Friday, March 6, 2026
29.8 C
Dhaka

গায়েহলুদের দিনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কনের মায়ের

মেয়ের গায়েহলুদের আয়োজন ঘিরে যখন আত্মীয়স্বজনের আনাগোনা ও উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত ছিল পরিবার, ঠিক সেই সময় হঠাৎ নেমে আসে শোকের ছায়া। সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন কনের মা দীপিকা সানা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ( ৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঘুঘুমারি গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, দীপিকা সানা স্থানীয় কৃষক দেবাশীষ সানার স্ত্রী। দুপুরের দিকে তিনি গরুর দুধ দোহাতে গোয়ালঘরে যান। ধারণা করা হচ্ছে, সেখানে থাকা বৈদ্যুতিক লাইনে ত্রুটি ছিল। ওই লাইনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করেন। তবে তখন তিনি আর জীবিত ছিলেন না।

স্থানীয় সমাজকর্মী কৃষ্ণ ব্যানার্জী বলেন, বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। এমন সময়ে এ দুর্ঘটনা পুরো গ্রামকে স্তব্ধ করে দিয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীপিকা ও দেবাশীষ দম্পতির তিন সন্তান—অভীক, অর্পিতা ও অর্ণব (৯)। দ্বিতীয় সন্তান অর্পিতার বিয়ে ঠিক হয়েছিল। মঙ্গলবার ছিল গায়েহলুদের অনুষ্ঠান, আর বুধবার (৬ ডিসেম্বর) বিয়ের দিন নির্ধারিত ছিল। শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যেই এমন মর্মান্তিক ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

খাজরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম পরিবারটির পাশে দাঁড়াতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

কঠিন সময়ে মুমিনের করণীয় কী

মানবজীবনে সুখ ও দুঃখের পালাবদল একটি স্বাভাবিক বাস্তবতা। কখনো...

হামলার খবরে ইরানে ক্রিপ্টো উত্তোলন বেড়েছে কয়েকগুণ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার খবরে ইরানের ক্রিপ্টোকারেন্সি বাজারে...

সহজ উপায়ে তৈরি করুন লেবু ফ্লেভারের মাছ ভাত

ঈদের দিন সাধারণত ভারী ও সমৃদ্ধ খাবারের আয়োজন থাকে।...

ঢাকায় খোলা আকাশের নিচে ইফতারের আয়োজন

রমজান মাসে খোলা আকাশের নিচে ইফতার বা সাহ্‌রি করার...

মার্চে দুই দফা কালবৈশাখীর পূর্বাভাস

বাংলাদেশে মার্চ মাসের মাঝামাঝি সময়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র...

বইমেলা আজ সকাল থেকেই শুরু, নতুন বইয়ে উৎসাহ অনেকের

ঢাকার বইমেলা আজ সকাল থেকেই শুরু হয়েছে। মেলার পরিবেশ...

নওগাঁয় স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার, স্বামীর মৃত্যু

নওগাঁর আত্রাই উপজেলায় এক বাসায় স্ত্রী ও দুই বছরের...

খামেনি হত্যার প্রতিবাদে রাজপথে বিক্ষোভ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা এবং...

যাকাত আদায়ে উদাসীন হলে কঠোর শাস্তির সতর্কতা

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে জুমার খুৎবা-পূর্ব...

খাগড়াছড়িতে মৌসুম শুরুর আগেই আমগাছ কাটছে চাষিরা

খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় মৌসুম শুরুর আগে আমগাছ কেটে ফেলছেন...

রাজবাড়ী আওয়ামী লীগের কার্যালয়ে ‘শেখ হাসিনা ফিরবে’ ব্যানার টাঙানোর ঘটনা

রাজবাড়ী জেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার...

ঢাকা মেডিকেলের নার্স নাহিদা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার চাঁনখারপুলের একটি ভাড়া বাসা থেকে ঢাকা...

সুন্দরবনে গোলপাতা কাটা নিয়ে নৌকা মাপ নিয়ে তর্ক এবং অনিশ্চয়তা

সুন্দরবনে গোলপাতা আহরণের মৌসুম ঘিরে খুলনা অঞ্চলের কয়রা উপজেলার...

চট্টগ্রামের নামী বেকারি-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি

চট্টগ্রামের চকবাজার ও মুরাদপুরসহ বিভিন্ন এলাকায় নামী বেকারি ও...
spot_img

আরও পড়ুন

কঠিন সময়ে মুমিনের করণীয় কী

মানবজীবনে সুখ ও দুঃখের পালাবদল একটি স্বাভাবিক বাস্তবতা। কখনো জীবনে আনন্দের সময় আসে, আবার কখনো কঠিন পরীক্ষার মধ্য দিয়েও যেতে হয়। ইসলামের দৃষ্টিতে দুঃসময়...

হামলার খবরে ইরানে ক্রিপ্টো উত্তোলন বেড়েছে কয়েকগুণ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার খবরে ইরানের ক্রিপ্টোকারেন্সি বাজারে হঠাৎ বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার খবর প্রকাশের পর...

সহজ উপায়ে তৈরি করুন লেবু ফ্লেভারের মাছ ভাত

ঈদের দিন সাধারণত ভারী ও সমৃদ্ধ খাবারের আয়োজন থাকে। তবে অনেকেরই দুপুর বা রাতের দাওয়াতে একটু হালকা স্বাদের খাবার খেতে ইচ্ছে করে। এমন সময়...

ঢাকায় খোলা আকাশের নিচে ইফতারের আয়োজন

রমজান মাসে খোলা আকাশের নিচে ইফতার বা সাহ্‌রি করার নতুন অভিজ্ঞতা নিতে ঢাকার আগারগাঁওয়ের এয়ারফোর্স বেজক্যাম্পে ভিড় করছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ আয়োজনের ছবি...
spot_img