Monday, May 4, 2026
27 C
Dhaka

হিলি-জয়পুরহাট সড়কে যান চলাচল বন্ধ, স্থানীয়রা প্রতিবাদে মিছিল

দিনাজপুরের হাকিমপুরে পুলিশ সুপারের (এসপি) ভাড়া করা মাইক্রোবাসের চালককে মারধর ও যাত্রীবাহী বাস দিয়ে সড়ক অবরোধের অভিযোগে এক বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা ঘটে গতকাল শনিবার রাত ১০টার দিকে হাকিমপুর পৌরশহরের চারমাথা মোড় এলাকায়।

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার বেলাল হোসেনের ভাড়া করা মাইক্রোবাসের চালক আবু বক্কর সিদ্দিক (৩২) বাদী হয়ে থানায় মামলা করেন। ঘটনার কারণে হিলি চারমাথা মোড় ও হিলি-ঘোড়াঘাট ও হিলি-জয়পুরহাট আঞ্চলিক পাকা সড়কে দূরপাল্লা ও স্থানীয় যান চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।

গ্রেপ্তার হাফিজুল ইসলাম ঠাকুরগাঁওয়ের ভুল্লি উপজেলার তোতা মিয়ার ছেলে। তিনি এস আর ট্রাভেলসের চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার বেলাল হোসেন ছুটিতে নওগাঁয় গিয়ে গ্রামের বাড়িতে ছিলেন। ছুটি শেষে তিনি নওগাঁ থেকে শ্বশুরবাড়ি জয়পুরহাট হয়ে ভাড়া করা মাইক্রোবাসে ঠাকুরগাঁও ফিরছিলেন। পথে জয়পুরহাটের পাঁচবিবি এলাকায় জয়পুরহাট-হিলি পাকাসড়কে পেছন থেকে আসা যাত্রীবাহী এস আর ট্রাভেলস মাইক্রোবাসকে অতিক্রম করার সময় মাইক্রোবাসটিকে পাশে চাপিয়ে দেয়। এতে মাইক্রোবাসটি দুর্ঘটনার শিকার হওয়ার উপক্রম হয়।

এরপর মাইক্রোবাসের চালক ও বাসচালকের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে যাত্রীবাহী বাসচালক হিলি চারমাথা মোড়ে বাস দিয়ে সড়ক অবরোধ করেন এবং মাইক্রোবাসের চালক আবু বক্কর সিদ্দিককে মারধর ও গালিগালাজ করেন। স্থানীয় পরিবহন চালকেরা চারমাথা মোড় পুরোপুরি বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসচালক হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের প্রতিবাদে স্থানীয় পরিবহন চালকেরা রাতে থানায় গিয়ে মিছিল ও বিক্ষোভ করেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানিয়েছেন, বাসচালক হাফিজুল ইসলামকে আজ রোববার সকালে দিনাজপুর আদালতে পাঠানো হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

শিশু রোগীর সংখ্যা বাড়ায় উদ্বেগে অভিভাবকরা

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ...

খিলক্ষেতে ফ্ল্যাট থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলক্ষেত এলাকার লেকসিটির একটি ফ্ল্যাট থেকে ফারুখ কবির...

পারিবারিক কারণে আত্মহত্যার দাবি পুলিশের

রাজধানীতে সাংবাদিক ও গ্রাফিক ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুর ঘটনায়...

হাওর সমস্যার সমাধানে বাপার ১৬ দফা সুপারিশ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জানিয়েছে, হাওর অঞ্চলের ফসলহানি দেশের...

সাংবাদিক নজরুল ইসলাম মিঠুকে চীন যেতে বাধা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও সাংবাদিক নজরুল...

ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নীতির আহ্বান

ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত পরিবর্তনশীল চ্যালেঞ্জ শুধু রাষ্ট্র বা কোনো...

বনানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বনানী এলাকায় বাসচাপায় শাহাদাত (২৫) নামের এক মোটরসাইকেল...

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে...

রাস্তা পারাপারের সময় প্রাণ গেল বৃদ্ধার

রাজধানীর ডেমরা এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায়...

বর্ষায় পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষায় ডিএনসিসির উদ্যোগ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম...

ডিএনসিসি পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ২৫০০ রেইনকোট বিতরণ

বর্ষা মৌসুমে নগর পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে ঢাকা উত্তর...

সমন্বয়হীনতায় রাজস্ব ক্ষতি হচ্ছে : আনোয়ারুল আমিন

সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব এবং সীমিত...

রাজধানীর ৬৮ ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক

ঢাকা মেট্রোপলিটন এলাকায় মোট ৬৮টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি...

অনলাইন বিজ্ঞাপনে ভেজাল পণ্যের প্রতারণা বাড়ছে

ভেজাল ও নিম্নমানের পণ্যের ব্যবহার দেশে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে...
spot_img

আরও পড়ুন

শিশু রোগীর সংখ্যা বাড়ায় উদ্বেগে অভিভাবকরা

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ডা....

খিলক্ষেতে ফ্ল্যাট থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলক্ষেত এলাকার লেকসিটির একটি ফ্ল্যাট থেকে ফারুখ কবির বাদল (৬০) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) বিকেলে লেকসিটির সুরভী...

পারিবারিক কারণে আত্মহত্যার দাবি পুলিশের

রাজধানীতে সাংবাদিক ও গ্রাফিক ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যু মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালত গ্রহণ করেছে। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, পারিবারিক কারণে সৃষ্ট...

হাওর সমস্যার সমাধানে বাপার ১৬ দফা সুপারিশ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জানিয়েছে, হাওর অঞ্চলের ফসলহানি দেশের খাদ্যনিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় টেকসই সমাধানের লক্ষ্যে সংগঠনটি ১৬...
spot_img