Saturday, May 2, 2026
25 C
Dhaka

প্রতিবাদী মানববন্ধনে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক আসমা সাদিয়ার হত্যার ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নিয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে পরিবারের সদস্যদের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত হন।

১০ বছর বয়সী ইফফাত তাইবা বলেন, ‘আমাদের মাকে ফিরাই দেন। তা না হলে মায়ের হত্যাকারীদের ফাঁসি দিন। আমার ভাইবোনগুলো রাতে ঘুমাতে পারে না। আমাদের মা রাতে কত আদর করে ঘুম পাড়িয়ে দিত। আমাদের মাকে কোথায় পাব?’ ইফফাত আসমা সাদিয়ার বড় মেয়ে। বাবা ইমতিয়াজ সুলতান ও অন্য তিন সন্তান জান্নাতুল বুশরা (৭), আবরার সাজিদ (৩) ও আয়েশা (১৩ মাস) মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা প্রশাসনকে ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করার জন্য সময় বেঁধে দেন। তা না হলে আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। আসমার স্বামী ইমতিয়াজ সুলতান অভিযোগ করেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসিসহ তদন্ত কর্মকর্তাকে বিশ্বাস করতে পারছি না। তাঁরা বিভিন্ন ধরনের কথা বলছে। তাঁদের প্রতি আস্থা নাই।’

গত বুধবার বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা (৩৫) নিজ দপ্তরে উপর্যুপরি ছুরিকাঘাতে নিহত হন। একই সময়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী খন্দকার ফজলুর রহমান (৩৫) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

আসমার স্বামী মুহা. ইমতিয়াজ সুলতান গত বুধবার দিবাগত রাতে থানায় হত্যা মামলা দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, বিভাগের দুই শিক্ষক ও এক কর্মকর্তার দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী খন্দকার ফজলুর রহমান আসমা সাদিয়াকে হত্যা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিরাও আসামি করা হয়েছে।

মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি বিশ্বজিৎ কুমার বিশ্বাস উম্মুল মোমেনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার। সম্প্রতি তাঁকে সমাজকল্যাণ বিভাগ থেকে ওই স্থানে বদলি করা হয়। ৩ ও ৪ নম্বর আসামি যথাক্রমে সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমান। শ্যাম সুন্দর আগে আসমা সাদিয়ার বিভাগের সভাপতি ছিলেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

মরদেহ ময়নাতদন্তে, তদন্তে পুলিশ

নাটোরের লালপুরে সৎ মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস...

তালাবদ্ধ বাসায় অভিযান, ৩০ কেজি গাঁজা জব্দ

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে একটি তালাবদ্ধ বাসা থেকে প্রায়...

আইনি জটিলতা কাটিয়ে শেষ হলো নাবিকদের দীর্ঘ অপেক্ষা

কনটেইনারবাহী জাহাজ ডুবির ঘটনায় থাইল্যান্ড থেকে ৮২ দিন পর...

মির্জাপুরে খাল খননে ক্ষতিগ্রস্ত কৃষিজমি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় খাল খননের নামে আবাদি জমি থেকে...

ভ্যান চুরির সন্দেহে আটক, মারধরে মৃত্যু

শরীয়তপুর সদর উপজেলায় চুরির সন্দেহে গণপিটুনির শিকার এক অজ্ঞাতপরিচয়...

কক্সবাজারে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

কক্সবাজারের রামু উপজেলায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আর্মড...

এমপির হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

কুমিল্লার লাকসাম উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন...

ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান বক্তাদের

আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় আয়োজিত এক...

চট্টগ্রামে পানিতে ডুবে তায়েফের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে মোহাম্মদ তায়েফ...

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, মিলল মরদেহ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আড়িয়াল...

কুমিল্লায় গার্মেন্টসে শর্ট সার্কিটে দুই শ্রমিকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি গার্মেন্টসে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনায় গুরুতর...

বদলি ব্যবস্থায় নতুন উদ্যোগ সরকারের

বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের বদলি প্রক্রিয়া...

একজন আদর্শ পিতার পাঁচ গুণ

কোরআনে পিতৃত্বের ধারণা নানা দৃষ্টান্তের মাধ্যমে তুলে ধরা হয়েছে,...

পায়ের ব্যথা কমাতে করণীয়

অনেকেই অল্প হাঁটাহাঁটি করলেই পায়ে ব্যথা অনুভব করেন, যা...
spot_img

আরও পড়ুন

মরদেহ ময়নাতদন্তে, তদন্তে পুলিশ

নাটোরের লালপুরে সৎ মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নুপুর খাতুন (১৩) নামে এক কিশোরী। শুক্রবার ( ৫ ডিসেম্বর) সকালে উপজেলার...

তালাবদ্ধ বাসায় অভিযান, ৩০ কেজি গাঁজা জব্দ

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে একটি তালাবদ্ধ বাসা থেকে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ( ৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের...

আইনি জটিলতা কাটিয়ে শেষ হলো নাবিকদের দীর্ঘ অপেক্ষা

কনটেইনারবাহী জাহাজ ডুবির ঘটনায় থাইল্যান্ড থেকে ৮২ দিন পর দেশে ফেরা ১৫ বাংলাদেশি নাবিক। ছবি : সংগৃহীত নীল সমুদ্রের শান্ত দৃশ্য এক মুহূর্তেই রূপ নেয়...

মির্জাপুরে খাল খননে ক্ষতিগ্রস্ত কৃষিজমি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় খাল খননের নামে আবাদি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এতে কয়েক একর জমির কাঁচা ধান, পাট ও তিলখেত...
spot_img