Friday, March 13, 2026
24.1 C
Dhaka

অ্যান্ড্রয়েডে নতুন কলার আইডি কার্ড সুবিধা আনছে গুগল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একাধিক নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে গুগল। এসব সুবিধা প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ১১ এবং এর পরবর্তী সংস্করণে ব্যবহার করা যাবে। পাশাপাশি ভবিষ্যতে স্মার্টঘড়ির অপারেটিং সিস্টেম ওয়্যার ওএসেও এই সুবিধাগুলো যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

গুগলের তথ্যমতে, নতুন সুবিধাগুলোর মধ্যে কাস্টম কলার আইডি কার্ড এবং উন্নত লোকেশন শেয়ারিং ব্যবস্থা বিশেষভাবে উল্লেখযোগ্য। কাস্টম কলার আইডি কার্ড ব্যবহার করতে হলে কলদাতা ও কলগ্রহীতা উভয়ের ফোনেই গুগলের কলিং অ্যাপকে প্রধান ফোন অ্যাপ হিসেবে ব্যবহার করতে হবে।

এই সুবিধা চালু থাকলে কাউকে ফোন করার সময় কলগ্রহীতার ফোনে একটি কাস্টম ‘কলিং কার্ড’ দেখা যাবে। ফলে ফোন রিসিভ করার আগেই কলদাতার পরিচয় সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। মূলত পরিচিত ব্যক্তির ফোন দ্রুত শনাক্ত করার সুবিধা দিতেই এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।

ব্যবহারকারীরা চাইলে নিজেদের পছন্দমতো কলিং কার্ড সাজিয়ে নিতে পারবেন। এতে নিজের ছবি যুক্ত করা, নামের ফন্ট নির্বাচন করা এবং নামের রং পরিবর্তনের সুযোগ থাকবে। প্রয়োজন হলে কলিং কার্ডটি কেবল পরিচিত ব্যক্তিদের কাছেই প্রদর্শনের ব্যবস্থা রাখা যাবে। যদিও অ্যাভাটার বা ইমোজি বেছে নেওয়ার সুযোগ নেই, তবে ফোনের গ্যালারি থেকে ছবি নির্বাচন করে সেটিকে কলিং কার্ড হিসেবে ব্যবহার করা যাবে।

অ্যান্ড্রয়েডের লোকেশন ট্র্যাকিং সেবা ফাইন্ড হাবেও নতুন কিছু সুবিধা যুক্ত করা হয়েছে। এসব সুবিধা ব্যবহার করে গুগল মেসেজেসের মাধ্যমে সরাসরি নিজের অবস্থান শেয়ার করা সম্ভব হবে। এতে বার্তা গ্রহণকারী ম্যাপে প্রেরকের বর্তমান অবস্থান রিয়েল-টাইমে দেখতে পারবেন।

লোকেশন শেয়ার করার ক্ষেত্রে ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়ের জন্য অবস্থান শেয়ার করার সময়সীমাও নির্ধারণ করতে পারবেন। নির্ধারিত সময় শেষ হলে বা ব্যবহারকারী নিজে বন্ধ করলে লোকেশন শেয়ারিং স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

এ ছাড়া ফাইন্ড হাবের মাধ্যমে ট্র্যাক করা কোনো বস্তুর অবস্থান বিমান সংস্থাগুলোর সঙ্গে শেয়ার করার সুবিধাও যুক্ত করা হয়েছে। এর ফলে হারিয়ে যাওয়া লাগেজ খুঁজে পেতে বিমান সংস্থাগুলোর জন্য বিষয়টি সহজ হবে। এ সুবিধা চালু করতে ইতিমধ্যে ১০টির বেশি বিমান সংস্থার সঙ্গে কাজ করছে গুগল।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রমজানে মালয়েশিয়ায় বুবুর লাম্বুকের ঐতিহ্য

রমজান মাসে মালয়েশিয়ায় ধর্মীয় আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক...

কার্বোহাইড্রেট নিয়ে ভুল ধারণা, কী বলছেন বিশেষজ্ঞরা

খাদ্যাভ্যাস নিয়ে আলোচনায় কার্বোহাইড্রেট একটি বহুল বিতর্কিত বিষয়। অনেকেই...

অর্থ লেনদেন সুবিধা আনছে এক্স, নতুন যুগে প্রবেশ সামাজিক যোগাযোগমাধ্যম

খুদে ব্লগভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নতুন একটি অর্থ লেনদেন...

বাংলাদেশে ২১ মার্চ ঈদুল ফিতর হওয়ার ইঙ্গিত

চলতি বছরের পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার...

অল্প উপকরণে সুস্বাদু চিকেন বল তৈরির সহজ পদ্ধতি

রমজানে ইফতারের টেবিলে ভিন্নধর্মী ও সুস্বাদু খাবার রাখতে অনেকেই...

রমজানে কখন দোয়া করলে কবুল হয়

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য রমজান মাস বিশেষ তাৎপর্যপূর্ণ। এ মাসকে...

কাঁচা না ভাজা, কোন বাদামে বেশি পুষ্টি

স্বাস্থ্যসচেতন মানুষের খাদ্যতালিকায় বাদাম দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ একটি উপাদান।...

আসিফ মাহমুদসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল না আদালত

জুলাই গণঅভ্যুত্থানের সময় এক পুলিশ সদস্য হত্যার অভিযোগে জাতীয়...

ফ্লাইটে পাওয়ার ব্যাংক ব্যবহারে নতুন নিয়ম আনছে জাপান

উড়োজাহাজে অগ্নিকাণ্ড ও নিরাপত্তা ঝুঁকি কমাতে পাওয়ার ব্যাংকের ব্যবহার...

ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন ১৪ মার্চ

সারা দেশে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বিহার অধ্যক্ষ...

ই-বর্জ্য থেকেই মিলছে মূল্যবান সোনা

প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে ইলেকট্রনিক...

অ্যাডভোকেট তাজুল ইসলামের পিতার মৃত্যু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের...

অল্প সময়েই কোরআন মুখস্থ করে প্রশংসায় সিদ্দিক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাত্র ছয় মাসে পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ...

প্রতিমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন

মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে...
spot_img

আরও পড়ুন

রমজানে মালয়েশিয়ায় বুবুর লাম্বুকের ঐতিহ্য

রমজান মাসে মালয়েশিয়ায় ধর্মীয় আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন দেখা যায়। ইফতারের আয়োজন থেকে শুরু করে তারাবির নামাজ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে দেশটির...

কার্বোহাইড্রেট নিয়ে ভুল ধারণা, কী বলছেন বিশেষজ্ঞরা

খাদ্যাভ্যাস নিয়ে আলোচনায় কার্বোহাইড্রেট একটি বহুল বিতর্কিত বিষয়। অনেকেই মনে করেন কার্বোহাইড্রেট শরীরের জন্য ক্ষতিকর এবং ওজন বৃদ্ধির অন্যতম কারণ। আবার অন্যদিকে বিশেষজ্ঞরা এটিকে...

অর্থ লেনদেন সুবিধা আনছে এক্স, নতুন যুগে প্রবেশ সামাজিক যোগাযোগমাধ্যম

খুদে ব্লগভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নতুন একটি অর্থ লেনদেন সুবিধা চালুর ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক। তিনি জানিয়েছেন, চলতি বছরের এপ্রিল মাসের মধ্যেই...

বাংলাদেশে ২১ মার্চ ঈদুল ফিতর হওয়ার ইঙ্গিত

চলতি বছরের পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। মহাজাগতিক অবস্থান এবং জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আগামী...
spot_img