Thursday, April 30, 2026
25.8 C
Dhaka

কুয়েতের মরুভূমিতে উট চরাতে গিয়ে প্রাণ গেল সন্দ্বীপের যুবকের

কুয়েতের একটি মরুভূমি এলাকায় উট দেখভাল করতে গিয়ে মো. জাহেদ (৩৫) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে দেশটির সলোনি মরুভূমিতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিবারের দাবি, মরুভূমিতে থাকা একটি স্থলমাইন বিস্ফোরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

নিহত মো. জাহেদ চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার বাসিন্দা। তিনি স্থানীয় মো. কামাল উদ্দিনের ছেলে। জীবিকার তাগিদে তিনি কুয়েতে গিয়ে কাজ করছিলেন এবং সেখানে মরুভূমি এলাকায় উট দেখভালের দায়িত্ব পালন করতেন।

পরিবারের সদস্যরা জানান, জাহেদের সহকর্মীদের কাছ থেকে তারা জানতে পেরেছেন যে, যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেখানে অনেক অবিস্ফোরিত স্থলমাইন রয়েছে। বুধবার বিকেলে জাহেদ উট চরাতে মরুভূমির দিকে যান। কিন্তু ওই দিন রাতেও তিনি আর ফিরে আসেননি। পরে সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে সহকর্মীরা মরুভূমির ওই এলাকায় গিয়ে জাহেদের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। পরিবারের দাবি, সেখানে থাকা কোনো মাইন বিস্ফোরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে তারা ধারণা করছেন।

নিহতের বাবা কামাল উদ্দিন বলেন, ‘আমি দ্রুত আমার ছেলের লাশ দেশে ফেরত চাই। সরকার যেন আমাদের এ ব্যবস্থাটি করে দেয়, এই দাবি জানাই। আমি আমার ছেলেকে দেখতে চাই।’

এ বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বলেন, ‘বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জেনেছেন। জাহেদের পরিবার চাইলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

এর আগে গত সোমবার উপসাগরীয় দ্বীপরাষ্ট্র বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের আবুল মহসিন তারেক নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছিল বলে জানা গেছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

একজন আদর্শ পিতার পাঁচ গুণ

কোরআনে পিতৃত্বের ধারণা নানা দৃষ্টান্তের মাধ্যমে তুলে ধরা হয়েছে,...

পায়ের ব্যথা কমাতে করণীয়

অনেকেই অল্প হাঁটাহাঁটি করলেই পায়ে ব্যথা অনুভব করেন, যা...

ইউটিউব সার্চে যুক্ত হচ্ছে এআইনির্ভর ‘আস্ক ইউটিউব’ সুবিধা

ভিডিও অনুসন্ধানের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন...

সুন্দর খাদ্যাভ্যাস গঠনে নবীজির দিকনির্দেশনা

খাদ্য মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ নিয়ামত, যা মানুষের বেঁচে থাকা,...

বাড়িতেই সহজে বানান নানা বাদামের শরবত

গরমের দিনে ঠান্ডা পানীয়ের চাহিদা বেড়ে যায়। ঘরেই সহজ...

কানাডার স্কুলে গুলিবর্ষণ: চ্যাটজিপিটির ভূমিকা নিয়ে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার একটি স্কুলে সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় চ্যাটজিপিটির...

মে দিবস যথাযথ গুরুত্বে পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশের শ্রমজীবী মানুষ ও সাধারণ...

ধর্ম নিয়ে রাজনীতি নয়, সবার জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে...

ইসলামের আদর্শ ও আধুনিক প্রাসঙ্গিকতা

ইসলাম একটি সর্বজনীন ও চিরস্থায়ী আদর্শ, যা দেশ ও...

২০২৫ সালের বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে ১০ খাবার

বিশ্বজুড়ে খাবারের বৈচিত্র্য প্রতিনিয়ত নতুন স্বাদের সন্ধান এনে দেয়।...

এক্স মানি চালুর পরিকল্পনায় ইলন মাস্ক, এক্সে আসছে অর্থ লেনদেন সুবিধা

খুদে ব্লগিং প্ল্যাটফর্ম এক্সের মালিকানা নেওয়ার পর থেকেই এটিকে...

পুঁজিবাজার শক্তিশালী করতে সংশোধনী আইন পাস

বাংলাদেশের পুঁজিবাজারের তদারকি জোরদার, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং সিকিউরিটিজ...

ইসলাম ছাড়া অন্য ধর্মকে ‘দীন’ বলা যাবে কি, বিশ্লেষণে যা জানা যায়

ইসলামি পরিভাষায় ‘দীন’ শব্দটি কেবল ইসলামের জন্য প্রযোজ্য কি...

নবজাতকের সঠিক যত্নে সচেতনতা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা

নবজাতকের সুস্থ বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে জন্মের পর...
spot_img

আরও পড়ুন

একজন আদর্শ পিতার পাঁচ গুণ

কোরআনে পিতৃত্বের ধারণা নানা দৃষ্টান্তের মাধ্যমে তুলে ধরা হয়েছে, যেখানে আদর্শ পিতার গুণাবলি স্পষ্টভাবে প্রতিফলিত হয়। এসব গুণ পরিবার ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। প্রথমত,...

পায়ের ব্যথা কমাতে করণীয়

অনেকেই অল্প হাঁটাহাঁটি করলেই পায়ে ব্যথা অনুভব করেন, যা দৈনন্দিন চলাফেরায় বাধা সৃষ্টি করে। এ সমস্যার পেছনে একাধিক কারণ থাকতে পারে এবং সঠিক কারণ...

ইউটিউব সার্চে যুক্ত হচ্ছে এআইনির্ভর ‘আস্ক ইউটিউব’ সুবিধা

ভিডিও অনুসন্ধানের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন ফিচার ‘আস্ক ইউটিউব’ পরীক্ষামূলকভাবে চালু করেছে ইউটিউব। নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা সার্চ বক্সে শুধু...

সুন্দর খাদ্যাভ্যাস গঠনে নবীজির দিকনির্দেশনা

খাদ্য মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ নিয়ামত, যা মানুষের বেঁচে থাকা, শক্তি অর্জন এবং কর্মক্ষমতা বজায় রাখতে অপরিহার্য। তাই খাদ্য গ্রহণে পরিমিতিবোধ বজায় রাখা এবং অপচয়...
spot_img