Thursday, July 23, 2026
26.5 C
Dhaka
No menu items!

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে তেল–গ্যাস সংকট, সাশ্রয়ের নির্দেশনা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের বাধা দেখা দিয়েছে। সৌদি আরবে জ্বালানি তেলের প্রধান শোধনাগার ইরানের হামলার কারণে বন্ধ হয়ে যাওয়ায় এবং কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বন্ধ হওয়ায় বিশ্বের ২০ শতাংশ জ্বালানি সরবরাহের পথ হরমুজ প্রণালিও অচল। এ কারণে দেশেও তেল–গ্যাস সংকটের শঙ্কা দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে এখনই সাশ্রয়ের নির্দেশনা জারি করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা যায়, দেশে দিনে গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। এর মধ্যে সরবরাহ করা হচ্ছিল ২৬৫–২৭০ কোটি ঘনফুট। বুধবার থেকে সরবরাহ কমিয়ে ২০ কোটি ঘনফুটে আনা হয়েছে। বিশেষত সার ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ সীমিত করা হয়েছে। এর প্রভাব হিসেবে কিছুটা লোডশেডিং হতে পারে এবং রান্নার গ্যাস পেতে ভোগান্তি দেখা দিতে পারে।

দেশের তেলের প্রায় শতভাগ আমদানির ওপর নির্ভরশীল। অপরিশোধিত তেল আসে সৌদি আরব ও আরব আমিরাত থেকে, পরিশোধিত তেল আসে বিভিন্ন দেশ থেকে। দেশের গ্যাস চাহিদার ৩৫ শতাংশ পূরণ করা হয় আমদানি করা এলএনজি দিয়ে, যার অধিকাংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। যুদ্ধের কারণে আমদানিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বুধবার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভা শেষে সাংবাদিকদের জানিয়েছেন, জ্বালানি সরবরাহ ধীর হয়ে গেছে। লোডশেডিং হলেও তা অসহনীয় হবে না। তবে সকলকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, ‘বর্তমান পরিস্থিতি রাশিয়া–ইউক্রেন যুদ্ধের চেয়ে বড়। সবাই সহযোগিতা না করলে বড় সংকট এড়ানো কঠিন।’

দেশে এলএনজি সরবরাহ কমেছে। গত মঙ্গলবার ৯৫ কোটি ঘনফুট সরবরাহ করা হলেও বুধবার এটি কমিয়ে ৭৫ কোটি ঘনফুট করা হয়েছে। এভাবে ঈদের ছুটি পর্যন্ত এলএনজি সরবরাহ একই হারে বজায় রাখা যাবে। পেট্রোবাংলা জানিয়েছে, ২০২৬ সালের জন্য ১১৫টি কার্গো এলএনজি আমদানি পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে কাতার ও ওমান থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরবরাহ আসবে। এছাড়া খোলাবাজার থেকে ৫৯টি কার্গো নেওয়ার পরিকল্পনা আছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, পেট্রল ১৬ দিন, অকটেন ৩০ দিনের মজুত রয়েছে। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের মজুত ৭৬ দিন। ডিজেলের মজুত কম, তবে প্রয়োজন অনুযায়ী সরবরাহের ব্যবস্থা আছে। ডিজেলের দাম আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পেয়েছে।

সরকার জনসাধারণকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য অনুরোধ করেছে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলোকসজ্জা কমানো, ব্যক্তিগত যানবাহন ব্যবহার সীমিত করা ও গণপরিবহন ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া খোলাবাজারে ডিজেল–পেট্রল বিক্রি রোধ, জ্বালানি পাচার রোধে জেলা প্রশাসন, পুলিশ ও বর্ডার গার্ডকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানিবিষয়ক বিশেষ সহকারী ম তামিম বলেন, গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে সাময়িক ব্যত্যয় হতে পারে। সাশ্রয়ী ব্যবহার ও সহযোগিতা নিশ্চিত করা না হলে দুই সপ্তাহের মধ্যে বড় ধরনের জ্বালানিসংকট দেখা দিতে পারে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img