Monday, September 7, 2026
27 C
Dhaka

হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হল মেসেজ হিস্টোরি শেয়ার সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে গ্রুপ ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে নতুন একটি সুবিধা। এই ফিচারের মাধ্যমে এখন থেকে গ্রুপে নতুন যুক্ত হওয়া সদস্যরাও আগের গুরুত্বপূর্ণ কথোপকথনের অংশ দেখতে পারবেন।

দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা এমন একটি সুবিধার দাবি জানিয়ে আসছিলেন, যাতে নতুন সদস্যরা গ্রুপে যোগ দেওয়ার পর আগের আলোচনার প্রাসঙ্গিক অংশ সম্পর্কে ধারণা পেতে পারেন। সেই চাহিদার প্রেক্ষিতে হোয়াটসঅ্যাপ ‘গ্রুপ মেসেজ হিস্টোরি’ নামের নতুন ফিচার চালু করেছে।

এই ফিচারের মাধ্যমে নতুন গ্রুপ তৈরি করা বা নতুন সদস্য যুক্ত করার সময় আগের কিছু গুরুত্বপূর্ণ বার্তা শেয়ার করার সুযোগ পাওয়া যাবে। নতুন সদস্যকে গ্রুপে যুক্ত করার সময় ‘সেন্ড মেসেজ হিস্টরি’ নামে একটি অপশন দেখা যাবে।

এই অপশন থেকে সর্বশেষ ২৫, ৫০, ৭৫ কিংবা ১০০টি মেসেজ পাঠানোর সুযোগ থাকবে। এখানে দিন অনুযায়ী নয়, বরং নির্দিষ্ট সংখ্যক চ্যাট বাবল শেয়ার করা যাবে। ফলে নতুন সদস্য গ্রুপের সাম্প্রতিক আলোচনা সম্পর্কে দ্রুত ধারণা পেতে পারবেন।

মেসেজ হিস্ট্রি শেয়ার করার পর নতুন সদস্য একটি বিশেষ লেবেল দেখতে পাবেন। সেখানে উল্লেখ থাকবে নির্দিষ্ট কোন তারিখ ও সময় থেকে মেসেজগুলো শেয়ার করা হয়েছে। এই সুবিধা শুধু গ্রুপ অ্যাডমিন নয়, যে সদস্য নতুন কাউকে গ্রুপে যুক্ত করবেন তিনিও ব্যবহার করতে পারবেন।

স্বচ্ছতা নিশ্চিত করতে যখনই মেসেজ হিস্ট্রি পাঠানো হবে, তখন গ্রুপের অন্য সদস্যরাও একটি নোটিফিকেশন পাবেন। সেখানে টাইমস্ট্যাম্প ও প্রেরকের তথ্য স্পষ্টভাবে দেখানো হবে এবং হিস্ট্রি মেসেজগুলো আলাদা চিহ্ন দিয়ে দেখানো হবে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, মেসেজ হিস্ট্রি শেয়ার করা হলেও নিরাপত্তা ব্যবস্থায় কোনো পরিবর্তন আসছে না। আগের মতোই সব বার্তা এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে, ফলে ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় থাকবে।

এদিকে হোয়াটসঅ্যাপ দীর্ঘদিন ধরে ওয়েব সংস্করণে ভিডিওকলিং সুবিধা চালুর পরিকল্পনা করছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ব্রাউজারভিত্তিক হোয়াটসঅ্যাপ ওয়েবের বেটা সংস্করণে এই ফিচার পরীক্ষামূলকভাবে দেখা গেছে। এটি ক্রোম, সাফারি ও ফায়ারফক্সের মতো জনপ্রিয় ব্রাউজারে কাজ করবে বলে জানা গেছে।

বর্তমানে ভিডিও ও ভয়েস কলের জন্য ব্যবহারকারীদের উইন্ডোজ বা ম্যাকওএসের ডেস্কটপ অ্যাপ ব্যবহার করতে হয়। তবে নতুন আপডেট চালু হলে ওয়েব সংস্করণেও সরাসরি ভিডিওকলের সুবিধা পাওয়া যেতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img