Wednesday, June 17, 2026
33.9 C
Dhaka

ঈদ সামনে রেখে নিউমার্কেটে ক্রেতাদের ঢল


পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি ও এলিফ্যান্ট রোডে ক্রেতাদের ভিড় বেড়েছে। ছুটির দিনে এসব এলাকায় মানুষের উপস্থিতি এতটাই বেশি ছিল যে পুরো এলাকা যেন এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে।

শুক্রবার সন্ধ্যার দিকে নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি মোড় এবং এলিফ্যান্ট রোড এলাকায় গিয়ে দেখা যায়, ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতাদের কারণে দোকানপাট ও বিপণিবিতানগুলোতে প্রচুর মানুষের সমাগম হয়েছে। রাজধানীর অন্যতম বড় পোশাক বিপণিবিতান এলাকাগুলোর মধ্যে এটি অন্যতম হওয়ায় ঈদ সামনে এলেই এখানে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে।

বিভিন্ন মার্কেট, শপিংমল এবং ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। বিশেষ করে পোশাক, জুতা, প্রসাধনী ও শিশুদের সামগ্রীর দোকানগুলোতে তুলনামূলক বেশি ভিড় দেখা গেছে। অনেক মার্কেট ও বিপণিবিতান রঙিন আলোকসজ্জায় সাজানো হয়েছে, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলেছে।

সন্ধ্যার পর থেকে নিউমার্কেট এলাকার প্রধান সড়ক, গাউসিয়া মার্কেট, এলিফ্যান্ট রোড এবং আশপাশের অলিগলিতে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে। কেউ পরিবার নিয়ে কেনাকাটা করতে এসেছেন, আবার কেউ বন্ধুদের সঙ্গে ঘুরতে ঘুরতে কেনাকাটা করছেন।

ব্যবসায়ীরা জানান, রমজান শুরু হওয়ার প্রথম দিকে ক্রেতার সংখ্যা তুলনামূলক কম ছিল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভিড় বাড়ছে। সামনে ঈদ যত ঘনিয়ে আসবে, ততই বেচাকেনা বাড়বে বলে আশা করছেন তারা।

এলিফ্যান্ট রোড এলাকার এক জুতা ব্যবসায়ী বলেন, এবার ক্রেতা সমাগম একটু কম দেখছি। সন্ধ্যার পর থেকে মাত্র তিন জোড়া জুতা বিক্রি করতে পেরেছি। অন্যান্য বছরগুলোতে এমন সময়ে অনেক বেশি ক্রেতা থাকত।

আরেক ব্যবসায়ী বলেন, রোজার শুরুতে বেচাকেনা কিছুটা কম ছিল। তবে গত কয়েক দিনে ক্রেতা বাড়তে শুরু করেছে। শুক্রবার হওয়ায় আজ ভিড় আরও বেশি। সামনে ঈদের সপ্তাহে বেচাকেনা বাড়বে বলে আশা করছি।

এদিকে ক্রেতাদের ভিড়ের কারণে নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় যানজটও বেড়েছে। এলিফ্যান্ট রোড থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত যেতে অনেক গাড়িকে অন্তত ১৫ মিনিট সময় লাগছে। আবার সায়েন্স ল্যাবরেটরি থেকে নীলক্ষেত পর্যন্ত যেতে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট সময় ব্যয় করতে হচ্ছে।

ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করতে দেখা গেছে। পাশাপাশি মার্কেটগুলোর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...

শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও বাড়ছে হামের সংক্রমণ

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও...

রেকর্ডের দৌড়ে মেসির পাশে এমবাপ্পে

একই ম্যাচে দুই দিকেই ইতিহাস লেখা হয়ে গেল কিলিয়ান...

আর্জেন্টিনাকে শুভকামনা জানালেন বিদায়ী নায়ক দি মারিয়া

২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আনহেল...

আর্জেন্টিনার বিপক্ষে চমক দেখাতে প্রস্তুত আলজেরিয়া

বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের সামনে দাঁড়িয়েও নিজেদের সামর্থ্য দেখাতে...
spot_img

আরও পড়ুন

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু নন্দিনীর ময়নাতদন্ত শেষে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলে গতকাল রাতে...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা। কাপাসগোলা ব্রিজ এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এ...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুন) রাত ১টার দিকে...
spot_img