Wednesday, June 17, 2026
32 C
Dhaka

অপহরণ মামলার জেরে দলীয় পদ ছাড়লেন সিলেট মহানগর বিএনপির নেতা

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়ের একটি মামলায় ছেলে গ্রেফতার হওয়ার পর দলীয় পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন বিএনপির এক নেতা। দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে নৈতিক দায়িত্ববোধ থেকেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগ করা ওই নেতার নাম রুমান আহমদ। তিনি সিলেট মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (১০ মার্চ) রুমান আহমদ সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরীর কাছে তার অব্যাহতির আবেদনপত্র জমা দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৭ মার্চ) নগরীর তাঁতিপাড়া এলাকার ‘নাজমা নিবাস’ নামে পরিচিত ৫৬ নম্বর একটি বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই অভিযানে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ১০ জনকে আটক করা হয়। একই সময় এক প্রবাসীসহ দুই ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন হাওয়াপাড়া এলাকার বাসিন্দা এবং বিএনপি নেতা রুমান আহমদের ছেলে ফারদিন আহমদ (১৮)। তার গ্রেফতারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেট বিএনপির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে ফারদিনের তোলা ছবি ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন রুমান আহমদ।

এ অবস্থায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি নিজ দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নেন। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানান, ছেলের গ্রেফতারকে কেন্দ্র করে রুমান আহমদ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন। তিনি চাননি তার পারিবারিক বিষয় দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলুক। সেই কারণেই তিনি স্বেচ্ছায় পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

অব্যাহতিপত্রে রুমান আহমদ উল্লেখ করেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল। কোনো ব্যক্তিগত বা পারিবারিক ঘটনার কারণে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হোক, তা তিনি চান না। তবে তার দাবি, তার ছেলে ফারদিন নির্দোষ। আদালতে যদি ফারদিন নির্দোষ প্রমাণিত হয়, তাহলে ভবিষ্যতে আবারও দলের দায়িত্বে ফেরার আশা প্রকাশ করেছেন তিনি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...
spot_img

আরও পড়ুন

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির মাধ্যমে বাজারে আসা নতুন মডেলটি হলো ইয়োগা স্লিম ৭আই আলট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ ২৬ এডিশন। ফিফা...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও ‘গণবিরোধী’ বলে আখ্যায়িত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন,...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের পূর্ণাঙ্গ গ্রন্থ। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এটি রাসুল (সা.)-এর অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। কোরআনের শব্দ ও অর্থ...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন দিন বাড়ছে। তবে অনেকেরই অভিযোগ, ঘরের গাছ অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায়। অথচ সঠিক...
spot_img