Monday, September 7, 2026
27 C
Dhaka

সীতাকুণ্ডে নিহত শিশুর কবরের পাশে বাবার কান্না

চট্টগ্রামের সীতাকুণ্ডে ধর্ষণের চেষ্টা ও গলা কেটে হত্যার শিকার শিশু জান্নাতুল নাইমা ইরার দাফন সম্পন্ন হয়েছে গ্রামের বাড়ির পাশের কবরস্থানে। তবে দাফনের সময় উপস্থিত থাকতে পারেননি ইরার বাবা মনিরুল ইসলাম। পুলিশি জিজ্ঞাসাবাদের কারণে মেয়ের শেষ মুখ দেখা এবং কবরে মাটি দেওয়ার সুযোগ না পাওয়ায় গভীর কষ্টে ভেঙে পড়েছেন তিনি। এখন প্রায় প্রতিদিনই মেয়ের কবরের পাশে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন এবং তার কাছে ক্ষমা চাইছেন।

গত মঙ্গলবার (৪ মার্চ) সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকার হাম্মাদিয়া মসজিদ কবরস্থানে ইরাকে দাফন করা হয়। পরিবারের সদস্যরা জানান, দাফনের সময় বাবা মনিরুল ইসলাম সেখানে থাকতে পারেননি। এতে তিনি ভীষণ মানসিক আঘাতে ভুগছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) ছোট কুমিরা মাস্টারপাড়া এলাকায় ইরাদের গ্রামের বাড়িতে গিয়ে জানা যায়, মনিরুল ইসলামের পরিবার রিকশা ও ভ্যানগাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে। ইরার অনুপস্থিতিতে পুরো পরিবারসহ প্রতিবেশীরাও শোকাহত। ইরার সত্তরোর্ধ্ব দাদি রহিমা বেগমসহ স্বজনরা অঝোরে কাঁদছেন। প্রতিবেশীরাও পরিবারটিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

মনিরুল ইসলাম বলেন, রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা শেষে যখন ইরাকে অপারেশন করতে নিয়ে যাচ্ছে, তখন আমি ওই রুমের সামনে ছিলাম। ওখান থেকে সীতাকুণ্ড থানা ও ডিবি পুলিশের দল আমাকে ধরে হাসপাতালের পাশে একটি কক্ষে নিয়ে যায়। ওখানে জিজ্ঞাসাবাদ করার পর সীতাকুণ্ড থানায় নিয়ে আসে। ওই দিন রাতে ১টা পর্যন্ত থানাতে ছিলাম। কথাবার্তা বলার পর আমার স্ত্রী রোকেয়া বেগম মামলা করল। ওই রাতেই ১টার পর আমি থানা থেকে ফিরে এসে আবার হাসপাতালে চলে যাই।

স্থানীয়রা জানান, সোমবার ভোররাতে ইরা মারা গেলে তার চাচা রমিজ উদ্দিনসহ কয়েকজন স্বজন হাসপাতালে উপস্থিত ছিলেন। সকালে ময়নাতদন্তসহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্বও নেন তার চাচা। এ সময় মনিরুল ইসলাম বাড়িতে ছিলেন।

মঙ্গলবার দুপুরে মনিরুল ইসলাম বাড়িতে মেয়ের মরদেহের জন্য অপেক্ষা করছিলেন। তবে বিকেল তিনটার দিকে সীতাকুণ্ড থানা পুলিশের একটি দল এসে তাকে থানায় নিয়ে যায়। এর কিছু সময় পরই বাড়িতে পৌঁছায় ইরার মরদেহ। বাবার অনুপস্থিতিতেই জানাজা শেষে তাকে দাফন করা হয়।

মনিরুল ইসলামের অভিযোগ, মঙ্গলবার থানায় নিয়ে গিয়ে তাকে ওসির কক্ষে নির্যাতন ও মারধর করা হয়েছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম। তিনি বলেন, আসামি বাবু শেখ মেয়ের বাবাকে এ ঘটনায় জড়িত বলে দাবি করায় তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরে তার বিরুদ্ধে অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হওয়ায় তাকে মেয়ের জানাজায় অংশ নিতে গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img