Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

উত্তরার দিয়াবাড়ি লেকের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি লেকের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো এখন বড় সমস্যায় পরিণত হয়েছে। লেক পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও এসব দখলদার স্থাপনা অপসারণ করাকেই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উত্তরার ১৫ নম্বর সেক্টরে অবস্থিত দিয়াবাড়ি লেক কিছুদিন আগেও ময়লা-আবর্জনায় ভরা ছিল। স্থানীয়দের উদ্যোগে দীর্ঘদিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চালানো হয়। নির্বাচনের আগে ৫৪ দিন এবং নির্বাচনের পর আরও ৭ দিন মিলিয়ে মোট ৬১ দিনের প্রচেষ্টায় লেকটি অনেকটাই পরিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় বিএনপি নেতাদের উদ্যোগে এই পরিষ্কার কার্যক্রম পরিচালিত হয়েছে। তবে তাদের মতে, লেক পরিষ্কার হলেও এর দুই পাড়ে থাকা অসংখ্য অবৈধ স্থাপনা এখনো বড় সমস্যা হয়ে রয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন বলেন, লেকের দুই পাশে অনেক অবৈধ স্থাপনা রয়েছে। আলোচনার মাধ্যমে কিছু সরানো গেলেও বেশিরভাগ স্থাপনা এখনো রয়ে গেছে। বিষয়টি নিয়ে উত্তরা সিটি করপোরেশন কার্যালয়ের সামনে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে মানববন্ধনও করা হয়েছিল।

তথ্য অনুযায়ী, একসময় দিয়াবাড়ি লেক অনেক গভীর ছিল। তবে আশপাশে ভবন নির্মাণের সময় পাইলিংয়ের মাটি লেকে ফেলার কারণে ধীরে ধীরে এটি ভরাট হয়ে যায়। ফলে পানির রংও পরিবর্তিত হয়ে অনেকটা কালচে হয়ে গেছে।

লেকের দুই পাশ দখল করে বিভিন্ন ধরনের স্থাপনা গড়ে উঠেছে। এর মধ্যে রয়েছে গাড়ির শোরুম, বসতবাড়ি, গরুর খামার, ভাঙারির দোকান এবং প্লাস্টিক কারখানা। স্থানীয় বাসিন্দারা জানান, এসব স্থাপনার কারণে পরিবেশ দূষণ বাড়ছে এবং পথচারীদের চলাচলেও সমস্যা তৈরি হচ্ছে।

অন্যদিকে ভাঙারি ব্যবসায়ীদের দাবি, তারা মূলত প্লাস্টিক পুনর্ব্যবহার করে পরিবেশ দূষণ কমাতে ভূমিকা রাখছেন। তবে ফোম পোড়ানোর সময় নির্গত গ্যাস মানুষের জন্য ক্ষতিকর হতে পারে বলেও স্বীকার করেন তারা।

স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, লেকের আশপাশে কোনো অবৈধ স্থাপনা রাখা হবে না। রাজউক ও সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে সমন্বিত উচ্ছেদ অভিযান চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর আগে কয়েকবার উচ্ছেদ অভিযান চালানো হলেও অল্প সময়ের মধ্যেই আবার দখল হয়ে যায় বলে জানা গেছে। তবে সংশ্লিষ্টদের দাবি, এবার অভিযান আরও কঠোর ও টেকসইভাবে পরিচালনা করা হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...
spot_img

আরও পড়ুন

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল আঁচড়ানো, পোশাক পরা, রান্নাবান্না, বাজারের ব্যাগ বহন কিংবা অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ—সব ক্ষেত্রেই কাঁধের...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা এসেছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ১ জুলাই...
spot_img