Sunday, September 6, 2026
27 C
Dhaka

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল চালকরা ফুটপাতে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা নিজাম উদ্দিন বলেন, ‘দুই ঘণ্টা দাঁড়িয়ে আছি, আরও দুই ঘণ্টা দাঁড়িয়ে হলেও তেল নেব।’ তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী।

আজ বৃহস্পতিবার দুপুরে ফিলিং স্টেশনে গিয়ে দেখা গেছে, নিজাম উদ্দিনের মতো আরও অনেক মোটরসাইকেলচালক দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করছেন। নিজাম উদ্দিন জানান, তিনি বেলা সাড়ে ১১টা থেকে তেলের জন্য অপেক্ষা করছেন। তিনি বলেন, ‘পাম্প থেকে এখনো তেল দেওয়া হচ্ছে না। জানানো হয়েছে, তেলের গাড়ি এলে তবেই পাওয়া যাবে। কিন্তু সেই গাড়ি কখন আসবে, তার কোনো ঠিক নেই। তেল নেওয়া ছাড়া উপায় নেই, তাই বাধ্য হয়ে অপেক্ষা করছি।’

তিনি আশা প্রকাশ করেন, এই তেল সংকট দীর্ঘস্থায়ী হবে না। তিনি বলেন, ‘আশা করি, ঈদের পর এই সমস্যা সমাধান হবে। কারণ অনেকেই ঈদে বাড়ি যাওয়ার জন্য ব্যক্তিগতভাবে তেল মজুত করার চেষ্টা করেছেন, যার ফলে এই ঝামেলা তৈরি হয়েছে।’

করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের মালিক আব্দুল সালাম জানান, গতকাল বুধবার দুপুরে পাম্পে সাড়ে ১৩ হাজার লিটার পেট্রল ও অকটেন এসেছে। তবে চাহিদা বিপুল হওয়ায় রাত সাড়ে আটটার মধ্যেই সব তেল বিক্রি হয়ে গেছে। তিনি জানান, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে ক্রেতারা কখনও পাম্পের কর্মীদের ওপর ক্ষুব্ধ হচ্ছেন। পরিস্থিতি অনিরাপদ হওয়ায় তিনি বলেন, ‘আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেহেতু মানুষ পুলিশকে মানছে না, তাই সামনে তেল বিক্রি করতে সেনাবাহিনীর সুরক্ষা প্রয়োজন। নিরাপত্তা নিশ্চিত না হলে তেল বিক্রি বন্ধ করতে হতে পারে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহের তুলনায় মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির ভিড় কিছুটা কমেছে। রমনা ফিলিং স্টেশন ও পরিবাগের মেঘনা মডেল সার্ভিসিং সেন্টারে তেল বিক্রি হচ্ছে। তবে অনেক পাম্পে তেল না থাকায় বিক্রি বন্ধ রাখা হয়েছে।

মতিঝিলের করিম অ্যান্ড সন্স, দৈনিক বাংলার মোড়ে বিনিময় ফিলিং স্টেশন এবং মগবাজারের মহিন মোটরস ফিলিং স্টেশন খোলা থাকলেও তেল না থাকায় সরবরাহ করতে পারছিল না। তেলের আশায় ক্রেতারা এসব পাম্পের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন।

বেলা তিনটার দিকে পরিবাগের পূর্বাচল ট্রেডার্স ফিলিং স্টেশন বন্ধ দেখা গেছে। পাম্পের সামনে ‘তেল নেই’ লেখা একটি কাগজ ঝুলানো ছিল। ভেতরে টাঙানো একটি ব্যানারে লেখা হয়েছে, ‘আজকে পদ্মা অয়েল ডিপো থেকে তেল সরবরাহ না করার কারণে সম্মানিত ক্রেতাসাধারণকে তেল দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের এই অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img