Sunday, May 24, 2026
30 C
Dhaka

কিশোরদের সুরক্ষায় ইনস্টাগ্রামের নতুন অ্যালার্ট ব্যবস্থা

কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা জোরদারে নতুন পদক্ষেপ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। এখন থেকে কোনো কিশোর ব্যবহারকারী যদি প্ল্যাটফর্মটিতে বারবার আত্মহত্যা বা আত্মক্ষতি সংক্রান্ত বিষয় অনুসন্ধান করে, তবে স্বয়ংক্রিয়ভাবে তার অভিভাবকের কাছে সতর্কবার্তা পাঠানো হবে।

প্রতিষ্ঠানটির মালিকানাধীন মেটা জানিয়েছে, ইনস্টাগ্রামের ‘প্যারেন্টাল সুপারভিশন’ বা অভিভাবকীয় তত্ত্বাবধান সুবিধার আওতায় থাকা কিশোর অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ যদি ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ শব্দ বারবার সার্চ করার চেষ্টা করে, তাহলে অ্যাপটি তা শনাক্ত করে সরাসরি অভিভাবকের কাছে নোটিফিকেশন পাঠাবে।

শুধু সতর্কবার্তা পাঠানোই নয়, অভিভাবকদের জন্য বিশেষজ্ঞদের কিছু পরামর্শও দেওয়া হবে। এসব নির্দেশনায় সন্তানদের সঙ্গে কীভাবে সংবেদনশীলভাবে বিষয়টি নিয়ে কথা বলা যায় সে বিষয়ে দিকনির্দেশনা থাকবে।

এর আগে ইনস্টাগ্রামে আত্মক্ষতি বা আত্মহত্যা সংক্রান্ত বিষয় অনুসন্ধান করলে ব্যবহারকারীকে সেই কনটেন্ট দেখানো হতো না। বরং তাকে সহায়তামূলক রিসোর্স বা হেল্পলাইন নম্বরের মতো সহায়তা সেবার দিকে পাঠানো হতো। তবে এবারই প্রথমবারের মতো সরাসরি অভিভাবকদের এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হচ্ছে।

প্রাথমিকভাবে আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং কানাডায় এই নতুন ফিচার চালু হবে। পরবর্তীতে বছরের শেষ দিকে এটি ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশেও চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের নিরাপত্তা নিয়ে আইন ও নীতিমালা কঠোর করার আলোচনা চলার মধ্যেই ইনস্টাগ্রামের এই ঘোষণা এসেছে। অস্ট্রেলিয়া ইতোমধ্যে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করার আইন করেছে।

এ ছাড়া যুক্তরাজ্য শিশুদের অনলাইন নিরাপত্তা বাড়াতে নতুন বিধিনিষেধ আরোপের বিষয়টি বিবেচনা করছে। ইউরোপের স্পেন, গ্রিস এবং স্লোভেনিয়ার মতো দেশগুলোও কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে।

মেটা এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের কঠোর নীতি রয়েছে যা আত্মহত্যা বা আত্মক্ষতিকে উৎসাহিত করে এমন বিষয়বস্তু প্রচার নিষিদ্ধ করে। এই নতুন অ্যালার্টগুলো কিশোর-কিশোরীদের সম্ভাব্য ক্ষতিকর বিষয়বস্তু থেকে রক্ষা করার জন্য আমাদের চলমান প্রচেষ্টারই একটি অংশ।

সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটের মাধ্যমে তৈরি কিছু আপত্তিকর ছবি ও তথ্য ছড়িয়ে পড়ার ঘটনায় অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, কিশোরদের অ্যাকাউন্টে অভিভাবকদের নিয়ন্ত্রণ বাড়ানো এবং নতুন সার্চ অ্যালার্ট ব্যবস্থা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img