Wednesday, March 11, 2026
28.7 C
Dhaka

গ্যাস রিফিলের আগে যেসব বিষয় যাচাই জরুরি

গরমের মৌসুম শুরু হলেই বাড়তে থাকে এসির ব্যবহার। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে এসি সার্ভিসিং ও গ্যাস রিফিলের কথাবার্তা। অনেক ক্ষেত্রে দেখা যায়, এসি সার্ভিসিং করতে এসে টেকনিশিয়ান সহজেই বলে দেন যে এসির গ্যাস শেষ হয়ে গেছে এবং তা আবার ভরতে হবে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বাস্তবে একটি এসির গ্যাস সাধারণত নিজে থেকে শেষ হয়ে যায় না। কোথাও লিক বা ত্রুটি থাকলেই কেবল গ্যাস বেরিয়ে যেতে পারে।

তাই শুধু টেকনিশিয়ানের কথার ওপর নির্ভর না করে কিছু সাধারণ লক্ষণ লক্ষ্য করলে ব্যবহারকারীরাই বুঝতে পারেন সত্যিই এসির গ্যাস কমেছে কি না। কয়েকটি সহজ বিষয় খেয়াল করলে বোঝা যায় এসিতে গ্যাস রিফিল প্রয়োজন কিনা, নাকি অযথা অতিরিক্ত খরচ করতে বলা হচ্ছে।

প্রথমেই লক্ষ্য করতে হবে এসি আগের মতো ঠান্ডা করছে কি না। সাধারণত গ্যাসের পরিমাণ কমে গেলে এসির কুলিং ক্ষমতাও কমে যায়। তাই সার্ভিসিংয়ের আগে কিছু সময় এসি চালিয়ে তার কার্যকারিতা পরীক্ষা করা যেতে পারে। যদি সার্ভিসিংয়ের আগে এসি স্বাভাবিকভাবে ঠান্ডা দেয়, কিন্তু পরে কুলিং কমে যায়, তাহলে সেটি সার্ভিসিংজনিত ত্রুটিও হতে পারে। এমন পরিস্থিতিতে গ্যাস রিফিলের আগে বিষয়টি আবার যাচাই করা প্রয়োজন।

এ ছাড়া গ্যাস কমে গেলে অনেক সময় ইনডোর ইউনিটের কয়েলে বরফ জমতে দেখা যায়। গ্যাসের চাপ কম থাকলে কয়েল অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় এবং বাতাসের আর্দ্রতা সেখানে জমে বরফে পরিণত হয়। ফলে এসির পাইপ বা কয়েলে বরফ জমা গ্যাস কমে যাওয়ার একটি সম্ভাব্য লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়।

আউটডোর ইউনিটের পাইপে তেলের দাগ থাকলেও তা গ্যাস লিকের ইঙ্গিত দিতে পারে। এসি সিস্টেমে গ্যাসের সঙ্গে বিশেষ ধরনের তেলও চলাচল করে। কোথাও লিক থাকলে গ্যাস দ্রুত উড়ে গেলেও তেল অনেক সময় পাইপের গায়ে লেগে থাকে। তাই পাইপে আঠালো বা তেলের মতো দাগ দেখা গেলে সেখানে লিক থাকার সম্ভাবনা থাকতে পারে। তবে এমন কোনো দাগ না থাকলে গ্যাস লিকের দাবি অনেক সময় সন্দেহজনক হতে পারে।

গ্যাস লিক আছে কি না তা বোঝার সহজ একটি উপায় হলো বাবল টেস্ট। এতে পাইপের জোড়ার স্থানে সাবান বা ডিটারজেন্ট মেশানো পানি লাগানো হয়। যদি সেখান দিয়ে গ্যাস বের হয়, তাহলে সঙ্গে সঙ্গে বুদবুদ তৈরি হয়। আর বুদবুদ না হলে ধরে নেওয়া যায় সেখানে লিক নেই।

বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয়ভাবে গ্যাস রিফিল করলে শুধু অর্থের অপচয়ই হয় না, বরং সমস্যার প্রকৃত কারণও অজানা থেকে যেতে পারে। তাই সচেতন হয়ে এসব লক্ষণ যাচাই করলে ব্যবহারকারীরা সহজেই অপ্রয়োজনীয় খরচ এড়াতে পারেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য...

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার দক্ষিণাঞ্চল একসময় ঘন বন ও বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ...

ওয়াই-ফাই ধীরগতির কারণ ও সমাধান জানুন

ইন্টারনেটনির্ভর এই সময়ে ওয়াই-ফাই সংযোগ আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ...

সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে জামালপুরের ঐতিহাসিক মসজিদ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর বড়ভিটা এলাকায় দাঁড়িয়ে...

ইফতারের পর চা পান নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় খাবারের...

শিশুর গলায় খাবার আটকে গেলে কীভাবে প্রাথমিক চিকিৎসা দেবেন

খেলারত বা হাসিখুশি একটি শিশু হঠাৎ খাবার খাওয়ার সময়...

সামাজিক মাধ্যমে ‘থাম্বস ডাউন’ ইমোজির অর্থ কী

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানুষ শুধু শব্দ দিয়ে নয়, বিভিন্ন...

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে...

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয়...

পিএফএএস রসায়নিক পুরুষদের দ্রুত বার্ধক্য ঘটাতে পারে

বর্তমান সময়ে অনেক পুরুষই অকাল বার্ধক্যের দিকে দ্রুত এগিয়ে...

চার্জার সারাক্ষণ প্লাগে রাখলে কি সত্যিই বিদ্যুৎ খরচ বেড়ে যায়

বর্তমান সময়ে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ, ব্লুটুথ ইয়ারফোনসহ নানা ধরনের...
spot_img

আরও পড়ুন

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান নাথিং। শিগগিরই একটি বিশেষ লঞ্চ ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি, যেখানে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য বিশেষ আনন্দের মুহূর্ত। ইফতার শেষ হতেই অনেকের মনে এক কাপ চা খাওয়ার ইচ্ছা জাগে। কারও...

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের উকিল পাড়ায় নির্মিত হয়েছে আধুনিক স্থাপত্যশৈলীতে তৈরি একটি দৃষ্টিনন্দন মসজিদ, যার নাম নিজাম-হাসিনা জামে মসজিদ।...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার দক্ষিণাঞ্চল একসময় ঘন বন ও বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ ছিল। সিপাহী বিপ্লবের সময় সুন্দরবনের জঙ্গল কেটে বদিউল্লাহ নামের এক সৈনিক সেখানে বসতি স্থাপন করেন।...
spot_img