Saturday, March 7, 2026
34 C
Dhaka

শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন আসক্তি, সাইবার বুলিং ও বিভিন্ন ডিজিটাল ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া সরকার। দেশটির কর্তৃপক্ষ বলছে, শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তাকে গুরুত্ব দিয়েই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) এক ভিডিও বিবৃতিতে ইন্দোনেশিয়ার যোগাযোগ ও ডিজিটালমন্ত্রী মিউতিয়া হাফিদ জানান, নতুন একটি নির্দেশিকার মাধ্যমে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হবে। এই নীতিমালা কার্যকর হলে ১৬ বছরের কম বয়সি ব্যবহারকারীদের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রবেশাধিকার ধীরে ধীরে বন্ধ করা হবে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৮ মার্চ থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও রুবলক্সের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ প্ল্যাটফর্মে থাকা ১৬ বছরের কম বয়সি শিশুদের অ্যাকাউন্ট ধাপে ধাপে নিষ্ক্রিয় করা শুরু হবে। প্রযুক্তি কোম্পানিগুলো তাদের দায়িত্ব অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে কীভাবে বয়স যাচাই করা হবে বা প্রযুক্তি কোম্পানিগুলো কী ধরনের পদ্ধতি ব্যবহার করবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

ইন্দোনেশিয়া এই উদ্যোগ বাস্তবায়ন করলে অস্ট্রেলিয়া, স্পেন ও মালয়েশিয়ার পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে এমন কঠোর পদক্ষেপ নেবে।

সরকারের মতে, বর্তমানে অনেক শিশু অনলাইনে পর্নোগ্রাফি, সাইবার বুলিং, প্রতারণা এবং বিভিন্ন ধরনের আসক্তির ঝুঁকিতে পড়ছে। এসব ঝুঁকি থেকে কিশোর-কিশোরীদের সুরক্ষা দিতেই নতুন নিয়ম চালু করা হচ্ছে।

মন্ত্রী মিউতিয়া হাফিদ স্বীকার করেছেন, নতুন বিধিনিষেধ চালুর শুরুতে শিশুদের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে এবং অভিভাবকদেরও পরিস্থিতি সামাল দিতে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। তবে দীর্ঘমেয়াদে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সরকার।

২০২৪ সালের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ার প্রায় ৮০ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। এর মধ্যে ১২ বছরের কম বয়সি শিশুদের প্রায় ৪৮ শতাংশই নিয়মিত অনলাইনে সক্রিয় এবং তারা ফেসবুক বা টিকটকের মতো অ্যাপ ব্যবহার করে থাকে।

সরকার মনে করছে, বিপুল সংখ্যক কিশোর-কিশোরীকে অনলাইন ঝুঁকি থেকে দূরে রাখতে এই নতুন নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে টিকটক বা মেটার মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ফ্রিজে রাখলে কতদিন ভালো থাকে পেঁয়াজ

দৈনন্দিন ব্যস্ত জীবনে অনেকেই রান্নার সুবিধার জন্য আগেভাগে সবজি...

চুয়াডাঙ্গায় স্বামী হত্যা: স্ত্রী থানায়

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আকুন্দবাড়িয়া গ্রামে মোক্তার হোসেন...

ঋণ আটকে দেয়ায় অরবানকে হুমকি জেলেনস্কির

ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রায় ৯০ বিলিয়ন ইউরোর সহায়তা...

উচ্চ নিরাপত্তার ফোন ব্যবহার করেন প্রধানমন্ত্রী

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সাধারণত নিরাপত্তা ও তথ্য সুরক্ষার...

ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন: শঙ্কার সৃষ্টি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির...

চট্টগ্রামে রমজানের আনন্দে জমজমাট ‘রামাদান মজলিশ’

চট্টগ্রামের ফয়স্ লেক রোডের গ্যালেরিয়াতে শুরু হয়েছে ‘রামাদান মজলিশ...

ঈদ সামনে রেখে রংপুরে জমজমাট জুতার বাজার

ঈদুল ফিতর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাজারে কেনাকাটার ব্যস্ততা...

জ্বালানি তেল নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান

দেশে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই...

স্মার্টফোন কিনলেই মিলতে পারে সিঙ্গাপুর ট্যুর

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি তাদের...

রোজার মাধ্যমে জাগ্রত হয় সহমর্মিতার চেতনা

রমজান মাস শুধু সিয়াম সাধনার সময় নয়, এটি আত্মশুদ্ধি,...

ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে মস্তিষ্কের কার্যকারিতা বাড়তে পারে

রোজা পালন বা নির্দিষ্ট সময় না খেয়ে থাকার অভ্যাস...

ঈদে নতুন স্মার্টফোন অপো এ৬এস প্রো

ঈদুল ফিতর সামনে রেখে দেশের বাজারে নতুন স্মার্টফোন উন্মোচন...

রমজানের মাঝামাঝি সময়ে ফিতরা দেওয়া কি বৈধ

রমজান মাসে মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো সদকাতুল...

ভাইরাল স্কিনকেয়ার ট্রেন্ডে বাড়ছে ত্বকের ঝুঁকি

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে প্রতিদিনই নতুন নতুন বিউটি বা স্কিনকেয়ার...
spot_img

আরও পড়ুন

ফ্রিজে রাখলে কতদিন ভালো থাকে পেঁয়াজ

দৈনন্দিন ব্যস্ত জীবনে অনেকেই রান্নার সুবিধার জন্য আগেভাগে সবজি কেটে রেখে দেন। এতে পরদিন রান্না করার সময় অনেকটাই বাঁচে। বেশিরভাগ সবজি এয়ার টাইট পাত্রে...

চুয়াডাঙ্গায় স্বামী হত্যা: স্ত্রী থানায়

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আকুন্দবাড়িয়া গ্রামে মোক্তার হোসেন (৫০) নামে একজন ব্যক্তিকে কৌশলে বিষপান করিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ক্ষুব্ধ...

ঋণ আটকে দেয়ায় অরবানকে হুমকি জেলেনস্কির

ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রায় ৯০ বিলিয়ন ইউরোর সহায়তা প্যাকেজ আটকে যাওয়াকে ঘিরে নতুন কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এই ঋণ অনুমোদনে বাধা দেয়ার অভিযোগ...

উচ্চ নিরাপত্তার ফোন ব্যবহার করেন প্রধানমন্ত্রী

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সাধারণত নিরাপত্তা ও তথ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে বিশেষ ধরনের স্মার্টফোন ব্যবহার করেন। বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেও সম্প্রতি এমন...
spot_img