Monday, September 7, 2026
29 C
Dhaka

ইসলামের শুরুর যুগে পারস্য ও রোমান সাম্রাজ্যের সংঘাত

ইরানের প্রাচীন নাম পারস্য। ইতিহাসে এই অঞ্চল দীর্ঘ সময় ধরে শক্তিশালী সাম্রাজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। প্রাচীন নিনেভের অসিরীয় সাম্রাজ্যের অধীনে থাকা পারস্য পরে নিজেদের শক্তি বৃদ্ধি করে বড় একটি সাম্রাজ্যে পরিণত হয়। খ্রিস্টপূর্ব প্রায় ৫০০ থেকে ৬০০ বছর আগে পারসিকরা অসিরীয় শাসন উৎখাত করে নিনেভ দখল করে নেয় এবং নতুন শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করে।

এই সাম্রাজ্যের শাসকদের মধ্যে কাইরাস, দারিয়ুস ও জেরোকসিস বিশেষভাবে উল্লেখযোগ্য। ইতিহাসে তাদের শাসনামল একিমেনিড রাজবংশ নামে পরিচিত। সময়ের সঙ্গে সঙ্গে পারস্য সাম্রাজ্যের শাসনব্যবস্থা ও ভৌগোলিক বিস্তার বদলালেও এটি দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে টিকে ছিল।

১৯৩৫ সাল পর্যন্ত ইরানকে পারস্য নামেই বেশি পরিচিত করা হতো। প্রাচীন পারস্য সাম্রাজ্যের ভৌগোলিক পরিসর বর্তমান ইরানের চেয়ে অনেক বড় ছিল। কয়েক শতাব্দী ধরে তারা প্রাচীন গ্রিসের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ছিল এবং রোমান সাম্রাজ্যের সঙ্গেও তাদের দীর্ঘদিন সংঘাত চলেছে।

রাসুলুল্লাহ সা. তখনো মদিনায় হিজরত করেননি এবং মক্কায় অবস্থান করছিলেন। সে সময় রোমান সাম্রাজ্য ধারাবাহিকভাবে পারসিকদের কাছে যুদ্ধে পরাজিত হচ্ছিল। ৬১৫ খ্রিস্টাব্দে পারসিক বাহিনী দামেস্ক দখল করার পর জেরুজালেম পর্যন্ত অগ্রসর হয়।

এই ঘটনার প্রভাব মক্কার সমাজেও পড়ে। মক্কার কাফেররা পারসিকদের বিজয়ে আনন্দ প্রকাশ করে, কারণ পারসিকরা তাদের মতোই পৌত্তলিক বিশ্বাসে বিশ্বাসী ছিল। অন্যদিকে রোমানরা নবী ও আসমানি কিতাবের প্রতি বিশ্বাসী হওয়ায় মুসলমানদের সঙ্গে তাদের কিছু বিশ্বাসগত মিল ছিল।

এ সময় পবিত্র কোরআনে একটি আয়াত নাজিল হয় যেখানে বলা হয়, ‘রোমানরা পরাজিত হয়েছে নিকটবর্তী এলাকায় এবং তারা তাদের পরাজয়ের পর শিগগিরই জয়লাভ করবে, কয়েক বছরের মধ্যেই। আগের ও পরের সিদ্ধান্ত আল্লাহরই। আর সেদিন মোমিনরা আনন্দিত হবে।’ (সুরা রুম : ২-৪)।

এই ভবিষ্যদ্বাণী শুনে মক্কার মুসলমানরা আশাবাদী হয়ে ওঠেন। আবু বকর রা. ঘোষণা করেন যে অচিরেই রোমানরা আবার বিজয়ী হবে। এ সময় উবাই ইবনে খলফ তার সঙ্গে তর্কে জড়ান এবং এই বিষয়টি নিয়ে শর্তও স্থির হয়।

পরবর্তীতে মহানবী সা. আবু বকর রা.-কে সময়সীমা তিন বছরের বদলে তিন থেকে নয় বছর নির্ধারণ করার পরামর্শ দেন। পরে নির্ধারিত সময়ের মধ্যেই রোমানরা পারসিকদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে।

ইতিহাসবিদদের বর্ণনা অনুযায়ী, হিজরতের প্রায় পাঁচ বছর আগে এ ঘটনা ঘটে এবং কয়েক বছরের মধ্যেই রোমান বাহিনী পারসিকদের বিরুদ্ধে বড় ধরনের বিজয় অর্জন করে। ৬২৪ সালে রোমানরা পারসিকদের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা ধ্বংস করে এবং যুদ্ধে প্রাধান্য ফিরে পায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img