Friday, March 6, 2026
32.8 C
Dhaka

শিশু পার্কে মেলা নিয়ে বিতর্ক, সিদ্ধান্ত নেয়নি কেসিসি

খুলনা মহানগরীর তারেকপুকুর মোড়ে অবস্থিত জাতিসংঘ শিশু পার্কে ১০ দিনব্যাপী ঈদ মেলা আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করেছে টাইফুন শিল্পীগোষ্ঠী। সংগঠনটি জামায়াত সমর্থিত হিসেবে পরিচিত। তবে পার্কে মেলার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।

নগরীর একমাত্র উন্মুক্ত শিশু পার্ক হিসেবে পরিচিত এই পার্কে প্রতিদিন বিকেলে শিশু-কিশোরদের ভিড় থাকে। এখানে খেলাধুলা ও বিনোদনের জন্য শিশুদের পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষও সময় কাটাতে আসেন। অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক দলের নেতাদের উদ্যোগে পার্কে মেলার আয়োজন করা হয়েছে। সে সময় দীর্ঘদিন ধরে খেলাধুলা বন্ধ রেখে মেলার মাধ্যমে মোটা অঙ্কের মুনাফা অর্জনের অভিযোগও রয়েছে।

গত বছর বিএনপি ও ছাত্র সমন্বয়কসহ সাতটি সংগঠন ঈদ উপলক্ষে পার্কে মেলা বসানোর আবেদন করেছিল। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর কেসিসি পার্কে সব ধরনের মেলা আয়োজন বন্ধ করে দেয়। বর্তমানে পার্কে শিশুদের জন্য নতুন খেলনা স্থাপন, মাটি ভরাট, খেলনা রং করা ও সংস্কারের কাজ চলছে। আপাতত পার্কটি বন্ধ থাকলেও ঈদের আগে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এর মধ্যেই গত ২২ ফেব্রুয়ারি টাইফুন শিল্পীগোষ্ঠীর পরিচালক নুরুজ্জামান নোমান কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ১০ দিনব্যাপী ঈদ মেলার অনুমতি চেয়ে আবেদন জমা দেন। বর্তমানে আবেদনটি কেসিসির বৈষয়িক কর্মকর্তার দপ্তরে রয়েছে।

খুলনা মহানগরীতে কেসিসির অধীনে মোট ছয়টি পার্ক রয়েছে। এর মধ্যে গোলকমণি, নিরালা ও সোনাডাঙ্গা শিশু পার্ক কেবল নামেই আছে। হাদিস পার্কে প্রায়ই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মসূচি অনুষ্ঠিত হয়, ফলে সেখানে শিশুদের খেলাধুলার পরিবেশ নেই। খালিশপুর শিশু পার্কটি ইজারা দেওয়া থাকায় প্রবেশমূল্য বেশি হওয়ায় নিম্ন আয়ের পরিবারের অনেক শিশুই সেখানে যেতে পারে না। এ অবস্থায় জাতিসংঘ শিশু পার্কই নগরবাসীর জন্য প্রধান বিনোদনকেন্দ্র হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, ঈদসহ বছরের বিভিন্ন সময়ে পার্কটি ইজারা দেওয়ার কারণে দীর্ঘ সময় খেলাধুলা বন্ধ থাকে। এছাড়া পার্কের এক পাশে একটি বেসরকারি হাসপাতাল এবং অন্য পাশে মসজিদ থাকায় সেখানে উচ্চ শব্দে অনুষ্ঠান হলে রোগী ও মুসল্লিদেরও ভোগান্তিতে পড়তে হয়। মেলা বসালে পার্কের খেলনা ও মাঠও ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ রয়েছে।

কেসিসির কর্মকর্তারা জানান, রাজনৈতিক তদবিরের কারণে অনেক সময় নামমাত্র মূল্যে পার্ক ইজারা দেওয়া হয়। পরে সংগঠনগুলো সেই ইজারাপত্র ১০ থেকে ১২ লাখ টাকায় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেয়। ফলে ১০ দিনের একটি ঈদ মেলায় মোট ১২ থেকে ১৫ লাখ টাকার বাণিজ্য হয়। অতীতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত নেতাদের মধ্যে এসব অর্থ ভাগাভাগির অভিযোগও রয়েছে।

কেসিসির বৈষয়িক কর্মকর্তা গাজী সালাউদ্দিন বলেন, ‘কয়েক দিন আগে মুকুল নামে এক ব্যক্তি ফোন করে দ্রুত অনুমতির ফাইল রেডি করতে চাপ দেন। খুলনা-২ আসনের এমপির নামও ব্যবহার করেন। তাঁকে বলেছি, এটি প্রশাসকের এখতিয়ার।’

খুলনা মহানগর জামায়াতের সেক্রেটারি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, ‘বিষয়টি নিয়ে আমার কাছে এসেছিল। আমি বলেছি, আমি কোনো সুপারিশ করতে পারব না।’ তিনি আরও বলেন, ‘ওই পার্কে আগেও মেলা, অনুষ্ঠান, নাচ-গান হয়েছে। টাইফুন ওদের মতো করে মেলা বা অনুষ্ঠান করার আবেদন করেছে। যেখানে একটি জিনিস হচ্ছে, সেখানে অন্যরাও তো সেই জিনিসের আবেদন করতে পারে। কেসিসি যদি কাউকে না দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে ওরাও করবে না।’

খুলনা সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘মেলায় নানা আপত্তিকর কাজ হয়; নষ্ট হয় শিশুদের খেলার পরিবেশ। জাতিসংঘ পার্কের মেলায় একজন খুনও হয়েছে। আমি এসব মেলা চাই না।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

রমজানে ইবাদত ও নৈতিকতার গুরুত্ব

আল্লাহর অবারিত রহমত, বরকত ও ক্ষমার বার্তা নিয়ে প্রতি...

৭১৪ কোটি টাকার সরিষা উৎপাদনের সম্ভাবনা

অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে মানিকগঞ্জে এ বছর...

ইফতারের পর কেন আসে ঘুমঘুম ভাব

রোজার দিন শেষ করে ইফতারের সময় অনেকেই হঠাৎ করে...

জাতীয় পাট দিবসে সম্মাননা পেলেন পাট খাতের সেরা ব্যক্তিরা

দেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল পাটের গুরুত্ব তুলে ধরতে উদ্‌যাপিত...

জুমার দিনের ফজিলত ও গুরুত্ব

ইসলামের দৃষ্টিতে জুমার দিন মুসলিম উম্মাহর জন্য বিশেষ মর্যাদাপূর্ণ...

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় সাইবার হামলার আশঙ্কা, সতর্ক মার্কিন ব্যাংক

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন আর্থিক খাতে...

পুলিশে নতুন কনস্টেবল নিয়োগ শুরু

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নতুন নিয়োগের জন্য...

৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের পরীক্ষা

দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান তৈরির...

জামালপুরে পারিবারিক কলহে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

জামালপুর শহরের একটি বাড়িতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার...

সোমবার থেকে চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা

দেশের আবহাওয়া আগামী কয়েকদিন প্রধানত শুষ্ক থাকলেও তাপমাত্রা সামান্য...

৬ মার্চ অসহযোগ আন্দোলনে অচল হয়ে পড়ে পূর্ব পাকিস্তান

একাত্তরের ৬ মার্চ বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক দিন।...

ইমিউনোথেরাপি ওষুধে ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনা

বিশ্বজুড়ে পুরুষদের মধ্যে অন্যতম সাধারণ ক্যান্সার প্রস্টেট ক্যান্সার। প্রতি...

পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণ উধাও, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

বাগেরহাটে পূবালী ব্যাংকের একটি লকার থেকে প্রায় ২০০ ভরি...

প্রেমিক জুটিকে গাছে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

পাবনার ঈশ্বরদীতে প্রেমের সম্পর্কের অভিযোগ তুলে এক তরুণ ও...
spot_img

আরও পড়ুন

রমজানে ইবাদত ও নৈতিকতার গুরুত্ব

আল্লাহর অবারিত রহমত, বরকত ও ক্ষমার বার্তা নিয়ে প্রতি বছরই মুসলিম বিশ্বে আগমন ঘটে পবিত্র রমজান মাসের। ইসলামে এ মাসকে ইবাদত, সংযম ও আত্মশুদ্ধির...

৭১৪ কোটি টাকার সরিষা উৎপাদনের সম্ভাবনা

অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে মানিকগঞ্জে এ বছর সরিষা উৎপাদনে আশাবাদী হয়ে উঠেছেন কৃষকরা। জেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন পাকা সরিষার হলুদ রঙে ভরে...

ইফতারের পর কেন আসে ঘুমঘুম ভাব

রোজার দিন শেষ করে ইফতারের সময় অনেকেই হঠাৎ করে শরীরে ক্লান্তি বা ঘুমঘুম ভাব অনুভব করেন। চিকিৎসাবিজ্ঞানীদের মতে, সারাদিন না খেয়ে থাকার পর একসঙ্গে...

জাতীয় পাট দিবসে সম্মাননা পেলেন পাট খাতের সেরা ব্যক্তিরা

দেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল পাটের গুরুত্ব তুলে ধরতে উদ্‌যাপিত হয়েছে জাতীয় পাট দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে পাট খাতের উন্নয়ন এবং উৎপাদন ও রফতানি বৃদ্ধিতে...
spot_img