Thursday, September 17, 2026
26 C
Dhaka

ইফতারের পর অসুস্থ হয়ে ইরাকে তিন প্রবাসীর মৃত্যু

পরিবারের ভাগ্য বদলাতে মাত্র পাঁচ মাস আগে ইরাকে পাড়ি জমান মেহেদি হাসান (২১)। স্বপ্ন ছিল বিদেশে কাজ করে অর্থ উপার্জন করে দেশে ফিরে পরিবারের সঙ্গে সুখে-শান্তিতে জীবন কাটাবেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। গত বুধবার তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ইফতারের খাবারে বিষক্রিয়ায় এই মৃত্যু হয়েছে। ইরাকের বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও এক শোকবার্তায় এ তথ্য জানিয়েছে।

নিহত মেহেদি হাসান ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দেবীপুর গ্রামের বিসিক শিল্পনগরীসংলগ্ন মৃধা বাড়ির বাসিন্দা মোহাম্মদ মাহবুবুল হকের ছেলে। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। ছেলের মৃত্যুর খবর শুনে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তাঁর মা হোসনে আরা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বারবার বলছেন, ‘আমার ছেলেকে আমি শেষবারের মতো দেখত চাই।’

পারিবারিক সূত্রে জানা গেছে, মেহেদির বাবা মাহবুবুল হক প্রায় আট বছর ধরে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে কর্মরত আছেন। গত বছরের অক্টোবরে বাবার হাত ধরেই কাজের সন্ধানে মেহেদি ইরাকে যান। মঙ্গলবার (৪ ডিসেম্বর) মেহেদি আরও দুজনের সঙ্গে একসঙ্গে ইফতার করতে বসেন। ইফতারের পরপরই তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সেদিন রাতেই তারা বাসায় ফিরে আসেন।

এরপর ওই রাতেই তারা একসঙ্গে সাহরি খান এবং অন্যদিনের মতো ঘুমিয়ে পড়েন। তবে পরদিন আর তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। পরদিন দুপুরে সহকর্মীরা কক্ষে গিয়ে দেখেন তিনজনই মৃত অবস্থায় পড়ে আছেন। নিহত অন্য দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা মোহাম্মদ তারেক (৪৫) ও তাঁর ছেলে মো. সাব্বির (২২)।

নিহতের চাচা মনিরুজ্জামান বলেন, ‘প্রায় ১০ লাখ টাকা ঋণ করে তাঁর বাবার মাধ্যমে মেহেদিকে ইরাকে পাঠানো হয়েছিল। পরিবারের ভাগ্য ফেরাতে গিয়েই তাঁর এমন আকস্মিক মৃত্যু হয়েছে। এতে পরিবারসহ স্বজনরা শোকে স্তব্ধ।’

ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন মেহেদির মা হোসনে আরা। তিনি বলেন, ‘ঋণ করে প্রবাসে পাঠানো একমাত্র ছেলেকে হারিয়ে আমি একেবারে শেষ হয়ে গেছি। শেষবারের মতো আমার সন্তানের মুখ দেখতে চাই। তাঁর মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চাই।’

এ বিষয়ে জানতে চাইলে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন বলেন, ‘ইরাকে ফেনীর কোনো যুবকের মৃত্যুর বিষয়ে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে জানি না। পরিবারের পক্ষ থেকেও কেউ জানায়নি। বিষয়টি জানা গেলে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img