Monday, April 20, 2026
30 C
Dhaka

কোটালীপাড়ায় মরা গরুর মাংস জব্দ ও ধ্বংস

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে প্রায় ১০ মণ মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। অভিযুক্ত মাংস বিক্রেতা আলী আকবর গাজীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে উপজেলার পৌর মার্কেটে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ জব্দকৃত মাংসগুলো মাটিতে পুঁতে রাখার নির্দেশ দেন। পরবর্তী সময়ে মাংসগুলো পৌর মার্কেটের পাশে পুঁতে রাখা হয়।

দীর্ঘদিন ধরে ওই বাজারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ রয়েছে। তবে প্রাণিসম্পদ বিভাগ, স্যানিটারি ইন্সপেক্টর এবং পৌরসভার তদারকি কর্মকর্তাদের উদাসীনতার কারণে কিছু অসাধু ব্যবসায়ী এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে মাংস ক্রেতারা অভিযোগ করেছেন।

নিয়ম অনুযায়ী, গরু বাজারে আনা হলে প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে ফিটনেস সনদ নেওয়ার পর পৌরসভার তদারকি কর্মকর্তার উপস্থিতিতে জবাই করতে হয়। তবে স্থানীয়রা জানাচ্ছেন, অনেক সময় ব্যবসায়ীরা বাজারের বাইরে গরু জবাই করে মাংস এনে বিক্রি করেন।

স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি এইচ এম মেহেদী হাসানাত জানিয়েছেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারির প্রয়োজন রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ বলেন, ‘আগামীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img