Thursday, July 23, 2026
26.6 C
Dhaka
No menu items!

শিশুদের স্থূলতা নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ

বিশ্বজুড়ে শিশুদের মধ্যে স্থূলতার হার দ্রুত বাড়ছে এবং কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামী দশকগুলোতে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে বিশ্বস্থুলতা সংস্থা ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশন।

সংস্থাটির প্রকাশিত ২০২৬ সালের ওয়ার্ল্ড ওবেসিটি অ্যাটলাস প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৪০ সালের মধ্যে বিশ্বে প্রায় ৫০ কোটির বেশি শিশু স্থূলতার ঝুঁকিতে পড়তে পারে। একই সময়ে প্রায় ২২ কোটি শিশুর উচ্চ বিএমআই বা বডি মাস ইনডেক্স থাকার আশঙ্কা রয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালে বিশ্বে প্রায় ১৮ কোটি শিশু ইতোমধ্যে স্থূলতায় ভুগছিল। গবেষণা অনুযায়ী, ৫ থেকে ১৯ বছর বয়সী প্রায় ২২ কোটি ৭০ লাখ শিশু অতিরিক্ত ওজন বা স্থূলতার মধ্যে পড়তে পারে। এর মধ্যে অন্তত ১২ কোটি শিশুর মধ্যে দীর্ঘমেয়াদি রোগের প্রাথমিক লক্ষণ দেখা দিতে পারে।

বিশেষজ্ঞরা জানান, বিএমআই ২৫-এর বেশি হলে অতিরিক্ত ওজন এবং ৩০ বা তার বেশি হলে স্থূলতা হিসেবে ধরা হয়। শিশুদের মধ্যে এই সূচক বাড়তে থাকলে ভবিষ্যতে ডায়াবেটিস, হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগের ঝুঁকি বৃদ্ধি পায়।

ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশনের প্রধান নির্বাহী ইয়োহানা রলস্টান বলেন, শিশুদের মধ্যে স্থূলতার এই ঊর্ধ্বগতি প্রমাণ করে যে সমস্যাটিকে দীর্ঘদিন ধরে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। একটি পুরো প্রজন্মকে দীর্ঘমেয়াদি এবং প্রাণঘাতী অসংক্রামক রোগের দিকে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে ৫ থেকে ১৯ বছর বয়সী প্রায় ২ কোটি ৭০ লাখ শিশুর উচ্চ বিএমআই রয়েছে। চীনে প্রায় ৬ কোটি ২০ লাখ এবং ভারতে প্রায় ৪ কোটি ১০ লাখ শিশু স্থূলতার ঝুঁকিতে রয়েছে। যুক্তরাজ্যেও প্রায় ৩৮ লাখ শিশুর উচ্চ বিএমআই রেকর্ড করা হয়েছে।

প্রতিবেদনটি আরও সতর্ক করেছে যে ২০৪০ সালের মধ্যে যুক্তরাজ্যে ৫ থেকে ১৯ বছর বয়সী প্রায় ৩ লাখ ৭০ হাজার শিশুর মধ্যে হৃদরোগের প্রাথমিক লক্ষণ দেখা দিতে পারে। একই সময়ে প্রায় ২ লাখ ৭১ হাজার শিশুর উচ্চ রক্তচাপের লক্ষণ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, যেসব দেশে স্কুলপড়ুয়া শিশুদের অর্ধেকের বেশি অতিরিক্ত ওজন বা স্থূলতার ঝুঁকিতে রয়েছে সেগুলোর বেশিরভাগই পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং আমেরিকা মহাদেশে অবস্থিত। তবে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতেও এই সমস্যা দ্রুত বাড়ছে।

প্রতিবেদনে শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে কয়েকটি নীতিগত পদক্ষেপের পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে চিনিযুক্ত পণ্যের ওপর কর আরোপ, জাঙ্ক ফুডের বিজ্ঞাপনে সীমাবদ্ধতা এবং শিশুদের সক্রিয় জীবনযাপনে উৎসাহ দেওয়া।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, শিশুদের স্থূলতা অনেকাংশেই পরিবেশগত সমস্যার ফল। ডা. ক্রেমলিন বিক্রামাসিংহে বলেন, শিশুদের লক্ষ্য করে অস্বাস্থ্যকর খাবারের বিপণন নিয়ন্ত্রণ এবং পণ্যের স্পষ্ট লেবেলিং বাধ্যতামূলক করা জরুরি। এজন্য প্রয়োজন শক্ত রাজনৈতিক সদিচ্ছা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img