Wednesday, July 22, 2026
26.9 C
Dhaka
No menu items!

ফেনীতে প্রেমের টানে দূর দেশ থেকে আসা তরুণী জেনি

ভালোবাসার সীমা নেই—এ কথার সত্যিকারের উদাহরণ হয়ে উঠেছে ফেনীতে অনুষ্ঠিত একটি বিয়ে। ফিলিপাইন থেকে প্রেমের টানে বাংলাদেশে এসে ফেনীর এক যুবককে বিয়ে করেছেন তরুণী জেনি।

বুধবার (৪ মার্চ) রাতে ফেনী শহরের কেন্দ্রীয় কালী মন্দিরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সনাতন ধর্মীয় রীতি মেনে জেনি ও সুজন পালের বিয়ে অনুষ্ঠিত হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, বর সুজন পাল (৩৪) নোয়াখালীর কবিরহাট উপজেলার দরাপনগর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম হিরলাল পাল। কাজের সূত্রে দীর্ঘদিন কাতারে অবস্থানকালে ২০১৮ সালে সুজনের পরিচয় হয় ফিলিপাইনের তরুণী জেনি (৩২)-র সঙ্গে।

প্রথমে পরিচয়, পরে বন্ধুত্ব এবং ধীরে ধীরে তা গভীর প্রেমে রূপ নেয়। প্রায় আট বছরের সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। একসাথে নতুন জীবন শুরু করার জন্য জেনি বাংলাদেশে আসেন।

জেনি জানান, দীর্ঘদিনের সম্পর্কের পূর্ণতা পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, বাংলাদেশে এসে তার পরিবেশ, মানুষের আচরণ ও আতিথেয়তা খুব ভালো লেগেছে।

বর সুজন পাল বলেন, আট বছরের সম্পর্কের পর তারা অবশেষে এক হয়েছেন। নতুন জীবনের জন্য সবার কাছে তিনি আশীর্বাদ ও দোয়া চান।

বিয়ে পরিচালনা করেন পুরোহিত শ্রী নিমাই চন্দ্র চক্রবর্তী। তিনি জানান, দুই পরিবারের সম্মতিতে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বর সুজনের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ করেন।

ভিন্ন দেশের সংস্কৃতি পেরিয়ে এই প্রেমের গল্প ফেনীর এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দূর দেশ থেকে আসা জেনিকে দেখতে এবং নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে স্থানীয়দেরও ভিড় লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, এর আগে ফেনীতে এক বাংলাদেশি যুবককে বিয়ে করতে শ্রীলঙ্কা থেকে এসেছিলেন এক তরুণী।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img