Thursday, March 12, 2026
25.2 C
Dhaka

পণ্যে অগ্রিম তারিখ বসানোয় ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা

রাজবাড়ীর একটি বেকারিতে খাদ্যপণ্য তৈরিতে পচা ও দুর্গন্ধযুক্ত ডিম ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বেকারিমালিককে জরিমানা করেছে। একই সঙ্গে পণ্যের গায়ে অগ্রিম উৎপাদনের তারিখ বসানোর ঘটনাও ধরা পড়ে। এ ঘটনায় বেকারির মালিক মো. আয়ুব আলীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় ধুলদী জয়পুর এলাকায় অবস্থিত ‘মায়ের দোয়া’ নামের একটি বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে জব্দ করা পচা ডিম ও মেয়াদসংক্রান্ত লেভেল ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মো. আয়ুব আলী ‘মায়ের দোয়া’ নামে একটি বেকারি পরিচালনা করছিলেন। তবে বেকারির বিভিন্ন খাদ্যপণ্য তৈরিতে তিনি পচা ও ব্যবহার অনুপযোগী ডিম ব্যবহার করছেন—এমন অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে বুধবার বিকেল চারটার দিকে সদর উপজেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে বেকারিটিতে অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী। অভিযানকালে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা, পচা ও দুর্গন্ধযুক্ত ডিম ব্যবহার করা এবং খাবারে স্যাকারিন মেশানোর প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি খাদ্যপণ্যের প্যাকেটে অগ্রিম তারিখ ব্যবহার করার বিষয়টিও ধরা পড়ে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী জানান, বিস্কুট ও পাউরুটিসহ বিভিন্ন বেকারিপণ্য মঙ্গলবার তৈরি করা হলেও সেগুলোর প্যাকেটে বৃহস্পতিবার (১২ মার্চ) তারিখের লেভেল লাগানো হচ্ছিল। বিষয়টি হাতেনাতে ধরা পড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯–এর ৫২ ধারায় বেকারিমালিক আয়ুব আলীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় বেকারিতে ব্যবহৃত পচা ডিম ও মেয়াদের লেভেল জব্দ করে তা ধ্বংস করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য বেকারিমালিককে সতর্ক করা হয়েছে।

অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান, দায়িত্বপ্রাপ্ত জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক এবং জেলা আনসার বাহিনীর একটি দল উপস্থিত ছিলেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

হেডফোনে মগ্ন তরুণ রেললাইনে নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন...

ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করলেও...

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে...

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায়...

চ্যালেঞ্জ পেরিয়ে প্রকৌশলী হিসেবে তেরো বছরের পথচলা

প্রকৌশলবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করার পর থেকেই নানা প্রশ্নের...

কারাগারে বন্দির মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তের অপেক্ষা

হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৭) নামের এক কয়েদির...

কার্ডের তালিকা নিয়ে বিরোধ, চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফ চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে...

মোহাম্মদপুরে বিড়াল হত্যার মামলায় এক আসামিকে ৬ মাসের কারাদণ্ড

রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামের এক ব্যক্তির বিড়াল হত্যা মামলায়...

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি...

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি...

উড়োজাহাজ মোড় ও মানিক মিয়া অ্যাভিনিউতে সড়ক বন্ধের ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর...

নতুন মাদারীপুরে হত্যার জের ধরে সংঘর্ষ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর হাওলাদার (৫০) নামে...

প্রবাসীদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও...
spot_img

আরও পড়ুন

হেডফোনে মগ্ন তরুণ রেললাইনে নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের...

ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করলেও চীনের মতো অর্থনৈতিক সুবিধা নয়াদিল্লিকে দেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের মতে, দুই...

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে এক গৃহবধূ সুমনা বাদশা (৪৫) সারা শরীরে দগ্ধ হন। তাঁকে বাঁচাতে এগিয়ে যান তাঁর স্বামী...

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায় চালু এবং ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন বরিশাল...
spot_img