Sunday, March 8, 2026
23.2 C
Dhaka

কক্সবাজারে চাঁদা দাবির জেরে খুন

কক্সবাজার শহরে চাঁদা দাবি করে তা না পেয়ে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে শহরের পল্লাইন্যা কাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম গণেশ পাল (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গণেশ পাল ওই এলাকার বিশ্বনাথ পালের ছেলে। ঘটনার সময় তিনি নিজ বাড়ির সামনে ড্রেন নির্মাণের কাজ করছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমি উদ্দিন জানান, ওই সময় একই এলাকার মো. জিসান নামের এক ব্যক্তি তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। গণেশ পাল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জিসানসহ অজ্ঞাতনামা আরও চারজন তাকে এলোপাতাড়ি মারধর করে।

একপর্যায়ে হামলাকারীরা তার পেটের বাম পাশে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজন ও স্থানীয়রা গণেশ পালকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. ছমি উদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রাজস্থান, খাজানা ও কুদু প্রতিষ্ঠান জরিমানা

চট্টগ্রাম নগরের টেরিবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালিয়ে...

সূচনা রানীর উদাহরণ: ধৈর্য, পরিশ্রম ও স্বপ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের সোনাখাড়া গ্রামের অদম্য মেধাবী...

নাটোরে মাটির নিচে ১০ হাজার লিটার ডিজেল লুকোনো, ব্যবসায়ী জরিমানা

নাটোরের সিংড়া উপজেলায় বাঁশঝাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাংক...

সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘মিডিয়ার...

রুজির একমাত্র ভ্যান হারিয়ে বৃদ্ধের আহাজারি

জামালপুরে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের ঘটনায় এক বৃদ্ধের আহাজারির একটি...

গাজীপুরে ঝুট নিয়ে দ্বন্দ্ব, বিএনপির দুই পক্ষ মুখোমুখি

গাজীপুর মহানগরীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের...

ইফতারের পর অসুস্থ হয়ে ইরাকে তিন প্রবাসীর মৃত্যু

পরিবারের ভাগ্য বদলাতে মাত্র পাঁচ মাস আগে ইরাকে পাড়ি...

রাজশাহীতে শিক্ষককে মারধর, ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

রাজশাহীতে এক কলেজশিক্ষকের কাছে চাঁদা দাবি ও মারধরের অভিযোগে...

মেঘনায় ডাকাতের হামলা, গুলিতে প্রাণ গেল জেলের

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে...

কক্সবাজারে চাঁদা দাবির জেরে ব্যবসায়ী খুন

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকার পল্লাইন্যা কাটা এলাকায় চাঁদা...

আরিচা ঘাটে কম্প্রেসর বিস্ফোরণ, প্রাণ গেল একজনের

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গাড়ির চাকায় হাওয়া দেওয়ার কম্প্রেসর যন্ত্র...

বারহাট্টায় ঝুলন্ত অবস্থায় শিশুর লাশ, তদন্তে পুলিশ

নেত্রকোনার বারহাট্টা উপজেলার একটি গ্রামে ৯ বছর বয়সী এক...

মার্চেই একাধিক নতুন পণ্য আনতে পারে অ্যাপল

প্রযুক্তি বিশ্বে নতুন পণ্য উন্মোচনের ক্ষেত্রে ভিন্ন কৌশল অবলম্বন...

পাটের পণ্য দিয়ে ঘর সাজানোর সহজ উপায়

ঘর সাজানোর ক্ষেত্রে পরিবেশবান্ধব ও প্রাকৃতিক উপকরণের ব্যবহার দিন...
spot_img

আরও পড়ুন

রাজস্থান, খাজানা ও কুদু প্রতিষ্ঠান জরিমানা

চট্টগ্রাম নগরের টেরিবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালিয়ে ধরা পড়েছে দেশের তৈরি পাঞ্জাবি ভারতীয় স্টিকার লাগিয়ে বিক্রি করার ঘটনা। আজ শনিবার (৬ ডিসেম্বর)...

সূচনা রানীর উদাহরণ: ধৈর্য, পরিশ্রম ও স্বপ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের সোনাখাড়া গ্রামের অদম্য মেধাবী সূচনা রানী ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের খরচ...

নাটোরে মাটির নিচে ১০ হাজার লিটার ডিজেল লুকোনো, ব্যবসায়ী জরিমানা

নাটোরের সিংড়া উপজেলায় বাঁশঝাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাংক বসিয়ে ১০ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) লুকিয়ে রাখার ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) ইউএনও...

সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘মিডিয়ার মাধ্যমে বিভিন্ন পরিকল্পনা করে জুলাই গণ-অভ্যুত্থানকে টার্গেট করা হচ্ছে। ৫ আগস্টের পর থেকে এবং এই...
spot_img