Thursday, July 9, 2026
25.9 C
Dhaka

বিচারহীনতার সংস্কৃতি বন্ধে দাবি উদীচী নেতাদের

যশোরে উদীচী শিল্পীগোষ্ঠীর সমাবেশে বোমা হামলার ঘটনার ২৭ বছর পেরিয়ে গেলেও এখনো বিচার সম্পন্ন হয়নি বলে অভিযোগ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সংগঠনটির নেতারা বলেছেন, এই সময়ের মধ্যে একাধিক সরকার পরিবর্তন হলেও ওই হত্যাকাণ্ডের বিচার না হওয়া দেশে বিচারহীনতার সংস্কৃতিরই প্রতিফলন।

শুক্রবার ( ৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর উদীচী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সত্যেন সেন চত্বরে যশোর উদীচী হত্যাকাণ্ডের ২৭তম বার্ষিকী উপলক্ষে একটি প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে সংগঠনটির নেতারা বিচারহীনতার বিষয়টি তুলে ধরে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

অনুষ্ঠানের শুরুতে কার্যালয়ের সামনে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান উদীচী কেন্দ্রীয় সংসদ, উদীচী ঢাকা মহানগর সংসদ ও নোয়াখালী জেলা সংসদের পক্ষ থেকে ফেরদৌসী আলম। পরে উদীচী কেন্দ্রীয় সংগীত বিভাগের শিল্পীরা সমবেত কণ্ঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গান পরিবেশন করেন।

পরে উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহ–সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ, কেন্দ্রীয় সংসদের সদস্য নিবাস দে, উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি অধ্যাপক রতন সিদ্দিকী, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সুকুমার বিশ্বাস এবং সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচীর ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক কংকন নাগ।

সভাপতির বক্তব্যে মাহমুদ সেলিম বলেন, দীর্ঘ কয়েক দশকের পথচলায় বারবারই উদীচী হামলার শিকার হয়েছে। কখনো সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তির হামলা, আবার কখনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ সংগঠনটিকে লক্ষ্য করে চালানো হয়েছে। সম্প্রতি উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ও পুড়িয়ে দেওয়া হয়েছে। তবুও উদীচীকে দমিয়ে রাখা যায়নি। কারণ, উদীচী সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে বিশ্বাস করে এবং সাধারণ মানুষই তাদের সবচেয়ে বড় শক্তি।

একাধিক সরকার পরিবর্তনের পরও বিচার না হওয়ায় হতাশা প্রকাশ করে উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, যশোর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গত ২৭ বছর ধরে সোচ্চার রয়েছে উদীচী। এই সময়ে একাধিক সরকার পরিবর্তন হলেও এখনো এ হত্যাকাণ্ডের বিচার হয়নি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এমন বিচারহীনতার সংস্কৃতি গ্রহণযোগ্য নয়।

অমিত রঞ্জন দে আরও বলেন, যশোরে উদীচীর ওপর হামলার পর ছায়ানট ও সিপিবির ওপরও হামলার ঘটনা ঘটেছে, কিন্তু সেসব ঘটনার কোনো বিচার হয়নি। এসব হামলার বিচার না হওয়ার কারণেই দেশে উগ্র, মৌলবাদী ও সাম্প্রদায়িক অপশক্তি শক্তিশালী হয়ে উঠেছে। সংস্কৃতিকর্মীদের হত্যার সঠিক বিচার নিশ্চিত করা গেলে দেশকে আবারও সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব।

অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন শিখা সেনগুপ্তা, মির্জা আতিকুজ্জামান ও সৈয়দা রত্না। একক সংগীত পরিবেশন করেন উদীচী বাড্ডা শাখার শিল্পী অরুণিমা আহমেদ প্রথমা। এ ছাড়া উদীচী কেন্দ্রীয় সংগীত বিভাগের শিল্পীরা সম্মেলক সংগীত এবং কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের বাচিক শিল্পীরা দলীয় আবৃত্তি পরিবেশন করেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলন চলাকালে বোমা হামলা চালানো হয়। ওই হামলায় শিল্পীসহ ১০ জন নিহত হন এবং শতাধিক মানুষ আহত হন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

দেশের ১৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যার...

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি টাকার স্বর্ণ ছড়িয়ে পড়ে, জানালেন গবেষকেরা

অ্যান্টার্কটিকার একটি সক্রিয় আগ্নেয়গিরি থেকে প্রতিবছর বিপুল পরিমাণ স্বর্ণের...

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২৯৬, দায়ের ৪৬ মামলা

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

সাত দফা দাবিতে বৃষ্টির মধ্যেই ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ মিছিল

টানা বৃষ্টির মধ্যেও রাজধানীতে পূর্বঘোষিত কর্মসূচি পালন করেছেন ইসলামী...

লেবু-পানি পান করলে মিলতে পারে যেসব স্বাস্থ্য উপকারিতা

সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে অনেকেই প্রতিদিনের খাদ্যাভ্যাসে স্বাস্থ্যকর পরিবর্তন...

আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬ পাচ্ছে ৫৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা, নৈতিক নেতৃত্ব, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাইবার...

ছোট ছোট আচরণেই জয় করা যায় মানুষের মন

মানুষের জীবনে এমন অনেক সময় আসে, যখন মানসিক চাপ,...

ঘরেই তৈরি করুন সুস্বাদু শাহী বিফ কাবাব

গরুর মাংস দিয়ে তৈরি কাবাবের স্বাদ সব সময়ই আলাদা।...

মুখে টেপ লাগিয়ে ঘুমানোর উপকারিতা কী, কী বলছেন বিশেষজ্ঞরা

বিশ্বকাপ ফুটবল ঘিরে আলোচনায় শুধু মাঠের পারফরম্যান্স নয়, ফুটবল...

এআই কি সত্যিই চাকরি কমাচ্ছে, নাকি তৈরি করছে নতুন কর্মসংস্থান?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে বিশ্বজুড়ে একটি...

এআই প্রতিযোগিতায় নতুন গতি, নিজেদের মডেল নিয়ে এগিয়ে আসছে এশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান...

উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে যেসব খাবার নিয়মিত খাওয়া উচিত

উচ্চ কোলেস্টেরল বর্তমানে বিশ্বজুড়ে একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। রক্তে...
spot_img

আরও পড়ুন

সিলেট ও চট্টগ্রামের ১০ স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ু এবং উজান থেকে নেমে আসা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।...

দেশের ১৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যার মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে...

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি টাকার স্বর্ণ ছড়িয়ে পড়ে, জানালেন গবেষকেরা

অ্যান্টার্কটিকার একটি সক্রিয় আগ্নেয়গিরি থেকে প্রতিবছর বিপুল পরিমাণ স্বর্ণের ক্ষুদ্র স্ফটিক বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। গবেষকদের ভাষ্য, পৃথিবীর দক্ষিণতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট...

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২৯৬, দায়ের ৪৬ মামলা

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় মোট ৪৬টি মামলা দায়ের হয়েছে।...
spot_img