Tuesday, September 8, 2026
26 C
Dhaka

সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে জামালপুরের ঐতিহাসিক মসজিদ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর বড়ভিটা এলাকায় দাঁড়িয়ে থাকা প্রায় দুইশ বছরের পুরোনো একটি মসজিদ বর্তমানে অবহেলা ও সংরক্ষণের অভাবে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয়দের কাছে ‘পশ্চিম রঘুনাথপুর পুরনো মসজিদ’ নামে পরিচিত এই স্থাপনাটি একসময় এলাকার ধর্মীয় ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল।

সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে চারপাশে নানা উন্নয়ন ঘটলেও প্রাচীন এই মসজিদটি রয়ে গেছে অযত্নে। দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে, চারপাশে ধুলোবালির আস্তরণ জমেছে এবং শ্যাওলার কারণে মসজিদের আসল রঙও পরিবর্তিত হয়ে গেছে। প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে মুসল্লিদের জন্য ওজুখানা কিংবা বসার জায়গাও নেই।

স্থানীয়দের মতে, প্রায় ১৮০০ খ্রিষ্টাব্দের দিকে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। সে সময় আশপাশে অন্য কোনো মসজিদ না থাকায় বিলপাড়ের পাশে এটি স্থাপন করা হয়। একসময় দূরদূরান্তের মানুষ বিশেষ করে জুমার নামাজ আদায়ের জন্য এখানে আসতেন।

প্রায় ১৫ শতক জমির ওপর নির্মিত এই মসজিদের ভেতরে একসঙ্গে প্রায় ২৫ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। বহু বছর আগে একবার স্থানীয়ভাবে মসজিদটির কিছু সংস্কার করা হলেও বর্তমানে আবারও এটি জরাজীর্ণ হয়ে পড়েছে এবং ধ্বংসের ঝুঁকিতে রয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মসজিদটির জরাজীর্ণ অবস্থার ছবি ছড়িয়ে পড়ার পর অনেক মানুষ এ বিষয়ে জানতে পারেন। আগ্রহ থেকে অনেকে মসজিদটি দেখতে এবং নামাজ আদায় করতে সেখানে যাচ্ছেন।

জামালপুর শহর ও ইসলামপুর থেকে নামাজ পড়তে আসা মহসিন কাকন ও সিহাব বাবু বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদটির ছবি দেখে আমরা এখানে আসি। পুরোনো মসজিদে নামাজ পড়তে ভালো লাগল, কিন্তু মসজিদটির অবস্থা সত্যিই অনেক খারাপ। দ্রুত সংস্কার না হলে এটি হয়তো আর কিছুদিন পর থাকবে না।’

আরেক দর্শনার্থী জানান, দেশের বিভিন্ন স্থানে শত শত বছরের পুরোনো স্থাপনা সংরক্ষণের অভাবে হারিয়ে গেছে। দ্রুত উদ্যোগ না নিলে এই মসজিদটিও সেই তালিকায় যুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি বলেন, ‘এখন পর্যন্ত কেউ মসজিদটি সংস্কারের আবেদন নিয়ে আসেনি। আবেদন পেলে আমরা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img