Thursday, March 12, 2026
30.6 C
Dhaka

এআই প্রযুক্তিতে বড় বিনিয়োগ মেটার

বিশ্বের প্রযুক্তি খাতে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ও চিপ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি)-এর মধ্যে হওয়া নতুন এক বিশাল চুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অবকাঠামো শক্তিশালী করতে প্রায় ১০০ বিলিয়ন ডলার মূল্যের চিপ কেনার বিষয়ে এ চুক্তি করেছে মেটা।

চুক্তির আওতায় মেটা তাদের ডাটা সেন্টার পরিচালনার জন্য এএমডির সর্বাধুনিক প্রযুক্তির ‘এমআই৪৫০’ চিপ সংগ্রহ করবে। পুরো চুক্তিটি প্রায় ৬ গিগাওয়াট ক্ষমতার অবকাঠামোর জন্য নির্ধারিত হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ১ গিগাওয়াট চিপ সরবরাহ চলতি বছরের দ্বিতীয়ার্ধে শুরু হওয়ার কথা রয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এ বিনিয়োগের মাধ্যমে মেটা তাদের এআই অবকাঠামো নতুনভাবে গড়ে তুলতে চায়। সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সেবা ও অ্যাপ্লিকেশন বাড়ার ফলে উচ্চক্ষমতার গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউর চাহিদা দ্রুত বাড়ছে। বিশেষ করে চ্যাটজিপিটি বা ইমেজ জেনারেটরের মতো শক্তিশালী এআই মডেল প্রশিক্ষণের জন্য এসব চিপ অপরিহার্য হয়ে উঠেছে।

এর আগে মেটা এনভিডিয়ার কাছ থেকেও কয়েক মিলিয়ন চিপ ও সংশ্লিষ্ট প্রযুক্তি কেনার ঘোষণা দিয়েছিল। নতুন করে এএমডির সঙ্গে অংশীদারিত্বের ফলে প্রযুক্তি বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ বর্তমানে এআই চিপের বাজারে এনভিডিয়ার শক্তিশালী আধিপত্য রয়েছে এবং সেই অবস্থানকে চ্যালেঞ্জ জানাতে চাইছে এএমডি।

প্রযুক্তি বিশ্বে গুগল ও ওপেনএআইয়ের মতো প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলায় মেটা সাম্প্রতিক সময়ে আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে। গত জুনে প্রতিষ্ঠানটি এআই ডাটা কোম্পানি স্কেলে ১৪ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করে। পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলেকজান্ডার ওয়াংকে ‘সুপার ইন্টেলিজেন্স’ উন্নয়ন টিমের নেতৃত্বে আনা হয়েছে। এছাড়া গত ডিসেম্বরে এআই স্টার্টআপ মানুস অধিগ্রহণের মাধ্যমে ইনস্টাগ্রামের মালিকানাধীন প্রতিষ্ঠানটি তাদের প্ল্যাটফর্মে এআই সেবার বিস্তার ঘটানোর উদ্যোগ নিয়েছে।

চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এএমডি মেটাকে পারফরম্যান্সভিত্তিক ওয়ারেন্ট সুবিধাও দিয়েছে। এর ফলে মেটা এএমডির ১৬০ মিলিয়ন সাধারণ শেয়ার মাত্র ১ সেন্ট দরে কেনার সুযোগ পাবে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হলে ধাপে ধাপে এ শেয়ারগুলো মেটার হাতে আসবে। প্রথম ধাপে ১ গিগাওয়াট চিপ সরবরাহ সম্পন্ন হলে কিছু শেয়ার হস্তান্তর হবে এবং ৬ গিগাওয়াট পর্যন্ত সরবরাহ বাড়লে বাকি শেয়ারগুলোর মালিকানা পাবে মেটা।

চুক্তির খবর প্রকাশের পর বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। গত মঙ্গলবার বাজার খোলার আগেই এএমডির শেয়ারের দাম ৯ শতাংশের বেশি বেড়ে যায়। তবে এআই খাতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিপুল বিনিয়োগ ভবিষ্যতে কাঙ্ক্ষিত মুনাফা এনে দিতে পারবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা উদ্বেগও রয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রোজা রেখে সারাদিন ঘুমালে কী হবে

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের...

রমজানে শবে কদরের গুরুত্ব ও ইবাদতের আমল

পবিত্র রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাত হলো শবে কদর।...

কম তেলে রান্না করা খাবার কতটা স্বাস্থ্যকর

রান্নাঘরের আধুনিক যন্ত্রপাতির তালিকায় দ্রুত জনপ্রিয়তা পেয়েছে এয়ার ফ্রায়ার।...

দর্শক সারিতে ড. ইউনূস, জুবায়দা ও জাইমা রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্যদের...

রাষ্ট্রপতির ভাষণের পর রোববার পর্যন্ত মুলতবি সংসদ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিন তীব্র প্রতিবাদ,...

রমজানে ইফতারে স্বাস্থ্যকর ফলের সালাদ

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ফলের উপস্থিতি প্রায় প্রতিটি...

জুলাই সনদ ইস্যুতে ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ডেপুটি স্পিকার পদে বিরোধী...

রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে উত্তেজনা, বিরোধীদলের ওয়াকআউট

জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে উত্তেজনার...

রাষ্ট্রপতি খুনির সহযোগী, তার বক্তব্য শুনতে পারি না: জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতি মো....

রোজা রেখে অজু করার সময় কীভাবে কুলি করবেন

ইসলামে নামাজ আদায়ের পূর্বশর্ত হলো পবিত্রতা, আর সেই পবিত্রতা...

সন্তানের শিক্ষায় সচেতন হতে হবে মা-বাবাকেও

মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রাতিষ্ঠানিক শিক্ষা কর্মজীবনে প্রবেশের...

কবরের আজাব কমে কি মসজিদের পাশে দাফন করলে

মানুষের জীবনে মৃত্যুই চূড়ান্ত সত্য। ইসলামী শরিয়ত অনুযায়ী কোনো...

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইস্যুতে আইনি নিষ্পত্তি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে...
spot_img

আরও পড়ুন

রোজা রেখে সারাদিন ঘুমালে কী হবে

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। এ মাসে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগিতে বেশি মনোযোগী হন। কারণ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ...

রমজানে শবে কদরের গুরুত্ব ও ইবাদতের আমল

পবিত্র রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাত হলো শবে কদর। ইসলাম ধর্মে এই রাতকে হাজার মাসের চেয়েও উত্তম হিসেবে বিবেচনা করা হয়। শবে কদর শব্দটি...

কম তেলে রান্না করা খাবার কতটা স্বাস্থ্যকর

রান্নাঘরের আধুনিক যন্ত্রপাতির তালিকায় দ্রুত জনপ্রিয়তা পেয়েছে এয়ার ফ্রায়ার। অনেকেই এটিকে ডিপ ফ্রাইয়ের তুলনায় স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বিবেচনা করেন, কারণ এতে খুব অল্প তেল...

দর্শক সারিতে ড. ইউনূস, জুবায়দা ও জাইমা রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্যদের পাশাপাশি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিশিষ্টজনদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। জাতীয় সংসদের দর্শক সারিতে...
spot_img