Wednesday, June 10, 2026
36.1 C
Dhaka

শিশুদের সুরক্ষায় অ্যাপ স্টোরে নতুন বয়স যাচাই ব্যবস্থা

শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে নতুন বয়স যাচাই ব্যবস্থা চালু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এই ব্যবস্থার মাধ্যমে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের নির্দিষ্ট কিছু অ্যাপ ডাউনলোডে সীমাবদ্ধতা আরোপ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়া ও অনলাইন অ্যাপ ব্যবহারে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন দেশে নতুন আইন ও নীতিমালা চালু হচ্ছে। সেই প্রেক্ষাপটে ডেভেলপারদের এসব বিধিমালা মেনে চলতে সহায়তা করার উদ্দেশ্যেই অ্যাপল এই উদ্যোগ নিয়েছে।

কোম্পানিটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া, ব্রাজিল ও সিঙ্গাপুরে ১৮+ রেটিং পাওয়া অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে বয়স যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে ব্রাজিলে যেসব অ্যাপে লুট বক্সের মতো ফিচার রয়েছে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ১৮ বছরের ঊর্ধ্বে ব্যবহারকারীদের জন্য নির্ধারিত হবে।

অ্যাপল জানিয়েছে, অ্যাপ স্টোর ব্যবহারকারীর বয়স যাচাই করতে সক্ষম হবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী ডেভেলপাররাও আলাদাভাবে ব্যবহারকারীর বয়স নিশ্চিত করতে পারবেন।

এ লক্ষ্যে ডিক্লেয়ার্ড এজ রেঞ্জ এপিআই নামে একটি নতুন প্রযুক্তি চালু করা হয়েছে। এই এপিআই আইওএস, আইপ্যাডওএস এবং ম্যাকওএস প্ল্যাটফর্মে ব্যবহারকারীর বয়সসংক্রান্ত তথ্যের ইঙ্গিত দেবে, যাতে অ্যাপ ডেভেলপাররা প্রয়োজনীয় সীমাবদ্ধতা প্রয়োগ করতে পারেন।

নতুন নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে ২০২৬ সালের ৬ মে থেকে এবং লুইজিয়ানায় একই বছরের ১ জুলাই থেকে ব্যবহারকারীর বয়সভিত্তিক তথ্য ডেভেলপারদের সঙ্গে ভাগ করা হবে।

এই প্রযুক্তির মাধ্যমে ডেভেলপাররা জানতে পারবেন কোনো ব্যবহারকারীর ক্ষেত্রে বয়সসংক্রান্ত বিধিনিষেধ রয়েছে কি না এবং কোনো অ্যাপ ব্যবহারে অভিভাবকের অনুমতি প্রয়োজন হবে কি না।

উটাহ অঙ্গরাজ্যের আইনে বলা হয়েছে, অ্যাপ স্টোরে নতুন অ্যাকাউন্ট খুলতে ব্যবহারকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তাদের অ্যাকাউন্ট পিতামাতার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রাখতে হবে এবং নির্দিষ্ট কিছু অ্যাপ বা ফিচার ব্যবহারের জন্য অভিভাবকের অনুমতি লাগতে পারে।

একই ধরনের আইন লুইজিয়ানা ও টেক্সাসে অনুমোদিত হয়েছে। এছাড়া ক্যালিফোর্নিয়ায় ২০২৭ সালে এমন বিধিমালা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

এই উদ্যোগের সমর্থকদের মতে, বয়স যাচাই ব্যবস্থা শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে সহায়ক হবে। তবে সমালোচকদের দাবি, অতিরিক্ত বয়স যাচাই ব্যবস্থার ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা ও অনলাইন স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি বয়সসংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবহারে নিরাপত্তা ঝুঁকিও তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী...

ডিমের সঙ্গে কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

ডিমকে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়।...

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...

এল নিনোর প্রভাবে বাড়তে পারে রোগের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং আকস্মিক...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, স্বাধীনতার পরও কার্যকর হয়নি কোনো ফাঁসি

দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৯৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি...
spot_img

আরও পড়ুন

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়িয়ে এবার কি তিনি পাড়ি জমাচ্ছেন ইতালিয়ান সিরি আ-তে—এই...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে নিয়মিত সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিটামিন, খনিজ পদার্থ, অ্যান্টি-অক্সিড্যান্ট...

সব পিঁপড়ার ওজন কি মানুষের সমান? নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

পৃথিবীর সব পিঁপড়াকে এক পাশে এবং সব মানুষকে অন্য পাশে দাঁড়িপাল্লায় তুললে দুই পক্ষের ওজন প্রায় সমান হবে—এমন ধারণা বহু বছর ধরে প্রচলিত ছিল।...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর জীবনের শেষ সময়ে এখানে গিয়ে কবরবাসীদের জন্য দোয়া...
spot_img