Monday, May 4, 2026
27 C
Dhaka

ফিলিং স্টেশনে তেল বিতর্ক: সাংবাদিক অস্ত্র দেখালেন

রাজধানীর আসাদ গেট এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে একজন সাংবাদিক আগ্নেয়াস্ত্র বের করেছেন। ঘটনা ঘটেছে গত রোববার বেলা তিনটার দিকে। পরে এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই সাংবাদিকের নাম সৈয়দ মাহমুদুল ইল্লাহ। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর-এ কর্মরত। পুলিশ জানায়, ঘটনাস্থলে উপস্থিত এক নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকের অস্ত্রের লাইসেন্স পরীক্ষা করে বিষয়টি মীমাংসা করেছেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ব্যক্তিগত গাড়িতে তেল নেওয়ার পর পাম্পের একজন কর্মচারীর সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সাংবাদিক ওই কর্মচারীর দিকে তেড়ে গিয়ে কোমর থেকে পিস্তল বের করেন। এতে উপস্থিত লোকজনের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।

সৈয়দ মাহমুদুল ইল্লাহ প্রথম আলোকে বলেন, তিনি গাড়ির ট্যাংক ভরে তেল নিতে চেয়েছিলেন। কিন্তু ফিলিং স্টেশনের বিক্রয়কর্মী ১ হাজার ৫০০ টাকার তেল দিতে চাইলে তিনি গাড়ির ট্যাংক ভরে দিতে অনুরোধ করেন। বিক্রয়কর্মী অস্বীকার করলে গালাগালির ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি নিজেকে রক্ষা করার জন্য অস্ত্র প্রদর্শন করেন।

পুলিশ ও তেজগাঁও বিভাগ সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক তেল সরবরাহ কমায় বাংলাদেশে তেলের বিক্রয় সীমিত করা হয়েছে। নির্দেশনায় মোটরসাইকেলে দিনে ২ লিটার, ব্যক্তিগত গাড়িতে ১০ লিটার এবং এসইউভি/মাইক্রোবাসে ২০–২৫ লিটার তেল দেওয়ার সীমা নির্ধারণ করা হয়েছে। এর বাইরে অতিরিক্ত তেল চাওয়ায় সাংবাদিক অস্ত্র প্রদর্শন করেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

‘শাপলা গণহত্যা’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন যারা

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র...

ভালুকায় বৃষ্টিতে ধসে গেল পুকুরপাড় ও ওয়াকওয়ে

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কাজ শেষ হওয়ার আগেই উপজেলা পরিষদের...

দালালচক্র নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি

যশোরের মণিরামপুর উপজেলায় প্রবাস থেকে ফিরে ঋণের চাপে এক...

ছাগল নিয়ে ফেরার পথে অপহরণ, মুক্তিপণ দাবি

বগুড়ার গাবতলী উপজেলায় এক ব্যক্তিকে অপহরণ করে মারধর এবং...

হাট সারটিয়া প্রাথমিক বিদ্যালয়ে দুর্ঘটনায় শোক

সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদ থেকে...

বালু উত্তোলন বন্ধে অভিযানে প্রশাসনের ওপর হামলা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলার ঘটনায় চারজনকে...

শিশু রোগীর সংখ্যা বাড়ায় উদ্বেগে অভিভাবকরা

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ...

খিলক্ষেতে ফ্ল্যাট থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলক্ষেত এলাকার লেকসিটির একটি ফ্ল্যাট থেকে ফারুখ কবির...

পারিবারিক কারণে আত্মহত্যার দাবি পুলিশের

রাজধানীতে সাংবাদিক ও গ্রাফিক ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুর ঘটনায়...

হাওর সমস্যার সমাধানে বাপার ১৬ দফা সুপারিশ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জানিয়েছে, হাওর অঞ্চলের ফসলহানি দেশের...

সাংবাদিক নজরুল ইসলাম মিঠুকে চীন যেতে বাধা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও সাংবাদিক নজরুল...

ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নীতির আহ্বান

ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত পরিবর্তনশীল চ্যালেঞ্জ শুধু রাষ্ট্র বা কোনো...

বনানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বনানী এলাকায় বাসচাপায় শাহাদাত (২৫) নামের এক মোটরসাইকেল...

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে...
spot_img

আরও পড়ুন

‘শাপলা গণহত্যা’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন যারা

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে তথ্যচিত্র ও দলিলভিত্তিক একটি প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে প্রথমবারের...

ভালুকায় বৃষ্টিতে ধসে গেল পুকুরপাড় ও ওয়াকওয়ে

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কাজ শেষ হওয়ার আগেই উপজেলা পরিষদের পুকুরপাড় ও ওয়াকওয়ের একটি অংশ ধসে পড়েছে। টানা ভারি বৃষ্টির কারণে শনিবার (২ মে) থেকে...

দালালচক্র নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি

যশোরের মণিরামপুর উপজেলায় প্রবাস থেকে ফিরে ঋণের চাপে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার শেখপাড়া খানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত...

ছাগল নিয়ে ফেরার পথে অপহরণ, মুক্তিপণ দাবি

বগুড়ার গাবতলী উপজেলায় এক ব্যক্তিকে অপহরণ করে মারধর এবং মুক্তিপণ দাবির ঘটনায় অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।...
spot_img