Wednesday, September 16, 2026
30 C
Dhaka

রিজওয়ানা ও খলিলুর বিরুদ্ধে জামায়াতের নতুন অভিযোগ

জামায়াতে ইসলামী সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ এবং তাদের বিচার করার দাবি তুলেছে। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবিগুলো তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তাহের অভিযোগ করেন, সাবেক উপদেষ্টারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছেন। তিনি বলেন, ‘গতকালকে আমরা একটা রাজসাক্ষী পেয়েছি। সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট রিজওয়ানা। তিনি সাংবাদিকের সঙ্গে প্রকাশ করেছেন যে, আমরা যারা নারীদের উপযুক্ত অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছি, তারা বিরোধী দলে থাকলেও আমরা তাদের মূল ধারায় বা প্রধান শক্তি হিসেবে আসতে দেইনি। তখনই বোঝা যায় যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা উনি নিজেই স্বীকার করেছেন।’

তাহের আরও বলেন, কোন ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামায়াতে ইসলামীকে প্রধান দল হিসেবে আসতে বাধা দেওয়া হয়েছে এবং এতে কারা জড়িত ছিলেন, তা স্পষ্ট হতে হবে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের প্রক্রিয়ায় ডিসি, এসপি, টিএনও, ওসি ও প্রিসাইডিং অফিসারের নিয়োগসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে।

বিরোধীদলীয় উপনেতা বলেন, রিজওয়ানা হাসানকে কিভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে এবং তিনি যে পরিস্থিতি সৃষ্টি করেছিলেন, তা সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা উচিত। তিনি বলেন, ‘এটি দেশবাসীর কাছে পরিষ্কার করা প্রয়োজন।’

তাহের খলিলুর রহমানকে নিয়েও কঠোর অবস্থান নেন। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়ে পূর্বের নীতির পরিপন্থী কাজ করেছেন। তিনি বলেন, ‘খলিলুর রহমান লন্ডনে ষড়যন্ত্রের হোতা। সরকারকে মোটিভেট করে বর্তমান কর্মকর্তাদের সুবিধা দেওয়ার জন্য তিনি অব্যাহতভাবে কাজ করেছেন এবং সেই কাজের পুরস্কার হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর পদ পেয়েছেন।’

জামায়াত নেতা আরও বলেন, বিএনপির সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে খলিলুর রহমান পুনরায় বিএনপির মন্ত্রী হয়েছেন। তিনি অভিযোগ করেন, সরকারের উপদেষ্টা বিএনপিকে জেতানোর জন্য যে ধরনের ষড়যন্ত্র করেছে তা সামনে আসা প্রয়োজন। তাহের বলেন, ‘জামায়াত একটি সুষ্ঠু নির্বাচন চেয়েছিল, কিন্তু জাতিকে সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছে। যারা সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করেছে, তারা মীর জাফর।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আইনজীবী শিশির মনির ও জাহিদুর রহমান।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img