Tuesday, March 10, 2026
32.7 C
Dhaka

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে নৃশংস হত্যাকাণ্ড

মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরে ঢুকে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

মঙ্গলবার সকাল সাতটার দিকে সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আলমগীর হাওলাদার বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নতুন মাদারীপুর গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সঙ্গে একই এলাকার হাসান মুন্সির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে হাসান মুন্সির সমর্থকেরা মনিরুজ্জামানের চাচাতো ভাই আলমগীর হাওলাদারের বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা ঘরে ঢুকে আলমগীর হাওলাদারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। হামলার সময় তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় বলেও অভিযোগ রয়েছে।

হামলাকারীরা এ সময় বসতঘর ভাঙচুর করে এবং বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগেও এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

তিনি জানান, এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে মাসুদ বেপারী নামে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সহজ কৌশলে বাড়াতে পারেন সিলিং ফ্যানের গতি

গরমের মৌসুম শুরু হলেই ঘরের ভেতরের তাপমাত্রা অনেক সময়...

সুলতানি আমলের স্থাপত্যের নিদর্শন খনিয়াদিঘি মসজিদ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে খনিয়াদিঘি মসজিদ...

শ্রবণশক্তি কমার প্রাথমিক লক্ষণগুলো জানেন কি

অনেক সময় চারপাশে মানুষ কথা বললেও সব শব্দ পরিষ্কারভাবে...

ঢাকার বস্তিবাসীর জন্য ফ্যামিলি কার্ড উদ্বোধন

ঢাকার কড়াইল বস্তিবাসীদের মধ্যে ঈদ আনন্দের ছোঁয়া এসেছে। প্রধানমন্ত্রী...

ইন্টারনেট ছাড়াই মেসেজিংয়ের নতুন প্রযুক্তি বিটচ্যাট

ইন্টারনেট বা মোবাইল ডেটা ছাড়া মেসেজ পাঠানো সম্ভব—এমন ধারণা...

মিরপুরে আগুনে প্রাণ গেল বিমানবাহিনীর দুই সদস্যের

রাজধানীর মিরপুর-২ এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায়...

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী...

দেড় শতাব্দীর ইতিহাস বহন করছে খাগড়াছড়ির শাহী জামে মসজিদ

খাগড়াছড়ি জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপনা খাগড়াছড়ি...

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে ৪...

ঘাড় ও বগলে কালচে দাগ হতে পারে ডায়াবেটিসের পূর্বাভাস

অনেক মানুষের ঘাড়, বগল কিংবা শরীরের ভাঁজের বিভিন্ন স্থানে...

আজিমপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাবি কর্মীর

রাজধানীর আজিমপুর এলাকায় এনায়েত উল্লাহ (৩৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

উত্তরার দিয়াবাড়ি লেকের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি লেকের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে গড়ে...

ভুয়া ক্যাপচা দিয়ে বাড়ছে সাইবার প্রতারণার ঝুঁকি

ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করার সময় ব্যবহারকারীদের প্রায়ই একটি...

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে...
spot_img

আরও পড়ুন

সহজ কৌশলে বাড়াতে পারেন সিলিং ফ্যানের গতি

গরমের মৌসুম শুরু হলেই ঘরের ভেতরের তাপমাত্রা অনেক সময় অসহনীয় হয়ে ওঠে। তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমে স্বস্তি পেতে তখন অনেকের প্রধান ভরসা হয়ে ওঠে...

সুলতানি আমলের স্থাপত্যের নিদর্শন খনিয়াদিঘি মসজিদ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে খনিয়াদিঘি মসজিদ অন্যতম। প্রায় পাঁচ শতাব্দীর পুরোনো এই মসজিদ শুধু ইতিহাসপ্রেমীদের নয়, প্রকৃতি ও সংস্কৃতিপ্রেমী দেশি-বিদেশি পর্যটকদের...

শ্রবণশক্তি কমার প্রাথমিক লক্ষণগুলো জানেন কি

অনেক সময় চারপাশে মানুষ কথা বললেও সব শব্দ পরিষ্কারভাবে শোনা যায় না। ভিড়ের মধ্যে বন্ধুর কথা বুঝতে অসুবিধা হয় বা ফোনে কারও কণ্ঠস্বর যেন...

ঢাকার বস্তিবাসীর জন্য ফ্যামিলি কার্ড উদ্বোধন

ঢাকার কড়াইল বস্তিবাসীদের মধ্যে ঈদ আনন্দের ছোঁয়া এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড উদ্বোধনের আগেই আড়াই হাজার টাকা তাদের একাউন্টে জমা হয়েছে। মঙ্গলবার ১০ মার্চ...
spot_img