Saturday, March 7, 2026
19.8 C
Dhaka

১৭ ঘণ্টার রোজা, তবু অটুট বিশ্বাস গ্রিনল্যান্ডের মুসলিমদের

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত বিশাল দ্বীপদেশ গ্রিনল্যান্ড। বছরের অধিকাংশ সময় যেখানে তীব্র ঠান্ডা আর দীর্ঘ রাত বিরাজ করে, সেই বরফাচ্ছন্ন পরিবেশেই বসবাস করছেন অল্পসংখ্যক মুসলিম। কঠিন প্রাকৃতিক পরিবেশের মধ্যেও তারা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে চলেছেন।

রাজধানী নুক শহরে বর্তমানে দশজনের বেশি মুসলিম বসবাস করেন বলে জানা যায়। তাদের অনেকেই মিসর, মরক্কো, তিউনিসিয়া, তুরস্ক ও ফিলিস্তিন থেকে কাজ বা জীবিকার খোঁজে সেখানে গেছেন। কেউ কেউ আবার দীর্ঘদিন ধরে সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন।

রমজান মাসে তাদের জন্য ইফতার আয়োজন হয়ে ওঠে বিশেষ এক মিলনমেলা। বরফে ঢাকা পরিবেশে ছোট একটি কাঠের ঘরে বসে আয়োজন করা হয় ইফতার। টেবিলে থাকে ধোঁয়া ওঠা গরম রুটি, ফিলিস্তিনি ঐতিহ্যবাহী মসুর ডালের স্যুপ এবং মুরগি-ভাতের বিভিন্ন পদ। হাজার হাজার কিলোমিটার দূরের মধ্যপ্রাচ্যের স্বাদ যেন সেই দূর উত্তরের শহরে জীবন্ত হয়ে ওঠে।

২০২৬ সালে গ্রিনল্যান্ডে রোজার সময়কাল প্রায় ১৭ ঘণ্টা ৩০ মিনিট। তবে বছরের ভিন্ন সময়ে এটি আরও দীর্ঘ হতে পারে। কখনো কখনো সূর্য দীর্ঘ সময় অস্ত না যাওয়ায় রোজার সময় ২০ থেকে ২২ ঘণ্টাও হয়ে থাকে।

স্থানীয় গ্রিনল্যান্ডারদের সঙ্গেও মুসলিমদের একটি সামাজিক সম্পর্ক তৈরি হয়েছে। শহরের বিভিন্ন স্থানে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে দেয়ালে আঁকা চিত্রও দেখা যায়। স্থানীয়দের অনেকেই মুসলিমদের ধর্মীয় চর্চার প্রতি সম্মান প্রদর্শন করেন বলে জানিয়েছেন সেখানে বসবাসরতরা।

ফিলিস্তিনি বংশোদ্ভূত রাকান মনসুর জানান, গ্রিনল্যান্ডের আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে নানা ধরনের সামাজিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। সেই অভিজ্ঞতার কারণে তারা ফিলিস্তিনিদের কষ্ট ও সংগ্রামের বিষয়টি সহজেই উপলব্ধি করতে পারেন।

তিনি বলেন, “গ্রিনল্যান্ডের আদিবাসীরাও দীর্ঘকাল নিপীড়নের শিকার হয়েছে, তাই তারা ফিলিস্তিনিদের কষ্ট বোঝে। এখানে ‘আল্লাহু আকবার’ শুনলে তারা বিরূপ হয় না, বরং শ্রদ্ধা করে।”

গ্রিনল্যান্ডে দীর্ঘ শীতকাল ও একাকীত্বের কারণে মানসিক সমস্যার হার তুলনামূলক বেশি। রাকান জানান, তার কয়েকজন বন্ধুও আত্মহত্যা করেছে। এমন পরিস্থিতিতে ইসলাম তাদের জন্য মানসিক শক্তি ও আশার উৎস হয়ে দাঁড়িয়েছে।

মিসরীয় বংশোদ্ভূত ওমর হাবিবি প্রায় ১৫ বছর ধরে গ্রিনল্যান্ডে বসবাস করছেন। তিনি বলেন, “এখানে বর্ণবাদ কম, মানুষগুলো সহজ-সরল। তাই ইউরোপের অন্য দেশগুলোর চেয়ে গ্রিনল্যান্ডে জীবন কাটানো অনেক সহজ।”

এই কঠিন আবহাওয়ার মধ্যেও মুসলিমরা ধর্মীয় অনুশীলন বজায় রেখে স্থানীয় সমাজের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছেন। বরফের নিস্তব্ধতার মাঝেও তাদের জন্য রমজান হয়ে ওঠে আধ্যাত্মিক শক্তি ও মিলনের সময়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

যুদ্ধের প্রভাব মোকাবিলা: আমিরাতের তেলেই ভরসা দক্ষিণ কোরিয়ার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ...

ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের উৎসবে সম্মাননা পেলেন নির্মাতা জীবন শাহাদাৎ

ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘বঙ্গ...

জয় ফাঁস করলেন একঝাঁক নায়িকার নাম, স্ক্রিনশট পোস্ট করে নজর কাড়লেন

চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুক...

স্থূলতা প্রতিরোধে প্রতিদিনের ছয় অভ্যাস

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে স্থূলতা বা ওবেসিটির হার। স্বাস্থ্য বিশেষজ্ঞদের...

রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি

দেশে দীর্ঘমেয়াদে জ্বালানির সরবরাহ স্থিতিশীল রাখতে আগামী রোববার (৮...

সহজ রেসিপিতে তৈরি করুন মচমচে চিকেন কিউব বাইট

ঈদের দিন পরিবারের সদস্য ও অতিথিদের জন্য ভিন্ন স্বাদের...

রাশিয়ার গোয়েন্দা সহায়তায় ইরান, দাবি মার্কিন গণমাধ্যমের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি পশ্চিমা...

এআই ফিচার নিয়ে নতুন ল্যাপটপ সিরিজ আনল লেনোভো

প্রযুক্তি খাতের অন্যতম বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬–এ...

ইরানে সাইবার হামলায় বিপর্যস্ত অ্যাপ ও ওয়েবসাইট

ইরানের বিভিন্ন অনলাইন সেবা, সরকারি প্ল্যাটফর্ম এবং সংবাদমাধ্যমের ওয়েবসাইটে...

আত্মশুদ্ধির মাসে যে ইবাদত জরুরি

রমজান মাস সংক্ষিপ্ত হলেও আত্মশুদ্ধি, ক্ষমা লাভ এবং আল্লাহর...

সহজ উপায়ে বানান রঙিন ফ্রুট পাঞ্চ

গরমের দিনে বা পারিবারিক আড্ডায় ঠান্ডা পানীয় হিসেবে ফ্রুট...

পেন্টাগন চুক্তি নিয়ে সমালোচনায় ওপেনএআই

মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের চুক্তি...

ইফতারের পর পেট ফাঁপা কেন হয়

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় অনেকেই পেট...

আচরণেই বোঝা যায় ইকিউ কতটা কম

সফল ও সুস্থ সম্পর্ক গড়ে তুলতে কেবল বুদ্ধিমত্তা বা...
spot_img

আরও পড়ুন

যুদ্ধের প্রভাব মোকাবিলা: আমিরাতের তেলেই ভরসা দক্ষিণ কোরিয়ার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ কোরিয়া জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি এবং...

ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের উৎসবে সম্মাননা পেলেন নির্মাতা জীবন শাহাদাৎ

ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘বঙ্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেন শৈল্পিক ধারার নির্মাতা জীবন শাহাদাৎ। উৎসবে...

জয় ফাঁস করলেন একঝাঁক নায়িকার নাম, স্ক্রিনশট পোস্ট করে নজর কাড়লেন

চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুক পেজে একটি স্ক্রিনশট প্রকাশ করে বিনোদন মহলে সরগরম সৃষ্টি করেছেন। পোস্টে শোবিজের ১৫ জন নায়িকার...

স্থূলতা প্রতিরোধে প্রতিদিনের ছয় অভ্যাস

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে স্থূলতা বা ওবেসিটির হার। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বিশ্বে প্রায় ১০০ কোটি মানুষ স্থূলতায় ভুগছেন। এর মধ্যে প্রায় ৪০ কোটি শিশু...
spot_img