Monday, April 27, 2026
26 C
Dhaka

৫শ বছরের ইতিহাসে দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষী

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদের তীরে দাঁড়িয়ে আছে হযরত খানজাহান আলী (রহ.) জামে মসজিদ। প্রায় সাড়ে পাঁচশ বছর ধরে এটি স্থাপত্য ও ইতিহাসের অনন্য নিদর্শন হয়ে আছে এবং দর্শনার্থী ও ইতিহাসপ্রেমীদের মুগ্ধ করে।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৫ শতকের শেষভাগে ইসলাম ধর্ম প্রচারক হযরত খানজাহান আলী (রহ.) তৎকালীন খলিফাতাবাদের শাসকের অনুমতি নিয়ে যশোরের বারোবাজার থেকে ভৈরব নদের তীর ধরে পূর্ব দিকে অগ্রসর হন। পথে জনকল্যাণের জন্য রাস্তা, দীঘি এবং মসজিদ নির্মাণ করেন। খ্রিষ্টীয় ১৪৪৫ থেকে ১৪৫৯ সালের মধ্যে শুভরাড়া গ্রামের মসজিদটি নির্মাণ করা হয়।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্যানুযায়ী, বর্গাকার মসজিদটির অভ্যন্তরীণ পরিমাপ ৫.১৩ বর্গমিটার। চার কোণে চারটি অষ্টকোণাকৃতি মিনার রয়েছে। উত্তর, পূর্ব ও দক্ষিণ দিকে তিনটি প্রবেশদ্বার রয়েছে। পূর্ব দিকে প্রধান খিলানটি ১১ ফুট উচ্চতা ও ৬ ফুট ১০ ইঞ্চি প্রশস্ত। প্রাচীন ইটের গাঁথুনিতে নির্মিত দেয়াল ও গম্বুজের কারুকার্য তৎকালীন সুলতানি আমলের স্থাপত্যকলার পরিচয় বহন করে।

মসজিদের পাশে রয়েছে প্রাচীন সমাধি, স্থানীয়ভাবে ‘জ্বিনের কবর’ নামে পরিচিত। জনশ্রুতি অনুযায়ী, হযরত খানজাহান আলী (রহ.) বাগেরহাটে চলে যাওয়ার সময় একজন খাদেমকে এখানে রেখে যান এবং তাঁর মৃত্যুর পর পশ্চিম পাশে সমাহিত করা হয়। এছাড়া পাশের বাশুয়াড়ী গ্রামে সুপেয় পানির অভাব মেটাতে এক রাতে খনন করা দীঘি পর্যটকদের জন্য আকর্ষণ।

১৯৬৩ সালে স্থানীয়রা মসজিদটি সংস্কার করেন এবং নামাজ আদায় শুরু হয়। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর দায়িত্ব গ্রহণ করে মূল কাঠামো ঠিক রেখে আয়তন বৃদ্ধি ও সংস্কারের উদ্যোগ নেয়। বর্তমানে প্রতিদিন কয়েকশ মুসল্লি এখানে নামাজ আদায় করেন।

শুভরাড়া গ্রামে সড়ক ও নদীপথে পৌঁছানো সম্ভব। স্থানীয় সচেতন মহল সরকারের প্রতি নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানাচ্ছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

করপোরেট বিশ্বে এমবিএ গ্র্যাজুয়েটদের চাহিদা

বর্তমান বিশ্বে ব্যবসা ও অর্থনীতির জটিলতা বাড়ার সঙ্গে সঙ্গে...

মহাবিশ্বে একা কি মানুষ, কী বলছে বিজ্ঞান

বিশাল মহাবিশ্বে মানুষের বাইরে অন্য কোথাও প্রাণের অস্তিত্ব রয়েছে...

মহানবীর জীবনের গুরুত্বপূর্ণ মোড়

ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন হলো সেই...

টাকা জমিয়ে ধনী হওয়া যায় না কেন, কী হতে পারে বিকল্প পথ

অনেকেই মনে করেন নিয়মিত আয়, সঞ্চয় এবং ব্যাংকে অর্থ...

সাত দিনে কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের পর সাম্প্রতিক বৃষ্টি ও ঝড়ো...

ইতিহাসে আলোচিত ব্যর্থ প্রযুক্তির গল্প

বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে মানবজীবন যেমন সহজ ও গতিশীল...

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, জারি উচ্চ সতর্কতা

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে রাজধানীর...

এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না

হাওর অঞ্চলে বজ্রপাতজনিত প্রাণহানি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি...

তওবার পর কীভাবে নিজেকে পাপমুক্ত রাখবেন

মানুষ স্বভাবতই ভুল করে। কখনো প্রবৃত্তির টানে, কখনো অসাবধানতায়...

কুকুর বা বিড়ালের কামড়-আঁচড়ে কখন ও কীভাবে টিকা নেবেন

জলাতঙ্ক একটি মারাত্মক প্রাণঘাতী রোগ, তবে সঠিক সময়ে সঠিক...

এআই প্রশিক্ষণে কর্মীর কম্পিউটার ডেটা ব্যবহার করবে মেটা

কর্মীদের কম্পিউটার ব্যবহারের ধরন পর্যবেক্ষণ করে সেই তথ্য কৃত্রিম...

জিলকদ মাসে নবীজির আমল ও এই মাসের বিশেষ মর্যাদা

ইসলামি বর্ষপঞ্জিতে চারটি মাসকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এগুলো...

রাতে গোসল করলে কি সত্যিই ভালো ঘুম হয়, বিজ্ঞান যা বলছে

গোসলের সঠিক সময় নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বিমত...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয়...
spot_img

আরও পড়ুন

করপোরেট বিশ্বে এমবিএ গ্র্যাজুয়েটদের চাহিদা

বর্তমান বিশ্বে ব্যবসা ও অর্থনীতির জটিলতা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষ ব্যবস্থাপনা পেশাজীবীর চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে এমবিএ ডিগ্রি অর্জনকারীদের গুরুত্ব দিন দিন আরও...

মহাবিশ্বে একা কি মানুষ, কী বলছে বিজ্ঞান

বিশাল মহাবিশ্বে মানুষের বাইরে অন্য কোথাও প্রাণের অস্তিত্ব রয়েছে কি না—এই প্রশ্ন বহুদিন ধরেই বিজ্ঞানীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল সৃষ্টি করে আসছে। একসময়...

মহানবীর জীবনের গুরুত্বপূর্ণ মোড়

ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন হলো সেই মুহূর্ত, যেদিন মহানবী মুহাম্মাদ (সা.) প্রথমবার নবুয়ত লাভ করেন। এই ঘটনা শুধু তাঁর জীবন নয়,...

টাকা জমিয়ে ধনী হওয়া যায় না কেন, কী হতে পারে বিকল্প পথ

অনেকেই মনে করেন নিয়মিত আয়, সঞ্চয় এবং ব্যাংকে অর্থ জমা রাখলেই একসময় ধনী হওয়া সম্ভব। কিন্তু বাস্তবতা ভিন্ন। শুধুমাত্র টাকা জমিয়ে সম্পদ গড়া কঠিন—এমনটাই...
spot_img