Sunday, June 28, 2026
33.2 C
Dhaka

আইফোনের লোভে বন্ধুর হাতে কলেজছাত্র খুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আইফোন ও নগদ টাকার লোভে এক কলেজছাত্রকে হত্যা করার অভিযোগ উঠেছে তার চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) রাতে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।

নিহত কিশোরের নাম সিয়াম মোল্যা (১৭)। তিনি উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রামের ইতালিপ্রবাসী লিখন মোল্যার ছেলে এবং স্থানীয় একটি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এর আগে সোমবার সন্ধ্যার দিকে মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রাম এলাকার একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, গত ৭ মার্চ থেকে সিয়াম নিখোঁজ ছিলেন। সোমবার সন্ধ্যায় ঝুটিগ্রামের একটি পুকুরে কচুরিপানার নিচ থেকে দুর্গন্ধ বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুরের কচুরিপানা সরিয়ে সিয়ামের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, আটক দুই কিশোরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সিয়ামের কাছে একটি আইফোন ও কিছু নগদ টাকা ছিল। সেটি বিক্রি করা এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে মাদকের জন্য অর্থ জোগাড়ের উদ্দেশ্যে তাঁকে হত্যার পরিকল্পনা করে চার বন্ধু।

পরিকল্পনা অনুযায়ী, গত ৭ মার্চ সিয়ামকে হত্যা করে তাঁর মরদেহ পুকুরের কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ।

মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি অভিযুক্ত অন্য দুই কিশোরকেও আটকের চেষ্টা চালানো হচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নির্দিষ্ট বেতন নেই, তবু পাহাড়ের মেয়েদের ফুটবলে স্বপ্ন দেখাচ্ছেন কোচ শান্তিমনি চাকমা

রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে সীমিত সামর্থ্য আর অসংখ্য প্রতিবন্ধকতার মধ্যেও...

জার্সির রঙ কি সত্যিই দলের জয়ের সম্ভাবনা বাড়ায়?

খেলার মাঠে সাফল্য নির্ভর করে দক্ষতা, কৌশল, প্রস্তুতি ও...

কোরবানির গরুর মাংসে ঘরেই তৈরি করুন সুস্বাদু তেহারি

কোরবানির গরুর মাংস দিয়ে ঘরোয়া আয়োজনে সহজেই তৈরি করা...

৪১৫ মিলিয়ন বছর আগের জীবাশ্মে মিলল পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছুর সন্ধান

প্রায় দেড় শতাব্দী ধরে জাদুঘরের সংগ্রহে থাকা একটি রহস্যময়...

যে ৫ কৌশলে বাড়ানো যায় সৃজনশীল চিন্তার দক্ষতা

সৃজনশীলতা অনেকের কাছে জন্মগত প্রতিভা মনে হলেও আধুনিক গবেষণা...

দুধ খেলে কি সত্যিই হাড় মজবুত হয়? বিজ্ঞান কী বলছে

দুধকে দীর্ঘদিন ধরে হাড়ের সুস্থতার অন্যতম প্রধান খাদ্য হিসেবে...

১৭ হাজার বছর পর কি শেষ হবে মানবসভ্যতা? গাণিতিক বিশ্লেষণে নতুন আলোচনা

মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মহামারি কিংবা পারমাণবিক...

বয়সজনিত সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন নিয়মিত স্বাস্থ্যসেবা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা ধরনের পরিবর্তন দেখা...

তিনজনের সাহসী অবস্থানে রক্ষা পেল রাজশাহীর প্রাচীন বটগাছ

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর মহল্লার ঈদগাহ...

ব্রেইন চিপ প্রযুক্তিতে নতুন মাইলফলক, বাণিজ্যিক অনুমোদন পেল চীনের নিও

কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর ও বৈদ্যুতিক গাড়ির বাজারে যুক্তরাষ্ট্র ও...

হাঁটার সময় যে ভুলগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে

সুস্থ জীবনযাপনের অন্যতম সহজ এবং কার্যকর ব্যায়াম হলো হাঁটা।...

‘এ লড়াই শুধু আমার ছিল না, প্রতিটি পদক্ষেপে পাশে ছিলেন বাবা’

জীবনের গুরুত্বপূর্ণ প্রতিটি পরীক্ষার পেছনে থাকে সংগ্রাম, প্রত্যাশা ও...
spot_img

আরও পড়ুন

নির্দিষ্ট বেতন নেই, তবু পাহাড়ের মেয়েদের ফুটবলে স্বপ্ন দেখাচ্ছেন কোচ শান্তিমনি চাকমা

রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে সীমিত সামর্থ্য আর অসংখ্য প্রতিবন্ধকতার মধ্যেও একের পর এক নারী ফুটবলার গড়ে তুলছেন কোচ শান্তিমনি চাকমা। কোনো নির্দিষ্ট বেতন ছাড়াই বছরের...

জার্সির রঙ কি সত্যিই দলের জয়ের সম্ভাবনা বাড়ায়?

খেলার মাঠে সাফল্য নির্ভর করে দক্ষতা, কৌশল, প্রস্তুতি ও মানসিক দৃঢ়তার ওপর। তবে মনোবিজ্ঞানের কিছু গবেষণা বলছে, খেলোয়াড়ের পোশাকের রঙও পারফরম্যান্সে সূক্ষ্ম হলেও প্রভাব...

কোরবানির গরুর মাংসে ঘরেই তৈরি করুন সুস্বাদু তেহারি

কোরবানির গরুর মাংস দিয়ে ঘরোয়া আয়োজনে সহজেই তৈরি করা যায় সুগন্ধি ও মুখরোচক তেহারি। সঠিক মসলা, নরম মাংস এবং ঝরঝরে পোলাওয়ের চালের সমন্বয়ে এই...

৪১৫ মিলিয়ন বছর আগের জীবাশ্মে মিলল পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছুর সন্ধান

প্রায় দেড় শতাব্দী ধরে জাদুঘরের সংগ্রহে থাকা একটি রহস্যময় জীবাশ্মের পরিচয় অবশেষে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় জানা গেছে, এটি পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত...
spot_img