Saturday, March 7, 2026
19.8 C
Dhaka

মাস্টারকার্ড ও স্যানটান্ডারের যৌথ প্রযুক্তি পরীক্ষা সফল

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে কেনাকাটার পদ্ধতিতেও দ্রুত পরিবর্তন আসছে। সেই ধারাবাহিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট সম্পন্ন করার একটি পরীক্ষামূলক উদ্যোগ সফলভাবে সম্পন্ন করেছে বৈশ্বিক পেমেন্ট প্রযুক্তি প্রতিষ্ঠান মাস্টারকার্ড এবং আর্থিক সেবা প্রতিষ্ঠান স্যানটান্ডার।

সম্প্রতি স্পেনে একটি টি-শার্ট কেনার মাধ্যমে এ পরীক্ষামূলক লেনদেন সম্পন্ন করা হয়। পুরো প্রক্রিয়াটি পরিচালিত হয় এআই এজেন্টের মাধ্যমে, যা গ্রাহকের হয়ে স্বয়ংক্রিয়ভাবে কেনাকাটা সম্পন্ন করতে পারে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে এজেন্টিক এআই মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। এতে গ্রাহককে খুব বেশি কিছু করতে হবে না; শুধু অল্প কিছু নির্দেশ দিলেই এআই নিজে থেকেই বিভিন্ন অফার যাচাই করে সবচেয়ে উপযোগী পণ্য নির্বাচন করে পেমেন্ট সম্পন্ন করতে পারবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, এ প্রযুক্তি ভবিষ্যতের কেনাকাটার জগতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। গ্রাহকরা কোনো অ্যাপ বা চ্যাট প্ল্যাটফর্মে অনুরোধ করলেই এআই স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় পণ্য খুঁজে বের করে কেনাকাটা শেষ করতে পারবে।

এই পরীক্ষামূলক লেনদেনটি পরিচালিত হয়েছে স্যানটান্ডারের নিয়ন্ত্রিত একটি পরিবেশে। এখানে ‘মাস্টারকার্ড এজেন্ট পে’ প্রযুক্তি ব্যবহার করা হয় এবং স্যানটান্ডারের লাইভ পেমেন্ট অবকাঠামোর মাধ্যমে লেনদেনটি প্রক্রিয়া করা হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বর্তমানে ব্যবহৃত বিভিন্ন পেমেন্ট নেটওয়ার্ক ব্যবহার করেই এআইকে নিরাপদ ও স্বচ্ছভাবে লেনদেন করার সুযোগ দেওয়া সম্ভব। একই সঙ্গে গ্রাহকের তথ্য সুরক্ষা, গোপনীয়তা এবং নিরাপত্তার বিষয়গুলোও নিশ্চিত করা যাবে।

স্যানটান্ডারের কার্ড ও ডিজিটাল সলিউশনের গ্লোবাল হেড মাতিয়াস সানচেজ বলেন, “স্যানটান্ডারে আমরা এআইকে পেমেন্ট ব্যবস্থার বিবর্তনে রূপান্তরকারী এক শক্তি হিসেবে দেখছি।”

অন্যদিকে মাস্টারকার্ডের ইউরোপ অঞ্চলের প্রেসিডেন্ট কেলি ডিভাইন বলেন, “এজেন্টিক এআই পেমেন্ট বাণিজ্য শুরু ও তা সম্পন্ন করার পদ্ধতিতে আমূল পরিবর্তন আসছে।”

ব্যাংকটি জানিয়েছে, কঠোর নীতিমালা ও নিরাপত্তা মান বজায় রেখে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ প্রযুক্তির পরীক্ষা ও ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নেপালের নির্বাচনে এগিয়ে তরুণদের দল আরএসপি

নেপালে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের ভোট গণনা চলতে থাকায়...

ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ

পবিত্র রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, আত্মসংযম এবং আধ্যাত্মিক উন্নতির...

রমজান মাসে কেন বাড়ে দান–সদকার গুরুত্ব

রমজান মাস ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মহিমান্বিত একটি সময়, যখন...

যুদ্ধের প্রভাব মোকাবিলা: আমিরাতের তেলেই ভরসা দক্ষিণ কোরিয়ার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ...

ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের উৎসবে সম্মাননা পেলেন নির্মাতা জীবন শাহাদাৎ

ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘বঙ্গ...

জয় ফাঁস করলেন একঝাঁক নায়িকার নাম, স্ক্রিনশট পোস্ট করে নজর কাড়লেন

চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুক...

স্থূলতা প্রতিরোধে প্রতিদিনের ছয় অভ্যাস

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে স্থূলতা বা ওবেসিটির হার। স্বাস্থ্য বিশেষজ্ঞদের...

রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি

দেশে দীর্ঘমেয়াদে জ্বালানির সরবরাহ স্থিতিশীল রাখতে আগামী রোববার (৮...

সহজ রেসিপিতে তৈরি করুন মচমচে চিকেন কিউব বাইট

ঈদের দিন পরিবারের সদস্য ও অতিথিদের জন্য ভিন্ন স্বাদের...

রাশিয়ার গোয়েন্দা সহায়তায় ইরান, দাবি মার্কিন গণমাধ্যমের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি পশ্চিমা...

এআই ফিচার নিয়ে নতুন ল্যাপটপ সিরিজ আনল লেনোভো

প্রযুক্তি খাতের অন্যতম বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬–এ...

ইরানে সাইবার হামলায় বিপর্যস্ত অ্যাপ ও ওয়েবসাইট

ইরানের বিভিন্ন অনলাইন সেবা, সরকারি প্ল্যাটফর্ম এবং সংবাদমাধ্যমের ওয়েবসাইটে...

আত্মশুদ্ধির মাসে যে ইবাদত জরুরি

রমজান মাস সংক্ষিপ্ত হলেও আত্মশুদ্ধি, ক্ষমা লাভ এবং আল্লাহর...

সহজ উপায়ে বানান রঙিন ফ্রুট পাঞ্চ

গরমের দিনে বা পারিবারিক আড্ডায় ঠান্ডা পানীয় হিসেবে ফ্রুট...
spot_img

আরও পড়ুন

নেপালের নির্বাচনে এগিয়ে তরুণদের দল আরএসপি

নেপালে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের ভোট গণনা চলতে থাকায় প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে তরুণদের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। এখন পর্যন্ত গণনায় দলটি ১১০টি...

ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ

পবিত্র রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, আত্মসংযম এবং আধ্যাত্মিক উন্নতির এক গুরুত্বপূর্ণ সময়। পুরো মাসব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে মানুষ নিজেকে পাপ ও অবাধ্যতা থেকে দূরে...

রমজান মাসে কেন বাড়ে দান–সদকার গুরুত্ব

রমজান মাস ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মহিমান্বিত একটি সময়, যখন ইবাদত, ত্যাগ, সংযম ও দানশীলতার প্রতিটি আমলের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পায়। এ সময় মানুষের আত্মিক...

যুদ্ধের প্রভাব মোকাবিলা: আমিরাতের তেলেই ভরসা দক্ষিণ কোরিয়ার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ কোরিয়া জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি এবং...
spot_img