Friday, June 5, 2026
29.3 C
Dhaka

ঈদ সামনে রেখে প্রযুক্তিপণ্যের বাজারে স্থিতিশীল দাম

চলতি সপ্তাহে রাজধানীর বিভিন্ন কম্পিউটার বাজারে প্রযুক্তিপণ্যের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। র‍্যাম, প্রসেসর, মাদারবোর্ড, এসএসডি, গ্রাফিকস কার্ড ও মনিটরসহ অধিকাংশ কম্পিউটার যন্ত্রাংশের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। একই সঙ্গে আসন্ন ঈদকে সামনে রেখে কিছু প্রতিষ্ঠান নির্বাচিত মডেলের পণ্যে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে।

ঢাকার একাধিক প্রযুক্তিপণ্য বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে কম্পিউটার যন্ত্রাংশের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। অনেক বিক্রেতা জানিয়েছেন, ঈদ উপলক্ষে ক্রেতাদের আকর্ষণ করতে বিভিন্ন ব্র্যান্ডের পণ্যে সীমিত সময়ের ছাড় দেওয়া হচ্ছে।

প্রসেসরের বাজারে ইন্টেল ও এএমডি ব্র্যান্ডের একাধিক মডেল বিক্রি হচ্ছে। ইন্টেলের কোর আলট্রা ৯ ২৮৫কে ৫.৭০ গিগাহার্টজ প্রসেসরের দাম প্রায় ৭২ হাজার টাকা। কোর আই-৯ ৬.০০ গিগাহার্টজ ১৪ প্রজন্ম র‍্যাপ্টর লেক রিফ্রেশ পাওয়া যাচ্ছে ৫৫ হাজার টাকায়। কোর আলট্রা ৭ ২৬৫কে ৫.৫ গিগাহার্টজের দাম প্রায় ৩৫ হাজার ৫০০ টাকা এবং কোর আই-৭ ৫.৬০ গিগাহার্টজ ১৪ প্রজন্মের প্রসেসর ৪৫ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কোর আই-৭ ১৩ প্রজন্মের প্রসেসর ৪৩ হাজার টাকা, কোর আই-৫ ১৪৬০০কেএফ ১৪ প্রজন্ম ৩২ হাজার টাকা এবং কোর আই-৩ ১৩ প্রজন্ম ১৬ হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে।

এএমডির প্রসেসরগুলোর মধ্যে রাইজেন-৯ ৭৯০০এক্সের দাম প্রায় ৪২ হাজার টাকা। রাইজেন-৭ ৭৭০০এক্স ৩০ হাজার টাকা এবং রাইজেন-৭ ৫৭০০জি প্রায় ১৯ হাজার টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি রাইজেন-৫ ৫৬০০জি মডেলের প্রসেসরের দাম প্রায় ১৬ হাজার টাকা।

মাদারবোর্ডের বাজারেও বেশ কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডের মডেল পাওয়া যাচ্ছে। আসুস প্রাইম এইচ৬১০এম মাদারবোর্ডের দাম প্রায় ১০ হাজার ৬০০ টাকা এবং টাফ গেমিং বি৫৫০এম প্লাস ১৮ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। গিগাবাইট বি৭৬০এম গেমিং এক্স মাদারবোর্ডের দাম প্রায় ২০ হাজার টাকা। এছাড়া এমএসআই প্রো এইচ৬১০ এম–জি মাদারবোর্ড প্রায় ১১ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

র‍্যামের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ডিডিআর৪ ও ডিডিআর৫ মডেল বিক্রি হচ্ছে। করজেয়ার ভেনজিন্স এলপিএক্স ৮ জিবি র‍্যামের দাম প্রায় ৯ হাজার টাকা এবং ১৬ জিবি সংস্করণ ১৪ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। জিস্কিল ট্রাইডেন্ট জেড আরজিবি ৮ জিবি র‍্যামের দাম প্রায় ৮ হাজার ৬০০ টাকা। কিংস্টন ফিউরি ৮ জিবি র‍্যাম ৯ হাজার টাকা এবং ১৬ জিবি সংস্করণ ১৮ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

সংরক্ষণ ডিভাইসের মধ্যে সিগেট বারাকুডা ২ টেরাবাইট হার্ডডিস্ক প্রায় ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তোশিবার ৪ টেরাবাইট এক্স৩০০ হার্ডডিস্কের দাম প্রায় ১৭ হাজার ৫০০ টাকা। এসএসডির ক্ষেত্রে স্যামসাং ৯৯০ প্রো এনভিএমই ১ টেরাবাইটের দাম প্রায় ১৯ হাজার টাকা। এইচপি ইএক্স৯০০ ২৫০ জিবি এসএসডি প্রায় ৬ হাজার ২০০ টাকায় পাওয়া যাচ্ছে।

বহনযোগ্য হার্ডডিস্কের বাজারেও বিভিন্ন মডেল পাওয়া যাচ্ছে। ওয়েস্টার্ন ডিজিটালের মাই পাসপোর্ট ১ টেরাবাইট প্রায় ৯ হাজার টাকা এবং ২ টেরাবাইট সংস্করণ প্রায় ১১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ট্রান্সসেন্ড স্টোরজেট ২৫এইচ৩ ১ টেরাবাইটের দাম প্রায় ৯ হাজার ৫০০ টাকা।

মনিটরের বাজারে আসুস, এইচপি, ডেল, এমএসআই ও এলজির বিভিন্ন মডেল রয়েছে। আসুস ভিওয়াই২৪৯এইচজিআর ২৪ ইঞ্চি মনিটর প্রায় ১৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। এইচপি এম২২এফ ২২ ইঞ্চি মনিটরের দাম প্রায় ১৬ হাজার টাকা এবং ডেল এসই২২২২এইচ ২২ ইঞ্চি মনিটর প্রায় ১৪ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

গ্রাফিকস কার্ডের মধ্যে গিগাবাইট জিটি ১০৩০ ২ জিবি মডেলের দাম প্রায় ১১ হাজার ৫০০ টাকা। এমএসআই আরটিএক্স ৩০৬০ ভেন্টাস ওসি ১২ জিবি গ্রাফিকস কার্ড প্রায় ৪৯ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া এমএসআই আরটিএক্স ৪০৬০ ভেন্টাস ওসি ১৬ জিবি মডেলের দাম প্রায় ৬৬ হাজার ৯০০ টাকা।

কম্পিউটার আনুষঙ্গিক যন্ত্রাংশের মধ্যে লজিটেক কে১২০ কিবোর্ড প্রায় ৭৭০ টাকায় পাওয়া যাচ্ছে। এফোরটেক কেআরএস–৮২ কিবোর্ডের দাম প্রায় ৮৫০ টাকা এবং হ্যাভিট কেবি২৭১ আলট্রা থিন কিবোর্ড প্রায় ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রিন্টারের বাজারে এইচপি স্মার্ট ট্যাংক ৫৮০ অল-ইন-ওয়ান রঙিন প্রিন্টারের দাম প্রায় ১৯ হাজার ৩০০ টাকা। এপসন ইকোট্যাংক এল৩২১০ রঙিন প্রিন্টার প্রায় ১৮ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। ক্যানন পিক্সমা জি১০১০ রঙিন প্রিন্টারের দাম প্রায় ১৪ হাজার ৫০০ টাকা।

এছাড়া বিভিন্ন ক্ষমতার ইউপিএস, অ্যান্টিভাইরাস সফটওয়্যার এবং ওয়াই-ফাই রাউটারও বাজারে পাওয়া যাচ্ছে। টিপি-লিংক টিএল–ডব্লিউআর৮৪০এন রাউটারের দাম প্রায় ১ হাজার ৫০০ টাকা এবং ডি–লিংক ডিআইআর–৬১৫ জেড১ রাউটার প্রায় ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারসংশ্লিষ্টরা জানিয়েছেন, এখানে শুধু যন্ত্রাংশের দাম উল্লেখ করা হয়েছে। সম্পূর্ণ কম্পিউটার কিনতে হলে অতিরিক্ত সার্ভিস চার্জ যোগ হতে পারে। এছাড়া ঢাকার বিভিন্ন বাজারভেদে এসব পণ্যের দামে কিছুটা পার্থক্য থাকতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img