Wednesday, July 22, 2026
25.9 C
Dhaka
No menu items!

সাশ্রয়ী দামে আইফোন ১৭ই উন্মোচন করল অ্যাপল

প্রযুক্তি পণ্যের বাজারে নতুন সংযোজন হিসেবে ফ্ল্যাগশিপ সিরিজের একটি সাশ্রয়ী সংস্করণ বাজারে এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। নতুন এই ডিভাইসটির নাম আইফোন ১৭ই। উন্নত প্রযুক্তি ও বেশ কিছু নতুন সুবিধা যুক্ত হলেও এর দাম রাখা হয়েছে আগের মডেলের মতোই।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইফোনটিতে উন্নতমানের চিপসেট ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এতে উন্নত ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য দ্রুত ও স্থিতিশীল চার্জিং সুবিধা দেবে। ডিভাইসটির হার্ডওয়্যারেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, যার ফলে নতুন কিছু ফিচার যুক্ত হয়েছে।

নতুন ফোনটিতে অ্যাপলের আপডেটেড পোর্ট্রেইট ফিচার যুক্ত করা হয়েছে। এই ফিচার পশু-পাখি শনাক্ত করতে পারে এবং ছবির গভীরতা সংরক্ষণ করে রাখে। ফলে ছবি তোলার পরেও ব্যবহারকারীরা ব্যাকগ্রাউন্ড ব্লার বা ঝাপসা করার সুবিধা পাবেন।

তবে ফ্ল্যাগশিপ আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো মডেলের তুলনায় এই ফোনে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। যেমন আইফোন ১৭ই মডেলে কেবল একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

অ্যাপল জানিয়েছে, চলতি সপ্তাহজুড়ে তারা নতুন কয়েকটি পণ্য উন্মোচনের পরিকল্পনা করছে। সপ্তাহের শুরুতেই নতুন আইফোনের ঘোষণা এসেছে। ধারণা করা হচ্ছে, একই সপ্তাহে উন্নত প্রযুক্তির ম্যাকবুকসহ আরও কিছু ডিভাইস বাজারে আনতে পারে কোম্পানিটি।

এদিকে দীর্ঘদিন ধরেই সিরির উন্নত সংস্করণ তৈরির কাজ করছে অ্যাপল। এতে গুগলের প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানা গেছে, যা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে আরও উন্নতভাবে প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে। তবে চলতি সপ্তাহের ঘোষণায় সিরির নতুন সংস্করণ থাকবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

নতুন আইফোন ১৭ই মডেলের দাম ৫৯৯ ডলার থেকে শুরু হবে, যা আগের মডেলের মতোই রাখা হয়েছে। ফোনটির প্রারম্ভিক স্টোরেজ দ্বিগুণ হয়ে ২৫৬ জিবি করা হয়েছে। এছাড়া ফোনটি কালো, সাদা ও গোলাপি—এই তিনটি রঙে পাওয়া যাবে।

ফোনটিতে ৬.১ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যা আগের আইফোন ১৬ই মডেলের মতোই। তবে ডিসপ্লেতে ব্যবহৃত হয়েছে নতুন ‘সিরামিক শিল্ড ২’ গ্লাস। অ্যাপলের দাবি, এই গ্লাস আগের তুলনায় তিন গুণ বেশি স্ক্র্যাচ-প্রতিরোধী এবং এতে আলোর প্রতিফলন বা গ্লেয়ার অনেক কম হবে।

এছাড়া ফোনটিতে উন্নত ‘সি১এক্স’ মডেম ব্যবহার করা হয়েছে, যা অ্যাপলের নিজস্ব তৈরি প্রথম দিকের মডেমগুলোর একটি। একই সঙ্গে ফোনের একক ক্যামেরাতেও উন্নয়ন আনা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img