Sunday, August 2, 2026
33.2 C
Dhaka
No menu items!

কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় মনোনয়নপ্রত্যাশীরা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন পেতে সিলেটে বিএনপির অন্তত ৯ জন নারী নেত্রী সক্রিয় তৎপরতা শুরু করেছেন। সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। একই সঙ্গে তাঁদের কর্মী-সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন।

আলোচিত মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন সৈয়দা আদিবা হোসেন, সাবিনা খান (পপি) ও জেবুন নাহার সেলিম। সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আদিবা হোসেন ও সাবিনা খান সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। অন্যদিকে জেবুন নাহার সেলিম সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তবে তাঁরা কেউই শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পাননি।

এ ছাড়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে আরও যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁরা হলেন—বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও আইনজীবী হাদিয়া চৌধুরী (মুন্নি), সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার রাজনৈতিক সচিব প্রয়াত হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট সরকারি মহিলা কলেজ ছাত্রী সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) সামিয়া বেগম চৌধুরী, সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও ‘গুম’ হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন তাহসিন শারমিন তামান্না, সিলেট সিটি করপোরেশনের তিনবারের সাবেক কাউন্সিলর ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) রোকসানা বেগম শাহনাজ এবং সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা কুমকুম।

আলোচিতদের মধ্যে সৈয়দা আদিবা হোসেন সিলেট-৬ আসনের দুবারের সাবেক সংসদ সদস্য প্রয়াত সৈয়দ মকবুল হোসেন (লিচু)–এর মেয়ে। তিনি জেলা বিএনপির রাজনীতিতে সক্রিয় এবং টাম্পাকো গ্রুপের পরিচালক ও ঢাকা স্টোরিটেলার্সের সহপ্রতিষ্ঠাতা। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারসহ সিলেটের পাঁচটি স্কুল ও একটি কলেজের পৃষ্ঠপোষকতা করছেন তিনি। বিভিন্ন সামাজিক ও চ্যারিটি কার্যক্রম, বিশেষ করে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের নিয়ে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

সৈয়দা আদিবা হোসেন জানান, তাঁর বাবা সংসদ সদস্য থাকাকালে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগতভাবেও শিক্ষা, অবকাঠামো ও সড়ক উন্নয়নে ভূমিকা রেখেছেন। তিনি বলেন, গত সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী হলেও না পেয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেছেন এবং এবার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন।

অন্যদিকে সাবিনা খান যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি প্রয়াত কমর উদ্দিনের মেয়ে এবং যুক্তরাজ্যের টাওয়ার হেমলেটসের সাবেক কাউন্সিলর। জেবুন নাহার সেলিম সিলেট-৪ আসনের বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য প্রয়াত দিলদার হোসেন (সেলিম)–এর স্ত্রী। তিনি জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মনোনয়নপ্রত্যাশী সামিয়া বেগম চৌধুরী বলেন, আমি সিলেট সরকারি মহিলা কলেজে ছাত্রদল সংগঠিত করার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আছি। আন্দোলন, সংগ্রামেও ভূমিকা রেখেছি। আশা করছি, দল আমাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেবে।

স্থানীয় বিএনপির একাধিক নেতা-কর্মী জানিয়েছেন, দলের সুসময়ে উড়ে এসে জুড়ে বসা কেউ যেন মনোনয়ন না পান, সে বিষয়টি কেন্দ্রকে বিবেচনায় নিতে হবে। তাঁদের মতে, দুঃসময়ে যাঁরা সক্রিয় ছিলেন এবং সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সোচ্চার ভূমিকা রেখেছেন, তাঁদের মূল্যায়ন করা উচিত।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের ব্যাপারে দলীয় কোনো সিদ্ধান্ত এখনো কেন্দ্র থেকে আসেনি। তবে অনেকেই ব্যক্তিগতভাবে তৎপরতা চালাচ্ছেন। অতীতের আন্দোলন-সংগ্রাম ও দুঃসময়ের ভূমিকা বিবেচনায় নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img