Saturday, March 7, 2026
34 C
Dhaka

জ্বালানি সংকটের গুজবে পাম্পে বাড়তি ভিড়

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে ক্রেতাদের হঠাৎ ভিড় বেড়ে গেছে। বিশেষ করে রাজধানীসহ কয়েকটি এলাকায় তেল কিনতে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে।

শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়। শাহবাগ, পরীবাগ, তেজগাঁও ও নীলক্ষেত এলাকার পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়ের কারণে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

অনেক জায়গায় কয়েক কিলোমিটার পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে মোটরসাইকেল ও বিভিন্ন ধরনের যানবাহনকে। হঠাৎ ক্রেতাদের বাড়তি চাপের কারণে কোথাও কোথাও তেল সরবরাহে সাময়িক চাপ তৈরি হলেও সরকার জানিয়েছে, প্রকৃতপক্ষে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই।

অহেতুক আতঙ্ক থেকে মানুষ অতিরিক্ত তেল কিনতে ছুটে আসায় পরিস্থিতি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এই অবস্থায় কৃত্রিম সংকট এড়াতে সরকার তেল বিক্রির ক্ষেত্রে কিছু সীমা নির্ধারণ করেছে।

জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, দীর্ঘমেয়াদে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে রোববার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “যে সংশয়টি জনগণের তৈরি হয়েছে, আমরা সেটাকে অস্বাভাবিকভাবে দেখছি না। কারণ একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে। ফলে একটা দুশ্চিন্তা বিরাজ করছে। কিন্তু আমি আশ্বস্ত করতে চাই, জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের কাছে যথেষ্ট মজুত রয়েছে।”

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরবরাহ ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে এবং জ্বালানি বিতরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে মস্তিষ্কের কার্যকারিতা বাড়তে পারে

রোজা পালন বা নির্দিষ্ট সময় না খেয়ে থাকার অভ্যাস...

ঈদে নতুন স্মার্টফোন অপো এ৬এস প্রো

ঈদুল ফিতর সামনে রেখে দেশের বাজারে নতুন স্মার্টফোন উন্মোচন...

রমজানের মাঝামাঝি সময়ে ফিতরা দেওয়া কি বৈধ

রমজান মাসে মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো সদকাতুল...

শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন আসক্তি, সাইবার বুলিং ও বিভিন্ন ডিজিটাল ঝুঁকি...

ভাইরাল স্কিনকেয়ার ট্রেন্ডে বাড়ছে ত্বকের ঝুঁকি

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে প্রতিদিনই নতুন নতুন বিউটি বা স্কিনকেয়ার...

ঝিনাইদহে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামী–শ্বশুর–শাশুড়ির বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ সদর উপজেলার ভূপতিপুর গ্রামে গৃহবধূ চান্দিনা খাতুন (২২)কে...

সেন্ট মার্টিনে ধরা বড় বোল মাছের বাজারে উৎসাহ

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে ধরা পড়া প্রায়...

পাঁচ লাখ টাকার জাল নোট ও সরঞ্জাম জব্দ

কক্সবাজারের রামুতে একটি ভাড়া বাসায় গোপনে ১ হাজার ও...

দেওভোগে গ্যাস বিস্ফোরণ, আহত তিনজন

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ পাক্কারোড এলাকায় তিতাস গ্যাসের পাইপলাইনের...

বারহাট্টায় ঘর থেকে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ঘরের ভেতর থেকে এক ৯ বছর...

বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ড, কয়েক লাখ টাকার ক্ষতি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভোরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই...

৭২০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো ভিভোর নতুন স্মার্টফোন

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন একটি ডিভাইস উন্মোচন করেছে বৈশ্বিক...

বন বিভাগের অভিযানে উদ্ধার বনমোরগ নিয়ে বিতর্ক

খাগড়াছড়িতে বন বিভাগের অভিযানে উদ্ধার হওয়া বনমোরগ অবমুক্ত না...

সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়ছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আবদুল জব্বার (৫৩) নামের...
spot_img

আরও পড়ুন

ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে মস্তিষ্কের কার্যকারিতা বাড়তে পারে

রোজা পালন বা নির্দিষ্ট সময় না খেয়ে থাকার অভ্যাস বর্তমানে স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে ওজন নিয়ন্ত্রণ, রক্তে শর্করা...

ঈদে নতুন স্মার্টফোন অপো এ৬এস প্রো

ঈদুল ফিতর সামনে রেখে দেশের বাজারে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। অপো এ৬এস প্রো মডেলের এই ডিভাইসটি ইতোমধ্যে সারাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।...

রমজানের মাঝামাঝি সময়ে ফিতরা দেওয়া কি বৈধ

রমজান মাসে মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো সদকাতুল ফিতর বা ফিতরা। অনেকের মনে প্রশ্ন থাকে, রমজানের দ্বিতীয় দশকে ফিতরা দিলে তা আদায় হবে...

শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন আসক্তি, সাইবার বুলিং ও বিভিন্ন ডিজিটাল ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...
spot_img