Saturday, June 13, 2026
28 C
Dhaka

কুমিল্লায় এম সাদেকের স্মরণে দোয়া ও ইফতার

কুমিল্লায় প্রয়াত জ্যেষ্ঠ ফটোসাংবাদিক এম সাদেকের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৫ ডিসেম্বর) বিকেলে নগরের কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউ এলাকায় একটি সংবাদমাধ্যমের কুমিল্লা কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যক্তিগত জীবনে খুব বেশি সচ্ছলতা না থাকলেও এম সাদেক সব সময় স্রোতের বিপরীতে হেঁটেছেন এবং নির্লোভ জীবনযাপন করেছেন।

আয়োজনটি করেন কুমিল্লা বন্ধুসভার সদস্যরা। দোয়া পরিচালনা করেন নগরের কান্দিরপাড় জামে মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম। ইফতার মাহফিলে বন্ধুসভার সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, এম সাদেকের পেশাগত সততা ও মানবিকতা তাঁকে কুমিল্লার মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে দিয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা বন্ধুসভার উপদেষ্টা শাহ মোহাম্মদ আলমগীর খান, দিলনাশি মোহসেন, সাংবাদিক সমিতি কুমিল্লার সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিক মামুন, কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. বোরহান উদ্দিন, কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, সাংবাদিক মোহাম্মদ আতিকুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা (জুয়েল) এবং ব্যাংকার এ বি এম মোস্তাফিজুর রহমানসহ অনেকে।

কুমিল্লা বন্ধুসভার সভাপতি প্রশান্ত কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হানিফ মোসাব্বিরের সঞ্চালনায় আয়োজিত মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, সাংবাদিক আবু জাফর মোহাম্মদ সালেহ, সহসভাপতি শামসুজ্জোহা মৃদুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহির বিন আইউব, সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ, সহসাংগঠনিক সম্পাদক সুরাইয়া খানম, অর্থ সম্পাদক চন্দন চন্দ্র দাস, প্রচার সম্পাদক আহসান হোসেন (সিফাত), পাঠাগার ও পাঠচক্র সম্পাদক তাসনীম মীম, সাংস্কৃতিক সম্পাদক জেনিবা খন্দকার (বন্নি), ম্যাগাজিন সম্পাদক ইয়াছিন আরাফাত এবং অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, পেশাগত ও ব্যক্তিজীবনে এম সাদেক ছিলেন ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ। তিনি লোভ–লালসার ঊর্ধ্বে থেকে ফটোসাংবাদিকতা করেছেন, যা বর্তমান সময়ে বিরল। শুধু ভালো ছবি তোলাই নয়, তিনি একজন সৎ ও মানবিক মানুষ হিসেবেও সবার কাছে পরিচিত ছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। পারিবারিক জীবনে নানা কষ্ট ও সংগ্রাম থাকলেও কখনো অসৎ পথে যাননি।

গত বছরের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে কুমিল্লা নগরের একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এম সাদেক। ওই দিন পেশাগত দায়িত্ব পালনকালে শহরতলির গোমতী নদীর পাড়ের চানপুর এলাকায় অসুস্থ হয়ে পড়েন তিনি। নগরের অশোকতলা এলাকার বাসিন্দা এম সাদেক মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, পুত্রবধূ, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img