Saturday, June 13, 2026
34.4 C
Dhaka

স্বজনপ্রীতি ও সম্পদ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, তিনি সরকারে দায়িত্ব পালনকালে কিংবা এর আগে-পরে জীবনের কোনো সময়েই দুর্নীতিতে জড়াননি। নিজের বিরুদ্ধে ছড়িয়ে পড়া নানা অভিযোগ ও গুজবের প্রেক্ষাপটে বুধবার ( ৫ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থান স্পষ্ট করেন।

‘আসিফ নজরুলের দুর্নীতি?’ শিরোনামের ওই পোস্টে তিনি উল্লেখ করেন, এক বছর আগে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হয় যে তিনি যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছেন এবং পরিবার নিয়ে সেখানে চলে গেছেন। তিনি বলেন, আমেরিকায় বাড়ি কিনলে তার রেকর্ড থাকে এবং তা গোপন রাখা যায় না। এ বিষয়ে একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি প্রকাশ্যে চ্যালেঞ্জও করেছিলেন—প্রমাণ থাকলে তা তুলে ধরার জন্য। আট মাস পার হলেও কেউ কোনো প্রমাণ দেখাতে পারেনি বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, আমেরিকা তো দূরের কথা, বাংলাদেশের বাইরেও তাঁর কোনো বাড়ি বা সম্পদ নেই।

অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর তাঁর ও কয়েকজন সহকর্মীর বিরুদ্ধে নতুন করে দুর্নীতির অভিযোগ ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন আসিফ নজরুল। তিনি লেখেন, এসব অভিযোগ প্রথমে কিছু অনলাইন মাধ্যমে প্রকাশিত হয়, পরে তা কপি-পেস্ট হয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে।

পোস্টে তিনি তিনটি বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। প্রথমত, তিনি দাবি করেন, দায়িত্ব পালনকালে বা জীবনের অন্য কোনো সময়ে এক টাকাও দুর্নীতি করেননি। কোনো নতুন ব্যাংক হিসাব খোলেননি, নতুন সম্পদ অর্জন করেননি এবং আয়কর দেওয়ার সময় কোনো সম্পদ গোপন করেননি। তাঁর ভাষায়, দুর্নীতি করার প্রশ্নই আসে না।

দ্বিতীয়ত, স্বজনপ্রীতির অভিযোগ নাকচ করে তিনি বলেন, দায়িত্বে থাকাকালে পরিবার বা আত্মীয়স্বজনকে কোনো সুবিধা দেননি। প্রায় পাঁচ হাজার আইন কর্মকর্তা নিয়োগ দিলেও একজন আত্মীয়কেও নিয়োগ দেননি এবং আত্মীয়রা কারও পক্ষে তদবির করার সুযোগ পাননি।

তৃতীয়ত, তিনি বলেন, উপদেষ্টা থাকাকালে নিজ এলাকার জন্য বিশেষ কোনো সুবিধা আদায় করেননি। গ্রামের বাড়ি বা বেড়ে ওঠা এলাকায়ও যাননি। তবে লালবাগ শাহী মসজিদের জরুরি উন্নয়নের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কাছ থেকে নিয়ম মেনে কিছু আর্থিক সহায়তা পেতে সহযোগিতা করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ডাকসুর আবেদনের ভিত্তিতে ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়নে অনুদান আনার কথা উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, তাঁর বিরুদ্ধে বহু অপবাদ দেওয়া হয়েছে এবং তিনি তা সহ্য করে যাচ্ছেন। তবে দিনশেষে এসব অভিযোগে তাঁর কোনো ক্ষতি হবে না বলে তিনি বিশ্বাস করেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...
spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। শিক্ষা, গবেষণা, তথ্য অনুসন্ধানসহ নানা কাজে মানুষ এআইয়ের সাহায্য নিচ্ছে। তবে ধর্মীয় মাসআলা বা...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয় ফল একসঙ্গে ব্যবহার করে সহজেই তৈরি করা যায় সুস্বাদু আম-লিচুর পুডিং। স্বাদ, পুষ্টিগুণ এবং আকর্ষণীয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে বহু শতাব্দী আগের সামরিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা অজানা তথ্য। বেইজিংয়ের কাছে অবস্থিত জিয়ানকৌ...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ইসলামি শিক্ষায়। এর একটি কাজ শুরু করার...
spot_img