Saturday, March 7, 2026
19.8 C
Dhaka

ঢাকায় খোলা আকাশের নিচে ইফতারের আয়োজন

রমজান মাসে খোলা আকাশের নিচে ইফতার বা সাহ্‌রি করার নতুন অভিজ্ঞতা নিতে ঢাকার আগারগাঁওয়ের এয়ারফোর্স বেজক্যাম্পে ভিড় করছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ আয়োজনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এখানে আসছেন নগরবাসী।

মেট্রোরেল ব্যবহার করে ঢাকার বিভিন্ন এলাকা থেকে সহজেই এখানে পৌঁছানো যায়। ইফতারের কিছুক্ষণ আগে বেজক্যাম্পে প্রবেশ করলে দেখা যায় উন্মুক্ত পরিবেশে বেশ সরগরম পরিবেশ। পরিবারসহ অনেকেই শিশুদের নিয়ে ইফতার করতে এসেছেন। অতিথিদের সামনে তৈরি হচ্ছে জিলাপি, বেগুনি ও পেঁয়াজুর মতো জনপ্রিয় ইফতারি খাবার।

এয়ারফোর্স বেজক্যাম্পের ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক বলেন, ‘বেশ ইতিবাচক সাড়া পাচ্ছি।’

তিনি জানান, পরিবার–পরিজন বা বন্ধুবান্ধব নিয়ে যেমন এখানে আসা যায়, তেমনি অফিসের করপোরেট মিটিং বা গ্রুপ ইফতারের আয়োজনও করা যায়। একসঙ্গে প্রায় ৩০০ থেকে ৩৫০ অতিথিকে আপ্যায়নের ব্যবস্থা রয়েছে।

রমজান মাসে এখানে ইফতারি বুফের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৯৯ টাকা। আর ১ হাজার ৩৯৯ টাকায় পাওয়া যায় সাহ্‌রির ব্যবস্থা। করপোরেট ইফতারি বক্সের দাম শুরু হয়েছে ৯৯৯ টাকা থেকে। দর্শনার্থীদের জন্য পার্কিং সুবিধা এবং নামাজ আদায়ের আলাদা জায়গাও রাখা হয়েছে। তবে এখানে আসতে হলে আগে থেকে বুকিং দিতে হয়।

রোজার সময় দুপুর ১২টা থেকেই খোলা থাকে বেজক্যাম্প। ইফতারের আগে বা পরে দর্শনার্থীরা বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে অংশ নিতে পারেন। এর মধ্যে রয়েছে লুডু, দাবা, সাউন্ড হিলিং, কুশিকাটার কাজ এবং অরিগ্যামির মতো মানসিক প্রশান্তিদায়ক কার্যক্রম।

উত্তরা থেকে পরিবারসহ ইফতার করতে এসেছেন তাওয়াফ। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক দিন ধরেই দেখছি। আজ সুযোগ হলো। খোলা আকাশের নিচে ইফতারির সঙ্গে প্রকৃতিপাঠ ও বিনোদন। অন্য রকম এক অভিজ্ঞতা পাচ্ছি।’

তামজিদ সিদ্দিক বলেন, ‘এয়ারফোর্স বেজক্যাম্পের মূল লক্ষ্য মানুষকে আবার প্রকৃতির সঙ্গে সংযুক্ত করা এবং স্বাস্থ্যকর জীবনধারায় উদ্বুদ্ধ করা। এখানে মানুষ অন্যান্য রেস্টুরেন্টের মতো কেবল খাওয়াদাওয়া করতে আসেন না; বরং নানাধর্মী অ্যাডভেঞ্চার ও রোমাঞ্চকর কার্যক্রমে অংশ নেন, নতুন কিছু শেখেন, প্রিয়জনদের সঙ্গে সুন্দর সময় কাটান।’

তিনি আরও জানান, এখানে একসঙ্গে নানা ধরনের কার্যক্রমের সুযোগ রয়েছে। যেমন দেয়াল বেয়ে ওপরে ওঠা, জিপলাইন, তিরন্দাজি, কাদামাটির পথে ট্রেইল বা বিভিন্ন বাধা অতিক্রমের মতো অ্যাডভেঞ্চার কার্যক্রম।

শিশুদের জন্য রয়েছে শিল্পচর্চার ক্লাস, বিজ্ঞান-প্রযুক্তি-গণিতভিত্তিক বিভিন্ন কার্যক্রম, আত্মরক্ষা প্রশিক্ষণ এবং লেগো জোন।

শহুরে ব্যস্ততার মধ্যেও প্রকৃতির কাছে ফেরার একটি ভিন্ন অভিজ্ঞতা তৈরি করার চেষ্টা করছে এয়ারফোর্স বেজক্যাম্প কর্তৃপক্ষ।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

এআই ফিচার নিয়ে নতুন ল্যাপটপ সিরিজ আনল লেনোভো

প্রযুক্তি খাতের অন্যতম বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬–এ...

ইরানে সাইবার হামলায় বিপর্যস্ত অ্যাপ ও ওয়েবসাইট

ইরানের বিভিন্ন অনলাইন সেবা, সরকারি প্ল্যাটফর্ম এবং সংবাদমাধ্যমের ওয়েবসাইটে...

আত্মশুদ্ধির মাসে যে ইবাদত জরুরি

রমজান মাস সংক্ষিপ্ত হলেও আত্মশুদ্ধি, ক্ষমা লাভ এবং আল্লাহর...

সহজ উপায়ে বানান রঙিন ফ্রুট পাঞ্চ

গরমের দিনে বা পারিবারিক আড্ডায় ঠান্ডা পানীয় হিসেবে ফ্রুট...

পেন্টাগন চুক্তি নিয়ে সমালোচনায় ওপেনএআই

মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের চুক্তি...

ইফতারের পর পেট ফাঁপা কেন হয়

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় অনেকেই পেট...

আচরণেই বোঝা যায় ইকিউ কতটা কম

সফল ও সুস্থ সম্পর্ক গড়ে তুলতে কেবল বুদ্ধিমত্তা বা...

মাস্টারকার্ড ও স্যানটান্ডারের যৌথ প্রযুক্তি পরীক্ষা সফল

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে কেনাকাটার পদ্ধতিতেও দ্রুত পরিবর্তন আসছে।...

আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির পুলিশের সদস্যদের...

মাগুরায় পতাকা উত্তোলনের ঘটনায় মামলা

মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলের ও জাতীয়...

ফেব্রুয়ারিতে ৪৪৭ জন সড়ক দুর্ঘটনায় নিহত

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে দেশে...

বন বিভাগের নজরে মাছটি মাটিচাপা দেওয়া হয়

নোয়াখালীর সোনাপুর বাজার থেকে জব্দ করা হয়েছে ১১৩ কেজি...

পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপর

কিশোরগঞ্জে ঐতিহাসিক পাগলা মসজিদের নিলামসংক্রান্ত সংবাদ সংগ্রহের সময় দুই...

খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অভিযান

খাগড়াছড়ির দীঘিনালায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে উপজেলা প্রশাসন...
spot_img

আরও পড়ুন

এআই ফিচার নিয়ে নতুন ল্যাপটপ সিরিজ আনল লেনোভো

প্রযুক্তি খাতের অন্যতম বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬–এ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর একাধিক নতুন ল্যাপটপ ও ট্যাবলেট উন্মোচন করেছে চীনা বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো।...

ইরানে সাইবার হামলায় বিপর্যস্ত অ্যাপ ও ওয়েবসাইট

ইরানের বিভিন্ন অনলাইন সেবা, সরকারি প্ল্যাটফর্ম এবং সংবাদমাধ্যমের ওয়েবসাইটে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে সামরিক উত্তেজনার পাশাপাশি...

আত্মশুদ্ধির মাসে যে ইবাদত জরুরি

রমজান মাস সংক্ষিপ্ত হলেও আত্মশুদ্ধি, ক্ষমা লাভ এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই মাসের প্রতিটি দিন দ্রুত চলে...

সহজ উপায়ে বানান রঙিন ফ্রুট পাঞ্চ

গরমের দিনে বা পারিবারিক আড্ডায় ঠান্ডা পানীয় হিসেবে ফ্রুট পাঞ্চ বেশ জনপ্রিয় একটি পানীয়। বিভিন্ন ধরনের তাজা ফল ও জুস দিয়ে সহজেই তৈরি করা...
spot_img