Thursday, March 12, 2026
33.7 C
Dhaka

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইস্যুতে আইনি নিষ্পত্তি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনের পথে আর কোনো আইনগত বাধা রইল না।

বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে এ আদেশ দেন। এর মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্ত কার্যকর করার পথ উন্মুক্ত হয়েছে।

এর আগে গত ২৯ জানুয়ারি নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করেন হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ এ রায় দেন।

গত বছরের ৩০ জুলাই হাইকোর্ট একটি রুল জারি করে জানতে চেয়েছিলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না। একইসঙ্গে কোনো অপারেটরকে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার আগে সংশ্লিষ্ট আইন ও নীতিমালা অনুযায়ী ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়।

একই বছরের ২৫ নভেম্বর এ বিষয়ে জারি করা রুলের শুনানি শেষ হয় এবং পরবর্তীতে আদেশের জন্য দিন নির্ধারণ করা হয়। পরে ৪ ডিসেম্বর হাইকোর্টে এ বিষয়ে দ্বিধাবিভক্ত রায় দেওয়া হয়।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তির প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেন। অন্যদিকে জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার রিট খারিজ করে চুক্তির প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করেন। এরপর নিয়ম অনুযায়ী বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠান।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে পরিচালনার প্রক্রিয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষ থেকে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন রিট আবেদন করেন। রিটে নৌসচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়।

একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য যুক্ত করে এনসিটি পরিচালনায় ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের নির্দেশনা চেয়ে এ রিট আবেদন করা হয়েছিল।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সন্তানের শিক্ষায় সচেতন হতে হবে মা-বাবাকেও

মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রাতিষ্ঠানিক শিক্ষা কর্মজীবনে প্রবেশের...

কবরের আজাব কমে কি মসজিদের পাশে দাফন করলে

মানুষের জীবনে মৃত্যুই চূড়ান্ত সত্য। ইসলামী শরিয়ত অনুযায়ী কোনো...

মস্তিষ্কের জন্য ক্ষতিকর যেসব দৈনন্দিন অভ্যাস

আধুনিক প্রযুক্তিনির্ভর জীবনযাত্রা মানুষের দৈনন্দিন অভ্যাসে বড় পরিবর্তন এনেছে।...

সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিতর্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার বেলা ১১টায়...

৫ আগস্ট ও ১৬ জুলাই দিবস বহাল রেখে পরিপত্র

সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের বিষয়ে নতুন...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু আজ

দেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার বেলা...

শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিচ্ছে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় শিশু ও কিশোরদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে...

ডেঙ্গু মোকাবিলায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হচ্ছে

ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানোর উদ্যোগ...

সরকার জ্বালানি তেল আমদানির উৎস বাড়ানোর চেষ্টা করছে

বৈশ্বিক তেলের সংকটের মধ্যে বাংলাদেশ সরকার নতুন উৎস থেকে...

মৌলভীবাজারে যুবকের ছুরিকাঘাতের পর মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিপন মিয়া (২৫) নামের এক যুবকের...

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা সংক্রান্ত অভিযোগে সাংবাদিক আনিস...

বিভাগীয় শহরে অকটেন–পেট্রোল সরবরাহ ১০% বৃদ্ধি

চলমান বৈশ্বিক সংকটের মধ্যে দেশের জনগণের চাহিদা বিবেচনায় বিভাগীয়...

ট্রাক–লরির যানজটে আটকা ট্রেন, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিংয়ে যানজটে আটকা পড়ে ট্রেনের ভিডিও...
spot_img

আরও পড়ুন

সন্তানের শিক্ষায় সচেতন হতে হবে মা-বাবাকেও

মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রাতিষ্ঠানিক শিক্ষা কর্মজীবনে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মাধ্যমে জীবনের পূর্ণতা অর্জন করা সম্ভব নয়। সমাজ,...

দক্ষিণ কোরিয়ায় গুগল ম্যাপসের পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি

দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে আলোচনা ও নীতিগত টানাপোড়েনের পর অবশেষে দক্ষিণ কোরিয়ায় শর্তসাপেক্ষে পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছে গুগল ম্যাপস। দেশটির পরিবহন...

কবরের আজাব কমে কি মসজিদের পাশে দাফন করলে

মানুষের জীবনে মৃত্যুই চূড়ান্ত সত্য। ইসলামী শরিয়ত অনুযায়ী কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তাকে দাফন করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, মৃত ব্যক্তিকে মসজিদের কাছাকাছি...

মস্তিষ্কের জন্য ক্ষতিকর যেসব দৈনন্দিন অভ্যাস

আধুনিক প্রযুক্তিনির্ভর জীবনযাত্রা মানুষের দৈনন্দিন অভ্যাসে বড় পরিবর্তন এনেছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ের কিছু অভ্যাস অজান্তেই মানুষের মস্তিষ্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। অতিরিক্ত স্ক্রিন...
spot_img