Tuesday, September 29, 2026
31.1 C
Dhaka

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান নাথিং। শিগগিরই একটি বিশেষ লঞ্চ ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি, যেখানে তাদের নতুন স্মার্টফোন সিরিজ নাথিং ফোন ৪এ উন্মোচনের সম্ভাবনা নিয়ে প্রযুক্তি মহলে জোর আলোচনা চলছে।

শুধু স্মার্টফোনই নয়, এই ইভেন্টে নতুন হেডফোনও প্রদর্শন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে সব তথ্য প্রকাশ করা হয়নি, তবে নাথিংয়ের সিইও কার্ল পেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট শেয়ার করে ইঙ্গিত দিয়েছেন যে এই লঞ্চ ইভেন্টটি হবে অ্যাপলের ঘোষণার ঠিক একদিন পর।

গত বছরের ধারা অনুসরণ করে নতুন সিরিজেও দুটি আলাদা মডেল বাজারে আনতে পারে নাথিং। এর একটি হবে নাথিং ফোন ৪এ এবং অন্যটি নাথিং ফোন ৪এ প্রো। নতুন মডেলগুলোতে ডিজাইনের ক্ষেত্রেও কিছু পরিবর্তন দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগের মডেলগুলোতে আইকনিক গ্লাইফ ম্যাট্রিক্স ডিজাইন থাকলেও এবার নতুনভাবে তৈরি করা গ্লাইফ বার যুক্ত হতে পারে। এতে নয়টি আলাদা করে নিয়ন্ত্রণযোগ্য মিনি এলইডি লাইট থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীদের জন্য ভিন্ন ধরনের ভিজ্যুয়াল নোটিফিকেশন অভিজ্ঞতা দিতে পারে।

নাথিংয়ের দাবি অনুযায়ী, নতুন গ্লাইফ বার আগের সিরিজ নাথিং ফোন ৩এ-এর তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি উজ্জ্বল হতে পারে। যদিও আলোর নকশায় কিছু পরিবর্তন আসছে, তবুও কোম্পানির স্বাক্ষরধর্মী স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট ডিজাইন অপরিবর্তিত থাকতে পারে। ফোনটির পিছনের ক্যামেরা সেটআপ মাঝামাঝি অংশে রাখা হতে পারে, যা আগের মডেলের ডিজাইন ধারাকেই অনুসরণ করবে।

হার্ডওয়্যারেও আপগ্রেডের সম্ভাবনা রয়েছে। জানা গেছে, স্ট্যান্ডার্ড নাথিং ফোন ৪এ মডেলে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেনারেশন ৪ চিপসেট। অন্যদিকে প্রিমিয়াম সংস্করণ নাথিং ফোন ৪এ প্রো-এ ব্যবহার করা হতে পারে আরও শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেনারেশন ৩ প্রসেসর। প্রো ভ্যারিয়েন্টে ইউএফএস ৩.১ স্টোরেজ প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা রয়েছে, যা দ্রুত ডাটা ট্রান্সফারের সুবিধা দিতে পারে।

রঙের ক্ষেত্রেও নতুনত্ব আনতে পারে প্রতিষ্ঠানটি। জানা গেছে, প্রিমিয়াম মানের উপকরণ ব্যবহারের পাশাপাশি গোলাপি রংসহ কয়েকটি নতুন কালার অপশন বাজারে আনা হতে পারে।

তবে ব্যাটারির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নাও দেখা যেতে পারে। ধারণা করা হচ্ছে, আগের মতোই লিথিয়াম আয়ন প্রযুক্তির ব্যাটারি ব্যবহার করা হবে। ফলে ব্যাটারির সক্ষমতায় উল্লেখযোগ্য পরিবর্তন নাও থাকতে পারে।

দামের দিক থেকে কিছুটা বৃদ্ধি হতে পারে বলে প্রযুক্তি মহলে আলোচনা রয়েছে। ধারণা করা হচ্ছে, নাথিং ফোন ৪এ-এর প্রারম্ভিক মূল্য প্রায় ৩০ হাজার টাকার কাছাকাছি হতে পারে এবং নাথিং ফোন ৪এ প্রো বাজারে আসতে পারে প্রায় ৪০ হাজার টাকা থেকে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img