Monday, June 15, 2026
33.9 C
Dhaka

মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি নিয়ে ৮ জাহাজ চট্টগ্রামে

আমদানি করা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি বহনকারী মোট আটটি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর আগেই এসব জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করে বাংলাদেশমুখী যাত্রা শুরু করেছিল।

রোববার চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে জাহাজগুলো কুতুবদিয়া ও মহেশখালী উপকূলীয় জলসীমায় অবস্থান করছে এবং পর্যায়ক্রমে বন্দরে নোঙর করার প্রস্তুতি চলছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কাতারের রাস লাফান বন্দর থেকে ফ্রান্সের পতাকাবাহী জাহাজ আল জুর ৬৩ হাজার ৩৮৩ ইউনিট এলএনজি নিয়ে এসেছে। জাহাজটির স্থানীয় এজেন্সি হিসেবে কাজ করছে ইউনিগ্লোবাল।

এ ছাড়া গ্রিসের পতাকাবাহী জাহাজ আল জাসাসিয়া কাতারের একই বন্দর থেকে ৬৩ হাজার ৭৫ ইউনিট এলএনজি বহন করে এসেছে। বাহামার পতাকাবাহী লুসাইল জাহাজটি একই বন্দর থেকে ৬২ হাজার ৯৮৭ ইউনিট এলএনজি নিয়ে বাংলাদেশে পৌঁছেছে।

ওমানের সোহার বন্দর থেকে ২২ হাজার ১৭২ ইউনিট এলপিজি নিয়ে পানামার পতাকাবাহী এলপিজি সেভান জাহাজটি এসেছে। একই বন্দর থেকে পানামার পতাকাবাহী জি ওয়াইএমএম জাহাজ ১৯ হাজার ৩১৬ ইউনিট এলপিজি নিয়ে বন্দরের জলসীমায় পৌঁছেছে। এই দুটি জাহাজের স্থানীয় এজেন্সির দায়িত্বে রয়েছে ইউনিক মেরিটাইম।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে ৫ হাজার ১৯ ইউনিট মনোইথিলিন গ্লাইকল এমইজি নিয়ে পানামার পতাকাবাহী বে ইয়াসু জাহাজটিও চট্টগ্রামের জলসীমায় পৌঁছেছে।

অন্যদিকে লাইবেরিয়ার পতাকাবাহী আল গালায়েল জাহাজ কাতারের রাস লাফান বন্দর থেকে ৫৭ হাজার ৬৬৫ ইউনিট এলএনজি বহন করে এসেছে। একই বন্দর থেকে ৬২ হাজার ইউনিট এলএনজি নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী লেব্রেথাহ জাহাজও বন্দরের জলসীমায় প্রবেশ করেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এসব জাহাজের আগমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

আজানের প্রচলন যেভাবে শুরু হয়েছিল মুসলিম সমাজে

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের...

বাসি ভাত ফেলে নয়, তৈরি করুন সুস্বাদু পাকোড়া

অনেক বাড়িতেই ফ্রিজে রাখা আগের দিনের ভাত অব্যবহৃত থেকে...

এআই বাজারে নতুন প্রতিযোগিতা, সাবস্ক্রিপশন ফি কমাল গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার বাজারে প্রতিযোগিতা আরও জোরালো করতে সাবস্ক্রিপশন...

নির্যাতিত মানুষের জন্য দোয়ার গুরুত্ব কী বলছে ইসলাম

ইসলামে পারস্পরিক সহমর্মিতা, দয়া এবং ভ্রাতৃত্ববোধের ওপর বিশেষ গুরুত্ব...

বিশ্বকাপের আমেজে নাস্তায় রাখতে পারেন মরক্কোর ঐতিহ্যবাহী মাকুদা

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রিয়...

এআই নিরাপত্তা বিতর্কে নতুন চাপে ইলন মাস্কের প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় চাকরিচ্যুত...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদের নিয়োগ বাতিল

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ...

আসহাবে কাহাফের ঘটনা ও আধুনিক বিজ্ঞানের আলোচনায় কিছু পর্যবেক্ষণ

পবিত্র কোরআনের সুরা কাহাফে বর্ণিত গুহাবাসীদের ঘটনা ইসলামের ইতিহাসে...

ভালো ঘুমের জন্য পা ধোয়ার অভ্যাস কতটা উপকারী

দিনভর কাজের ব্যস্ততা, মানসিক চাপ ও শারীরিক ক্লান্তির পর...

সংসদে নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য ঘিরে উত্তেজনা

জাতীয় সংসদে বিরোধীদলীয় নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে সরকারি...

এআইনির্ভর সাইবার প্রতারণা নিয়ে গুগলের মামলা, ক্ষতির পরিমাণ শত কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিচালিত একটি বৃহৎ সাইবার...

রাশিয়ায় বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর, মরদেহ ফেরত চায় পরিবার

রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবকের মৃত্যু...

সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী এলাকার একটি বস্তিতে সাত বছর...

বাসে তল্লাশিতে ধরা পড়ল ইয়াবা চালান, গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজারের বেশি ইয়াবাসহ...
spot_img

আরও পড়ুন

আজানের প্রচলন যেভাবে শুরু হয়েছিল মুসলিম সমাজে

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় মুসলমানদের আহ্বান জানাতে যে ধ্বনি উচ্চারিত হয়, তা আজান নামে পরিচিত। ইসলামী ঐতিহ্যে আজান...

বাসি ভাত ফেলে নয়, তৈরি করুন সুস্বাদু পাকোড়া

অনেক বাড়িতেই ফ্রিজে রাখা আগের দিনের ভাত অব্যবহৃত থেকে যায়। বেশিরভাগ ক্ষেত্রে সেই ভাত পরে ফেলে দেওয়া হয়। তবে সামান্য কিছু উপকরণ ব্যবহার করে...

এআই বাজারে নতুন প্রতিযোগিতা, সাবস্ক্রিপশন ফি কমাল গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার বাজারে প্রতিযোগিতা আরও জোরালো করতে সাবস্ক্রিপশন প্যাকেজের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে গুগল। একই সঙ্গে ব্যবহারকারীদের জন্য তথ্য সংরক্ষণের সুবিধাও বাড়িয়েছে প্রযুক্তি...

নির্যাতিত মানুষের জন্য দোয়ার গুরুত্ব কী বলছে ইসলাম

ইসলামে পারস্পরিক সহমর্মিতা, দয়া এবং ভ্রাতৃত্ববোধের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একজন মুসলমানের দুঃখ-কষ্ট অন্য মুসলমান অনুভব করবে—এ শিক্ষাই পাওয়া যায় মহানবী হজরত মুহাম্মদ...
spot_img