Wednesday, October 7, 2026
25.9 C
Dhaka

একটি আইনি নোটিশের পরপরই বেগবান হচ্ছে সানাইয়ের ‘বাদ্য-বাজনা’

‘ফেসবুক লাইভে আসার পর ছবিগুলো সরিয়ে ফেলবো। আজ শুক্রবার রাত সাড়ে ১০টায় লাইভে আসবো। তখনই না হয় সব সমালোচনার জবাব দেব।’- এভাবেই নিজের অভিব্যক্তি জানালেন উঠতি অভিনেত্রী সানাই। গতকাল থেকে ফেসবুকে নানা আলোচনা ও সমালোচনায় জর্জরিত হচ্ছেন সানাই। এককথায় বলতে গেলে অন্তর্জাল দুনিয়ায় কেমন যেন সানাই বাজছে। মূলত ফেসবুকে এ অভিনেত্রীর পোস্ট করা কয়েকটি উষ্ণ ছবি এবং এগুলোকে ঘিরে একটি আইনি নোটিশের পরপরই বেগবান হচ্ছে সানাইয়ের ‘বাদ্য-বাজনা’।

ছবিগুলো ‘অশালীন’ এমনটা জানিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টের ডি. এইচ দিপু নামের এক আইনজীবী সানাইয়ের বাসার ঠিকানায় আইনি নোটিশটি পাঠান। এরপর সেই নোটিশটি সানাই আবার নিজের ওয়ালে পোস্ট করেন। মূলত তখন থেকেই বেগবান হচ্ছে নানা ধরনের গুঞ্জন। কেউ কেউ বলছেন এগুলো হচ্ছে সানাইয়ের স্ট্যান্টবাজি অথবা নিজেই ফোকাস হতে চাচ্ছেন। এ প্রসঙ্গে সানাই বলেন, আমি খুবই ইমোশনাল, জেদ অনেক বেশি। মানুষ বলছে আমি স্ট্যান্টবাজি করছি। কিন্তু সুপ্রিম কোর্টের আইনজীবী কি আমার কথায় উঠবস করছে? তার সাথে আমার কোনো কথা হয়নি। পরিচিত কেউ এটা করছে যাতে ছবি থেকে আমাকে বাদ দেয়া হয়। অল্প সময়ে আমি ছয়টা ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। মনে হচ্ছে এটাই মূল কারণ। খেয়ে দেয়ে কাজ নেই একজন আইনজীবী আমাকে নোটিশ পাঠাবে। এটা খুবই অবাঞ্চিত ব্যাপার।

মাত্র মিডিয়ায় প্রবেশ করলেন, অনেকে ভালোভাবে চিনেও না, তা আপনার কেন ক্ষতি করতে যাবে এমনটা জানতে চাইলে সানাই বলেন, আমি জানি না। ব্যক্তিগতভাবে কারো সাথে কোনো ধরেনের দ্বন্দ্ব নাই। দ্বন্দ্বে যাওয়ার মতো যোগ্যতা এখনো হয়নি আমার। বলতে গেলে সবে মায়ের পেটেই আছি। তবে অনেকেই আছেন বলেন, ‘৪/৫ বছর ধরে কাজ করছি একটা সিনেমা রিলিজ হয়নি। তুমি কী করবা আমরা দেখে নিব?’ কারও যদি আমার সাথে দ্বন্দ্ব আছে কী না জানি না। হয়তো অজান্তেই কেউ দ্বন্দ্ব চাইছে।

নোটিশের কোনো জবাব দেবেন কী না, এবার তিনি বলেন, এরইমধ্যে এক আইনজীবীর সঙ্গে কথা বলেছি। তিনি এগুলো দেখবেন। যে ছবিগুলো ঘিরে এত সমস্যা সেগুলো ফেসবুকে রাখবেন না বলে জানালেন সানাই। তিনি বলেন, আমি আজ রাত সাড়ে ১০টায় ফেসবুক লাইভে আসছি, লাইভে আসার পর ছবিগুলো ডিলিট করবো। তখনই সব কিছু প্রশ্নের উত্তর দেব। উল্লেখ্য, গত বছরের শেষের দিকে বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হন সানাই। কিন্তু শ্যুটিংয়ের মুখ দেখেনি অধিকাংশ ছবির ইউনিট।

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img