Friday, June 19, 2026
26.9 C
Dhaka

ভারতে মোবাইল ডেটায় নতুন করের চিন্তা

ভারতে মোবাইল ডেটা ব্যবহারের ওপর অতিরিক্ত কর আরোপের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ ধরনের কর কার্যকর হলে প্রতি জিবি ডেটার জন্য ব্যবহারকারীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে মোবাইল ডেটার ওপর নতুন কর আরোপের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে একটি রিভিউ বৈঠকে বিষয়টি আলোচনায় আসে এবং পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্ভাব্যতা যাচাই করছে বলে জানা যায়।

প্রস্তাবটি কার্যকর হলে মোবাইল ব্যবহারকারীদের প্রতি জিবি ডেটার জন্য অতিরিক্ত এক টাকা পর্যন্ত কর দিতে হতে পারে। বর্তমানে মোবাইল রিচার্জ ও পোস্টপেইড বিলের ওপর সরকার ইতোমধ্যে ১৮ শতাংশ কর আদায় করে থাকে। নতুন এই কর চালু হলে ব্যবহারকারীদের মোট খরচ আরও বেড়ে যেতে পারে।

তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। তবুও সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এই কর ব্যবস্থা চালু করা হলে সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, এই পদ্ধতি চালু হলে সরকারের রাজস্ব আয় প্রায় ২২ হাজার ৯০০ কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বের অনেক দেশের তুলনায় ভারতে মোবাইল ডেটার দাম তুলনামূলকভাবে কম। কম খরচের কারণে দেশটিতে ইন্টারনেট ব্যবহারের হার দ্রুত বেড়েছে। ভিডিও স্ট্রিমিং, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন গেম এবং স্বল্পদৈর্ঘ্য ভিডিও দেখার প্রবণতাও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

এই পরিস্থিতিতে মোবাইল ডেটার ওপর অতিরিক্ত কর আরোপ করা হলে ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যয় আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বড় আসরে দীর্ঘ হচ্ছে পর্তুগিজ অধিনায়কের গোলখরা

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল পায়নি পর্তুগাল। ডিআর কঙ্গোর...

পর্তুগালের ড্রয়ের পর রোনালদোকে নিয়ে সরব অঁরি

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি পর্তুগাল।...

বিশ্বকাপের শুরুতেই রোনালদোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত শুরু করতে পারেনি পর্তুগাল। ডিআর...

ওটিপি স্ক্যাম বাড়ছে, সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা

ডিজিটাল লেনদেনের বিস্তার যত বাড়ছে, ততই বাড়ছে সাইবার প্রতারণার...

স্মার্টফোনে স্যাটেলাইট সংযোগ এখনই নয়, বলছে অ্যাপল

বিশ্বজুড়ে স্মার্টফোনে সরাসরি স্যাটেলাইট সংযোগ বা ডিরেক্ট-টু-ডিভাইস (ডিটুডি) প্রযুক্তি...

মহররমকে ‘আল্লাহর মাস’ বলা হয় কেন

ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস হলো মহররম। পবিত্র কোরআনে উল্লেখিত...

রাতে পায়ে তেল মালিশ করলে মিলতে পারে যেসব উপকার

সারাদিন হাঁটা, দাঁড়িয়ে থাকা কিংবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার...

পুরোনো স্মার্টফোনের গতি বাড়াতে কার্যকর কিছু উপায়

দীর্ঘদিন ব্যবহারের পর অনেক স্মার্টফোন আগের মতো দ্রুত কাজ...

কাজাখস্তানের রহস্যঘেরা ভূগর্ভস্থ মসজিদ শাকপাক আতা

কাজাখস্তানের ইসলামী ঐতিহ্যের অন্যতম বিস্ময়কর নিদর্শন হিসেবে পরিচিত শাকপাক...

স্পিকারকে নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাতে পারবেন এমপিরা

জাতীয় সংসদে স্পিকার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের দীর্ঘদিনের...

অতিরিক্ত করলা খেলে হতে পারে যেসব স্বাস্থ্যঝুঁকি

করলা বা উচ্ছে দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যকর সবজি হিসেবে পরিচিত।...

ইসলামে মিথ্যা অপবাদের ভয়াবহতা ও সতর্কবার্তা

ব্যক্তিগত স্বার্থ, প্রতিহিংসা, রাজনৈতিক বিরোধ কিংবা সাময়িক সুবিধা অর্জনের...

রাতের মধ্যে ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যে অস্থায়ী ঝড়ো হাওয়া ও...

এআইনির্ভর ভবিষ্যতের পিসির জন্য নতুন চিপ আনল এনভিডিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কম্পিউটিং প্রযুক্তির দ্রুত বিস্তারের মধ্যে ব্যক্তিগত কম্পিউটার...
spot_img

আরও পড়ুন

বড় আসরে দীর্ঘ হচ্ছে পর্তুগিজ অধিনায়কের গোলখরা

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল পায়নি পর্তুগাল। ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর আলোচনার বড় অংশজুড়ে রয়েছেন দলের অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। ম্যাচের ফলের...

পর্তুগালের ড্রয়ের পর রোনালদোকে নিয়ে সরব অঁরি

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি পর্তুগাল। ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর আলোচনার কেন্দ্রে চলে এসেছে দলের পারফরম্যান্স, বিশেষ করে...

বিশ্বকাপের শুরুতেই রোনালদোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত শুরু করতে পারেনি পর্তুগাল। ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দলের অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। ম্যাচের...

ওটিপি স্ক্যাম বাড়ছে, সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা

ডিজিটাল লেনদেনের বিস্তার যত বাড়ছে, ততই বাড়ছে সাইবার প্রতারণার নতুন নতুন কৌশল। এর মধ্যে ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপি স্ক্যাম বর্তমানে সবচেয়ে উদ্বেগজনক প্রতারণাগুলোর একটি...
spot_img