Wednesday, October 7, 2026
34.5 C
Dhaka

দেওভোগে গ্যাস বিস্ফোরণ, আহত তিনজন

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ পাক্কারোড এলাকায় তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন দগ্ধসহ তিনজন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের চারটি ভবনের জানালার কাচ ভেঙে গেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি তিনতলা ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে।

ঘটনাস্থল সূত্রে জানা গেছে, শহরের দেওভোগ পাক্কারোড গার্মেন্টস গলি সড়কে আরমান মিয়ার মালিকানাধীন তিনতলা ভবনের নিচতলায় একটি ঝুটের গুদাম রয়েছে। সন্ধ্যা সোয়া সাতটার দিকে ওই গুদামে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের নিচতলার গুদামের দুটি কক্ষ ও রান্নাঘরের দেয়ালের অংশ, দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণে গুরুতর আহত হন ঝুট ব্যবসায়ী শিপন হোসেন, তাঁর কর্মচারী লিটন এবং বাড়ির ভাড়াটে ছগির মিয়া। স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে শিপন ও লিটনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট শব্দ ও কম্পনে আশপাশের চারটি ভবনের জানালার কাচ ভেঙে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শী সোহেল রানা বলেন, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপর ভবনের নিচতলার ঝুটের গুদামের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

এলাকার আরেক বাসিন্দা আকরাম আলী বলেন, বিস্ফোরণের কারণে আশপাশের কয়েকটি বাড়ির জানালার গ্লাস ভেঙে গেছে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন ঘর থেকে বের হয়ে আসে।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহজাহান জানান, তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, তিনতলা ভবনের নিচতলার রান্নাঘরের চুলার পাইপলাইনে দীর্ঘদিন ধরে লিকেজ ছিল। ওই লিকেজ থেকে গ্যাস ভবনের ভেতরে এবং নালার ভেতরে জমে ছিল। পরে কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাইপলাইনের লিকেজটি অনেক দিনের পুরোনো ছিল এবং দীর্ঘ সময় ধরে রান্নাঘরের নিচে ও ড্রেনেজ লাইনে গ্যাস জমে থাকার কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img