Tuesday, May 5, 2026
26 C
Dhaka

৭২০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো ভিভোর নতুন স্মার্টফোন

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন একটি ডিভাইস উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো। ভিভো ওয়াই৩১ডি নামের এই স্মার্টফোনটি ইতোমধ্যে দেশের বাজারে বিক্রি শুরু হয়েছে। শক্তিশালী ব্যাটারি, দ্রুত পারফরম্যান্স এবং দীর্ঘ সময় গেমিং সুবিধা দেওয়ার লক্ষ্যেই ফোনটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

ডিভাইসটির অন্যতম বড় আকর্ষণ হলো এর ৭২০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্লুভোল্ট ব্যাটারি। ভিভোর দাবি, তাদের বাজারে আনা স্মার্টফোনগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় ব্যাটারি। উন্নত বিদ্যুৎ ব্যবস্থাপনার কারণে একবার পূর্ণ চার্জ দিলে দীর্ঘ সময় ব্যবহার করা সম্ভব।

কোম্পানির তথ্য অনুযায়ী, ফোনটি একবার পূর্ণ চার্জ দিলে টানা প্রায় ১৩ দশমিক ২ ঘণ্টা পর্যন্ত গেম খেলা যাবে। ফলে দীর্ঘ সময় গেমিং বা ভিডিও দেখার সময় বারবার চার্জ দেওয়ার প্রয়োজন কমবে।

ফোনটিতে রিভার্স চার্জিং সুবিধাও যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে প্রয়োজনে এই ডিভাইস ব্যবহার করে অন্য স্মার্টফোন বা গেমিং হেডসেটের মতো ডিভাইসেও চার্জ দেওয়া যাবে।

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে Snapdragon 6s Gen 2 প্রসেসর। কোম্পানির দাবি, এই প্রসেসর গেমিং, ভিডিও স্ট্রিমিং এবং মাল্টিটাস্কিংয়ের মতো কাজে দ্রুত ও স্থিতিশীল পারফরম্যান্স দিতে সক্ষম।

ডিসপ্লের ক্ষেত্রে ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৭৫ ইঞ্চির স্ক্রিন। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং ও গেম খেলার সময় ভিজ্যুয়াল আরও মসৃণ দেখা যাবে। এছাড়া গেম বুস্ট মোড সুবিধা থাকায় দীর্ঘ সময় গেম খেলার সময়ও ডিভাইসের পারফরম্যান্স স্থিতিশীল রাখতে সহায়তা করবে।

দীর্ঘ সময় গেমিংয়ের সময় অতিরিক্ত তাপ কমাতে এতে উন্নত কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ফোনটিতে রয়েছে ৫০ মাসের স্মুথ এক্সপেরিয়েন্স সার্টিফিকেশন, যার মাধ্যমে দীর্ঘদিন ব্যবহারের পরও স্থিতিশীল পারফরম্যান্স পাওয়া যাবে বলে জানিয়েছে ভিভো।

ফোনটি ভিভোর অনুমোদিত বিক্রয়কেন্দ্র ও ব্র্যান্ড শপে পাওয়া যাচ্ছে। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ২৪ হাজার ৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি সংস্করণের দাম ২৬ হাজার ৯৯৯ টাকা এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছে ৩১ হাজার ৯৯৯ টাকা।

৫ মার্চ থেকে দেশে ফোনটির বিক্রি শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ক্রেতাদের জন্য এক বছরের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা রাখা হয়েছে, যদিও এ ক্ষেত্রে শর্ত প্রযোজ্য। পাশাপাশি গ্রাহকদের জন্য বিশেষ ইন্টারনেট বান্ডেল অফারও রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

হাদি হত্যা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৩ বার পেছাল

শহী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন...

ইসলামে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব

মানুষ ও প্রকৃতির সম্পর্ককে ইসলামে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।...

শাপলা চত্বর ঘটনার বিচার দাবি শায়খ আহমাদুল্লাহর

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিচার...

নিয়মিত চোখ পরীক্ষা না করলে বাড়তে পারে জটিলতা

চোখে দৃশ্যমান কোনো সমস্যা না থাকলে অনেকেই পরীক্ষা করানোর...

বেনাপোল বন্দরে যন্ত্র সংকটে ব্যাহত আমদানি-রফতানি কার্যক্রম

যশোরের বেনাপোল স্থলবন্দরে ক্রেন ও ফর্কলিফটের ঘাটতির কারণে আমদানি-রফতানি...

সোশ্যাল মিডিয়ায় বট বাহিনী কী, কীভাবে কাজ করে

ফেসবুক, ইউটিউব বা এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘বট...

সরকারি ভবনে প্রতিবন্ধীদের চলাচলে র‌্যাম্প স্থাপন নিয়ে হাইকোর্টের রুল

প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে সরকারি প্রতিষ্ঠানে র‌্যাম্প স্থাপনের...

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি প্রকাশ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের যাতায়াত সহজ করতে ট্রেনের...

যে বন্ধুত্ব শেষ পর্যন্ত আফসোসের কারণ হতে পারে

মানুষের জীবনে বন্ধুত্ব একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে ভুল বন্ধুর...

পড়াশোনা শেষে কেন বাড়ছে হতাশা

বিশ্ববিদ্যালয়জীবন শেষ হওয়ার পর হঠাৎ করে জীবনে শূন্যতা ও...

ছেলেকে বাঁচাতে সর্বস্বান্ত পরিবার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ব্লাড ক্যানসারে আক্রান্ত পাঁচ বছর বয়সী...

নিম্নমানের সামগ্রী ব্যবহারে ক্ষোভ এলাকাবাসীর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নগরপাড়া সেতু থেকে নগরপাড়া বাজার পর্যন্ত...

জেমিনি চ্যাটবটে ফাইল তৈরি ও ডাউনলোডের নতুন সুবিধা

ব্যবহারকারীদের কাজকে আরও সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনিতে...

জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে অভিযান

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বোয়ালী এলাকায় জ্বালানি তেল কম দেওয়ার...
spot_img

আরও পড়ুন

হাদি হত্যা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৩ বার পেছাল

শহী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। নতুন করে আগামী ১৭ মে দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে...

ইসলামে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব

মানুষ ও প্রকৃতির সম্পর্ককে ইসলামে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পৃথিবীতে মানুষের ভূমিকা শুধু ভোগ নয়, বরং দায়িত্বশীলভাবে তা সংরক্ষণ ও উন্নয়ন করা—এমন ধারণাই তুলে...

শাপলা চত্বর ঘটনার বিচার দাবি শায়খ আহমাদুল্লাহর

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিচার দাবি করেছেন ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ওই ঘটনার সুষ্ঠু...

নিয়মিত চোখ পরীক্ষা না করলে বাড়তে পারে জটিলতা

চোখে দৃশ্যমান কোনো সমস্যা না থাকলে অনেকেই পরীক্ষা করানোর প্রয়োজন মনে করেন না। তবে বিশেষজ্ঞরা বলছেন, চোখের অনেক রোগ প্রাথমিক পর্যায়ে লক্ষণহীন থাকায় নিয়মিত...
spot_img