Saturday, June 13, 2026
34.4 C
Dhaka

তাড়াশে চাঁদা না পেয়ে ভেকু গাড়িতে আগুন- ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চাঁদা দাবি, মারধর, প্রাণনাশের হুমকি এবং পুকুর খনন কাজে ব্যবহৃত একটি ভেকুতে অগ্নিসংযোগের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। তাড়াশ থানা আমলী আদালতে মামলাটি দায়ের করেন নওগাঁ ইউনিয়নের মৌইসুটি এলাকার ব্যবসায়ী ইসমাইল হোসেন (৫১)।

মামলার বাদী ইসমাইল হোসেন অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ২৬ ফেব্রুয়ারি বিকেল আনুমানিক ৫টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে ও তার স্বজনদের মারধর করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাদী ও সাক্ষীদের আতঙ্কিত করে তোলে। এ সময় হামলায় বাদী ও তার পরিবারের কয়েকজন সদস্য আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

এদিকে গত রোববার (৮ মার্চ) রাত প্রায় ১০টা ৫০ মিনিটের দিকে নওগাঁ ইউনিয়নের মৌইসুটি বাজারের পশ্চিমে ৬ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় পুকুর খনন কাজে ব্যবহৃত একটি ভেকু গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

মামলায় অভিযুক্ত করা হয়েছে নওগাঁ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আজমের ও তার ভাই মো. কাজেম (৪৭), পিন্টু (৩০), সোহেল (২৫), সাজিব (২৩), আব্দুল কুদ্দুস (৪৫)সহ মোট ৬ জনকে।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ভেকু গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। আদালতে মামলা হয়েছে বলে শুনেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধি

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...
spot_img

আরও পড়ুন

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল আঁচড়ানো, পোশাক পরা, রান্নাবান্না, বাজারের ব্যাগ বহন কিংবা অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ—সব ক্ষেত্রেই কাঁধের...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা এসেছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ১ জুলাই...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা মরুভূমি ও অ্যামাজন রেইনফরেস্ট। মাঝখানে বিস্তীর্ণ আটলান্টিক মহাসাগর, হাজার হাজার মাইল দূরত্ব। তবু প্রকৃতির এক...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির তথ্য অনুযায়ী, এ সময়ে মোট...
spot_img