Monday, May 4, 2026
30 C
Dhaka

সোমবার থেকে চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা

দেশের আবহাওয়া আগামী কয়েকদিন প্রধানত শুষ্ক থাকলেও তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে আগামী সোমবার থেকে দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

শুক্রবার প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে এ সময় দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারাদেশে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। তবে এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ওই সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা দেখা দিতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সংসদের প্রথম অধিবেশন সফল, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশন দেশের ইতিহাসে...

পুলিশ পোশাক ইস্যুতে সরকারের নতুন সিদ্ধান্তের ঘোষণা

পুলিশের বর্তমান পোশাক নিয়ে অসন্তোষ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...

আগ্নেয়াস্ত্র ও মাদকসহ নোয়াখালীতে আটক ৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, ইয়াবা...

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ৩৭ জন আটক

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে হাজী মাজার বস্তি এলাকায়...

হ্রদের পানির স্তর কমে বিদ্যুৎ উৎপাদনে ধস

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির স্তর কমে যাওয়ায় কর্ণফুলী পানি...

শতাব্দীপ্রাচীন ‘মন পবনের গাছ’ ঘিরে লোককথা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাতিয়া গ্রামে দাঁড়িয়ে থাকা একটি বিশাল...

ছাত্র আন্দোলনকেন্দ্রিক হত্যা মামলায় গ্রেপ্তার ১

কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাব্বির হোসেন (১৯)...

ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ...

চোরাই মালামালসহ দিনাজপুরে তিনজন আটক

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চোরাই মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

নেত্রকোনার কেন্দুয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক...

নিজ ঘর থেকে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়ায় মো. রফিকুল ইসলাম (৪৫) নামে এক মাছ...

জলাবদ্ধতায় বিপর্যস্ত আখাউড়ার বিদ্যালয়

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সামান্য...

অমানত ফেরতের দাবিতে উত্তাল আগ্রাবাদ

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানত ফেরত এবং ‘হেয়ার কাট’...

পারিবারিক কলহে প্রাণ গেল গৃহবধূর

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবা-ছেলের ঝগড়ার মধ্যে...
spot_img

আরও পড়ুন

সংসদের প্রথম অধিবেশন সফল, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশন দেশের ইতিহাসে সবচেয়ে সফল অধিবেশন ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই অধিবেশন ছিল...

পুলিশ পোশাক ইস্যুতে সরকারের নতুন সিদ্ধান্তের ঘোষণা

পুলিশের বর্তমান পোশাক নিয়ে অসন্তোষ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নতুন পোশাক মানানসই না হওয়ায় আগের নকশার পোশাকেই ফিরছে পুলিশ সদস্যরা। সোমবার...

আগ্নেয়াস্ত্র ও মাদকসহ নোয়াখালীতে আটক ৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ছয়জনকে আটক করা হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানীগঞ্জ থানা...

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ৩৭ জন আটক

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে হাজী মাজার বস্তি এলাকায় একটি সুরক্ষিত সুড়ঙ্গপথ ও শীতাতপনিয়ন্ত্রিত বিলাসবহুল কক্ষের সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) টঙ্গী পশ্চিম...
spot_img